কুষ্টিয়ায় পরকীয়া সম্পর্কের প্রতিবাদ করায় স্ত্রীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার দায়ে স্বামী আব্দুল আউয়ালকে (৪২) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে।

কারাদণ্ড

Advertisement

বুধবার (৮ এপ্রিল) দুপুর ১২টায় কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. এনায়েত কবীর সরকার জনাকীর্ণ আদালতে আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন রাষ্ট্রপক্ষের কৌসুলি অ্যাডভোকেট খন্দ: সিরাজুল ইসলাম। সাজাপ্রাপ্ত আব্দুল আওয়াল ৪২ কুষ্টিয়া সদর উপজেলার হরিনারায়ণ পুর কুন্ডুপাড়া গ্রামের বাসিন্দা আব্দুল করীম বিশ্বাসের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, ২০২০ সালের ২৯ জানুয়ারি সকালে স্ত্রী শাহানা খাতুন ওরফে জাহানারা খাতুন (৩০) এর সঙ্গে আসামির পরকীয়া সম্পর্কের জের ধরে জগরা-বিবাদ সৃষ্টি হয়। নিহত শাহানা তার স্বামীর পরকীয়া প্রেমিকাকে গালি দিয়ে এই অবৈধ সম্পর্কের প্রতিবাদ করে। এতে নিহতের স্বামী আসামি আব্দুল আওয়াল তার নিজ বাড়ি সদর উপজেলার হরিনায়নপুর কুন্ডুপাড়ায় প্রকাশ্যে বাড়ির অন্যান্যদের সম্মুখে ধারালো হাসুয়া দিয়ে স্ত্রী শাহানা খাতুনের দেহের বিভিন্ন স্থানে উপর্যুপরি কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে। এতে জাহানারা খাতুন ঘটনাস্থলেই মারা যান।

মামলাটি তদন্ত শেষে ইবি থানার উপ-পুলিশ পরিদর্শক শাহ আলী মিয়া ২০২০ সালের ৩ মার্চ মামলার একমাত্র আসামি আব্দুল আওয়ালের বিরুদ্ধে হত্যাকাণ্ডে জড়িত অভিযোগ এনে আদালতে চার্জশীট দাখিল করেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.