ঢাকা থেকে ফেরার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিকুর রহমান মুজাহিদ। এই ঘটনায় তার গাড়িচালক ও ব্যক্তিগত সহকারীও গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনা ঘটেছে মঙ্গলবার (১৭ মার্চ) ভোর সাড়ে ৬টার দিকে রংপুর–কুড়িগ্রাম মহাসড়কের কাউনিয়া বেইলী ব্রিজ এলাকায়।

পুলিশ জানিয়েছে, এমপিকে বহনকারী হাইব্রিড গাড়িটি ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে দুমড়ে-মুচড়ে যায়।
দুর্ঘটনায় এমপি আতিকুর রহমান মুজাহিদ আহত হলেও তিনি প্রাথমিক চিকিৎসা নিয়ে বর্তমানে নিজ বাড়িতে রয়েছেন। তবে তার গাড়িচালক ও ব্যক্তিগত সহকারী গুরুতর আহত হন এবং পুলিশ তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
এই বিষয়ে এমপির বক্তব্য জানতে তার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


