কুষ্টিয়ার চারটি আসনের মধ্যে তিনটিতেই এগিয়ে আছে দাঁড়িপাল্লা। এর মধ্যে কুষ্টিয়া-১ আসনে ধানের শীষ বিপুল ভোটে এগিয়ে আছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৮টা পর্যন্ত বেসরকারিভাবে পাওয়া ফলাফলে এ চিত্র দেখা গেছে।

কুষ্টিয়া-১ আসনের ১৩৫ কেন্দ্রের ৩৬টির ফলাফল পাওয়া গেছে।
এর মধ্যে ধানের শীষের প্রার্থী পেয়েছেন ৪৬ হাজার ১৩৭ ভোট। প্রতিদ্বন্দ্বী প্রার্থী দাঁড়িপাল্লা পেয়েছে ২৩ হাজার ৭১৯ ভোট। কুষ্টিয়া-২ আসনের ১৭০ কেন্দ্রের মধ্যে ৭৬টির ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে দাঁড়িপাল্লার প্রার্থী পেয়েছেন ৮৬ হাজার ৬০৭ ভোট এবং ধানের শীষের প্রার্থী পেয়েছেন ৬৩ হাজার ৩৪৫ ভোট।
কুষ্টিয়া-৩ আসনের ১৪২ কেন্দ্রের মধ্যে ২০টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে দাঁড়িপাল্লার প্রার্থী পেয়েছেন ৬৫ হাজার ৯৮১ ভোট এবং ধানের শীষের প্রার্থী পেয়েছেন ৪৩ হাজার ৭১৮ ভোট।
কুষ্টিয়া-৪ আসনের ১৫২ কেন্দ্রের মধ্যে ১৬টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে দাঁড়িপাল্লার প্রার্থী পেয়েছেন ১৫ হাজার ৫৩৮ ভোট এবং ধানের শীষের প্রার্থী পেয়েছেন ১২ হাজার ২২৬ ভোট।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


