কুয়াকাটায় একটি ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও হুমকির অভিযোগে স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা মো. মাকছুদকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশে ব্যাপক আলোচনা শুরু হয়।
পুলিশ জানায়, দোকানঘরের জায়গার মালিকানা দাবি করে এ হামলার ঘটনা ঘটে।
ভুক্তভোগী দোকান মালিক মনির বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। মামলায় হামলা, ভাঙচুর, হুমকি ও চুরির অভিযোগ আনা হয়েছে। মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহব্বত খান বলেন, লিখিত অভিযোগের ভিত্তিতে নিয়মিত মামলা নেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাত ১০টার দিকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।
তাকে আদালতে পাঠানো হবে। এদিকে দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মো. মাকছুদকে প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল পটুয়াখালী জেলা শাখা।
জেলা সভাপতি মো. মশিউর রহমান মিলন ও সাধারণ সম্পাদক মো. এনায়েত হোসেন মোহন এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন বলে দলীয় বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
পুলিশের ভাষ্য, সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া চাঁদাবাজির অভিযোগের বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
এ ছাড়া জায়গা জমির মালিকানা সংক্রান্ত বিরোধের জেরে এমনটি ঘটেছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। মামলার তদন্ত চলছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


