কুমিল্লার লাকসামে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি মাদরাসা ও এতিমখানা পুড়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুনে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন সংশ্লিষ্টরা।

মাদরাসা

Advertisement

সোমবার (৯ মার্চ) রাতে লাকসাম পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মিশ্রী এলাকায় অবস্থিত ছালেহীয়া আলিয়া দ্বীনিয়া মাদরাসা ও এতিমখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থী ও মাদরাসা কর্তৃপক্ষ জানান, ঘটনার সময় শিক্ষার্থীরা মাদরাসা প্রাঙ্গণের মসজিদে তারাবির নামাজ আদায় করছিলেন। এ সময় এক শিক্ষার্থী মাদরাসা ভবনের ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখে চিৎকার দিলে আশপাশের লোকজন দ্রুত সেখানে ছুটে আসেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

মাদরাসার প্রধান মোহতামিম মোহাম্মদ উল্লাহ বলেন, আগুনে মাদরাসার রান্নাঘরসহ সাতটি কক্ষ সম্পূর্ণ পুড়ে গেছে। এতে শিক্ষার্থীদের বইপত্র, আসবাবপত্র, বিছানাপত্র এবং সেহরির জন্য প্রস্তুত করা খাবারও নষ্ট হয়ে যায়। তার দাবি, এ ঘটনায় অন্তত ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি জাহিদুল মাওলা চৌধুরী বলেন, যদি শিক্ষার্থীরা ওই সময় মাদরাসায় ঘুমিয়ে থাকত, তাহলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত। কিন্তু তারা মসজিদে থাকায় সবাই নিরাপদে রয়েছে।

লাকসাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. কবিরুল ইসলাম জানান, খবর পাওয়ার পর তাদের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.