Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় কুমারখালীর কল্যাণপুরের সেই মুক্তিযো.দ্ধা পরিবার আওয়ামী স.ন্ত্রা.সী জিহাদের অ.ত্যা.চা.রে অতিষ্ঠ
জাতীয়

কুমারখালীর কল্যাণপুরের সেই মুক্তিযো.দ্ধা পরিবার আওয়ামী স.ন্ত্রা.সী জিহাদের অ.ত্যা.চা.রে অতিষ্ঠ

By Shamim RezaOctober 22, 20243 Mins Read

জুমবাংলা ডেস্ক : কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নের কল্যাণপুর গ্রামের আওয়ামী সন্ত্রাসী আজাদুর রহমান জিহাদের অত্যাচারে অতিষ্ঠ কল্যাণপুর গ্রামের প্রয়াত মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রাজ্জাকের পরিবারের সদস্যরা। আওয়ামী এই সন্ত্রাসীর নেতৃত্বে আবারো ওই পরিবারের কয়েকজন সদস্য সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন।

Maramari

Advertisement

সন্ত্রাসীরা লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে এ হামলা চালিয়ে ওই পরিবারের ছয়জনকে আহত করেছে। এসময় তাদের কাছে থাকা নগদ টাকা ছিনিয়ে নেয় এবং তাদের মোবাইল ভাঙচুর করে। বর্বোরোচিত এ হামলায় গুরুতর জখম হয়ে এখনো এক ভুক্তভোগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

১৮ অক্টোবর (শুক্রবার) উপজেলার কল্যাণপুর গ্রামের কল্যাণপুর জামে মসজিদের সামনে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় কুমারখালী থানায় ২৩ জনকে এজাহারনামীয় ও ১৫/২০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা হয়েছে। এরই মধ্যে এক আসামি গ্রেফতার হয়েছেন।

হাসপাতালে চিকিৎসাধীন মাহফুজুর রহমান অভিযোগ করে বলেন, পৈত্রিক সম্পত্তি জবরদখলের প্রতিবাদ করায় তাদের ওপর এ হামলা করা হয়েছে। গত ১৬ বছর ধরে এলাকার চিহ্নিত এ সন্ত্রাসীরা জমি দখলের উদ্দেশ্যে ভয়ভীতি প্রদর্শন করেই চলেছে। ৫ আগস্ট স্বৈরাচার আওয়ামী লীগ সরকার পতনের পরও আওয়ামী সন্ত্রাসী আজাদুর রহমান জিহাদের পৃষ্টপোষকতায় হামলা চালানো হচ্ছে।

মাহফুজ বলেন, জুলাই গণ অভ্যুত্থানে গুলি খেয়েছি, স্বৈরাচারের পতন ঘটিয়েছি। তবে আজ আওয়ামী সন্ত্রাসের বীজ থেকে আবার বিষবৃক্ষ বেড়ে উঠছে। তিনি এও বলেন, ইসলাম, ধর্ম প্রাণ মুসলমান, ইমাম ও আলেমদের উপর আক্রমণের ও গুমের প্রতিবাদ করায় তারা আমার উপর সংঘবদ্ধ অতর্কিত হামলা করে।

তিনি আরো অভিযোগ করেন, ২০০৯ সাল থেকে আওয়ামী লীগের ছত্রছায়া জিহাদ একটি সন্ত্রাসী গোষ্ঠী গড়ে তোলে। ওই সালের ২৪ ডিসেম্বরও এই জিহাদের নেতৃত্বেই তাদের বাড়িঘরে ভাঙচুর, লুটপাট করা হয়। ৮ থেকে ১০ বিঘা জমি জবরদখল করা হয়।

ঘটনার প্রতিবাদ করায় সন্ত্রাসীরা (মুক্তিযোদ্ধার ভাই) আমার বাবা আবু সাঈদকে পিটিয়ে গুরুতর আহত করে একটি বাড়িতে আটক রেখে চিকিৎসা পর্যন্ত নিতে দেয়নি। অবরুদ্ধ করে রাখে মুক্তিযোদ্ধার সহধর্মিনী ও তার বৃদ্ধা মাকে। পরদিন ২৫ ডিসেম্বর সকালে পুলিশ তাদের জিম্মিদশা থেকে মুক্ত করে। ওই ঘটনায় মামলা হয়। ঘটনায় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের তৎকালীন নেতারা বিক্ষুব্ধ হয়ে সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানিয়েছিলেন।

হামলার শিকার ভুক্তভোগী একই পরিবারের আদনান, আলী নূর ও হৃদয় বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী সরকারের পতন ঘটলেও জিহাদ কল্যাণপুর গ্রামে আগের মতই সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। আমাদের জমির কাছে গেলেই তারা আমাদেরকে মারধর করে। তার নির্মমতার ভয়ে কেউ তার বিরুদ্ধে মুখ খুলতে সাহস পায় না।

তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রশাসনের প্রতি সুবিচার দাবি করেছেন। প্রত্যক্ষদর্শীরা জানায়, এখনো ওই সন্ত্রাসীরা অত্যাচারিত মুক্তিযোদ্ধার পরিবারটির উপর বলপ্রয়োগ, ভীতিপ্রদর্শন করেই চলেছে।

এর আগে ২০০৯ সালে এমন হামলার ঘটনা ঘটেছে। মামলাও হয়। ওই ঘটনায় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের তৎকালীন নেতারা বিক্ষুব্ধ হয়ে সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানিয়েছেন।

প্রভাবশালীদের জবর দখলের হাত থেকে রক্ষা পেতে মুক্তিযোদ্ধা মরহুম আব্দুর রাজ্জাকের বিধবা স্ত্রী শেষ পর্যন্ত স্বামীর সম্পত্তি রক্ষার্থে বিজ্ঞ আদালতের আশ্রয় করেন। বিজ্ঞ আদালত তাদের ভোগদলীয় সম্পত্তিতে স্থিতাদেশ জারি করেন। যেই বিরোধ আজ অবধি অমীমাংসিত।

স্থানীয় লোকজনের অভিযোগ, জিহাদ এলাকায় চাঁদাবাজির সঙ্গে সম্পৃক্ত। মামলা ছাড়া পুলিশ দিয়ে আটক করিয়ে লোকজনকে টর্চার করারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, মসজিদে হামলা তার নেতৃত্বে হয়েছে। এ ঘটনায় মোয়াজ্জিন পলাতক থাকে, কিছুদিন মসজিদে আজান পর্যন্ত বন্ধ ছিল। জোর করে মসজিদ কমিটি ভেঙে দিয়ে জিহাদ তার ভাইকে কমিটির সভাপতি বানিয়েছেন বলেও অভিযোগ পাওয়া গেছে।

আরো অভিযোগ রয়েছে, স্থানীয় মসজিদের ইমাম ৭৪ দিন এবং মসজিদের সভাপতি ৭২ দিন পুলিশী হেফাজতে অকথ্য নির্যাতনের শিকার হন। চলতি বছরের২০ সেপ্টেম্বর এসব বিষয় নিয়ে গ্রামে একটি বৈঠক হয়। এই বৈঠকে মুক্তিযোদ্ধার পরিবারের উপর এসব ঘটনার সত্যতা ওঠে আসে।

সরকার কি চাইলে এখন রাষ্ট্রপতিকে সরিয়ে দিতে পারে?

এসব ঘটনায় আজাদুর রহমান জিহাদের বক্তব্য জানতে তার বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি। গ্রেফতার এড়াতে তিনি পলাতক আছেন। কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকিবুল ইসলাম বলেন, এই ঘটনায় মামলা হয়েছে। একজনকে গ্রেফতার করা হয়েছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
Bus

হাফ ভাড়ায় চড়া শিক্ষার্থীরা ডাক্তার-ইঞ্জিনিয়ার হন, প্রতিদানে শ্রমিকদের কী দিল?

June 22, 2026
Salam

সালাম মুর্শেদীকে গুলশানের সেই বাড়ি ছাড়তে হবে, সরকারী সম্পত্তি ঘোষণা

June 22, 2026
ঝড়ের শঙ্কা

সন্ধ্যার মধ্যে ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

June 22, 2026

Latest News

Bus

হাফ ভাড়ায় চড়া শিক্ষার্থীরা ডাক্তার-ইঞ্জিনিয়ার হন, প্রতিদানে শ্রমিকদের কী দিল?

Salam

সালাম মুর্শেদীকে গুলশানের সেই বাড়ি ছাড়তে হবে, সরকারী সম্পত্তি ঘোষণা

ঝড়ের শঙ্কা

সন্ধ্যার মধ্যে ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

MP

মুচলেকা দিয়ে ছাড়া পেলেন চাঁদাবাজির অভিযোগে আটক এমপিপুত্র

Army

৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

muktadir

ব্যবসা শুরুর প্রক্রিয়া সহজ করতে চায় সরকার : বাণিজ্যমন্ত্রী

Sarwar

বিদায়ের আগে চা-শ্রমিককে কারামুক্ত করলেন ডিসি সারওয়ার

PM

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খোলার অনুরোধ তারেক রহমানের

PM

মালয়েশিয়াকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

Lake

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর স্ত্রীর সাথে লেক ভ্রমণে ডা. জুবাইদা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa