কুড়িগ্রামের উলিপুরে এক শ্রমিকের ব্যক্তিগত উদ্যোগে নির্মিত কাঠের সেতু দীর্ঘ দুই যুগেরও বেশি সময় ধরে চলা স্থানীয় মানুষের দুর্ভোগের অবসান ঘটিয়েছে।

সেতু

Advertisement

জানা গেছে, উলিপুর পৌরসভার জোনাইডাঙ্গা ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আব্দুল করিম স্থানীয় বাজারে পণ্য পরিবহনের শ্রমিক হিসেবে কাজ করেন। তিনি নিজের ২৫ বছরের সঞ্চয়, একটি মোটরসাইকেল বিক্রির অর্থ এবং ঋণ মিলিয়ে প্রায় তিন লাখ টাকা ব্যয়ে বুড়ি তিস্তা নদীর ওপর ১২০ ফুট দীর্ঘ একটি কাঠের সেতু নির্মাণ করেন।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, উলিপুর রেলস্টেশনের পাশের ঝুঁকিপূর্ণ রেলসেতুর ওপর দিয়েই দীর্ঘদিন চলাচল করতে হতো। এতে প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকি ও ভোগান্তির মধ্যে ছিলেন এলাকাবাসী। নতুন সেতুটি নির্মাণের ফলে এখন নিরাপদ ও সহজ যাতায়াত নিশ্চিত হয়েছে এবং আশপাশের কয়েক গ্রামের মানুষ উপকৃত হচ্ছেন।

স্থানীয়রা জানান, আগে এই পথে চলাচল ছিল অত্যন্ত কষ্টকর। বিশেষ করে শিক্ষার্থী, অসুস্থ রোগী ও শ্রমজীবী মানুষের জন্য এটি বড় ভোগান্তির কারণ ছিল। বর্তমানে সেতুটি ব্যবহারের উপযোগী হওয়ায় তাদের চলাচল অনেক সহজ হয়েছে।

গত ১৭ এপ্রিল আব্দুল করিমের মায়ের মাধ্যমে সেতুটির উদ্বোধন করা হয়। এ উপলক্ষে সেতুর নিচে দোয়া মাহফিলের আয়োজন করা হয়, যেখানে স্থানীয় সহস্রাধিক মানুষ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে আব্দুল করিম বলেন, রেল ব্রিজটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ ছিল এবং প্রতিনিয়ত মানুষের চলাচলে সমস্যা হতো। অনেক সময় দুর্ঘটনাও ঘটত। বহু জনপ্রতিনিধি আসা-যাওয়া করলেও কেউ উদ্যোগ নেয়নি। তাই বহুদিনের স্বপ্ন ছিল এখানে একটি সেতু নির্মাণ করা। নিজের ২৫ বছরের সঞ্চয়, একটি মোটরসাইকেল বিক্রি এবং ঋণের অর্থ মিলিয়ে তিনি এই সেতু নির্মাণ করেছেন বলে জানান।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.