Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় ট্রেনের ছাদে উঠতে মই ব্যবসা
জাতীয়

ট্রেনের ছাদে উঠতে মই ব্যবসা

By Tarek HasanApril 13, 20242 Mins Read

জুমবাংলা ডেস্ক : সম্প্রতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মই বসিয়ে টাকার বিনিময়ে পথচারীদের ডিভাইডার পার করে দেওয়ায় এক যুবককে আটক করে পুলিশ। এবার একই ব্যবসা করতে দেখা গেছে দিনাজপুরের ফুলবাড়ী রেলওয়ে স্টেশনে।

 পথচারী

Advertisement

মঙ্গলবার (৯ এপ্রিল) ঈদের ছুটিতে ঘরমুখি মানুষকে স্টেশনে ট্রেন থেকে নামিয়ে এবং উঠিয়ে এভাবে টাকা উপার্জন করতে দেখা গেছে বেশ কয়েকজনকে।

জানা গেছে, ফুলবাড়ী রেলওয়ে স্টেশনে কয়েকজন নারী-পুরুষ ৮-১০ ফুট উচ্চতার মই নিয়ে ছোটাছুটি করে ব্যবসা করেছেন। ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর ট্রেনগুলো আসলেই মই ব্যবসায়ীরা নেমে পড়েন এ কাজে। কেউ ট্রেনের ছাদ থেকে নামতে এবং উঠতে চাইলে তাদের ডাকলে সঙ্গে সঙ্গে মই নিয়ে ছুটে এসে ট্রেনের ছাদে লাগিয়ে দিতে দেখা গেছে। এরপর যাত্রীদের কাছ থেকে জনপ্রতি ১০ টাকা করে ভাড়া আদায় করেছেন তারা।

এ বিষয়ে ফুলবাড়ী রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টার টুটুল চন্দ্র সরকার বলেন, এই রুটে দৈনিক ১১টি আন্তঃনগর ট্রেন চলাচল করে, এর মধ্যে এখানে দুটি ট্রেনের স্টপেজ নেই। আমাদের স্টেশনে জিআরপি নেই বলে বিষয়টি নিয়ে কিছুই করার থাকে না। আর এ সুযোগ নিয়েছেন মই ব্যবসার সঙ্গে জড়িতরা। তবে যেসব জংশন স্টেশনে জিআরপি রয়েছে, সেখানে ব্যবস্থা নেওয়া হয়।

তিনি আরও বলেন, ঈদের সময় অনেকেই জীবনের ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে যাত্রা করেন। ট্রেনের ছাদে জার্নি করা বেআইনি, তবু অনেকে না মেনে ঝুঁকি নিয়ে এভাবে যাত্রা করেন। যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। এ জন্য সবাইর সচেতন হওয়া প্রয়োজন।

পার্বতীপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আজম বলেন, ট্রেনের ছাদে যাত্রা করা বেআইনি, এতে মারাত্মক ঝুঁকিও রয়েছে। রেলওয়ে হেডকোয়ার্টার থেকে সিনিয়র অথরিটিরা প্রথম দিকে বিষয়টি তদারক করেছেন। কিন্তু তা মানেননি যাত্রীরা। তবে বর্তমানে ঈদের কথা বিবেচনা করে তাদের বিরক্ত করতে মানা করেছেন। আপাতত এ বিষয়ে ব্যবস্থা নেওয়ারও কোনো নির্দেশনা নেই।

‘সোনার চর’ দেখতে উপচে পড়া ভিড়, উচ্ছ্বসিত হয়ে যা বললেন জায়েদ খান

প্রসঙ্গত, গত ১৭ মার্চ নারায়ণগঞ্জের শিমরাইলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মই বসিয়ে টাকার বিনিময়ে পথচারীদের ডিভাইডার পার করে দেওয়া মো. রবিউল নামের এক যুবককে আটক করে কাঁচপুর হাইওয়ে থানা।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
IGP

অপরাধ মোকাবিলায় দক্ষতার বিকল্প নেই: আইজিপি

July 16, 2026
Home Minister

শেখ হাসিনাকে ফিরিয়ে এনে রায় কার্যকর করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

July 16, 2026
প্রতিমন্ত্রী টুকু

‘জুলাই সনদের’ সব অঙ্গীকার বাস্তবায়ন হবে: প্রতিমন্ত্রী টুকু

July 16, 2026

Latest News

IGP

অপরাধ মোকাবিলায় দক্ষতার বিকল্প নেই: আইজিপি

Home Minister

শেখ হাসিনাকে ফিরিয়ে এনে রায় কার্যকর করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতিমন্ত্রী টুকু

‘জুলাই সনদের’ সব অঙ্গীকার বাস্তবায়ন হবে: প্রতিমন্ত্রী টুকু

আইজিপি

অনলাইন জুয়া ও সাইবার ক্রাইম পুলিশের সামনে বড় চ্যালেঞ্জ : আইজিপি

স্বরাষ্ট্রমন্ত্রী

শিক্ষার্থীদের দাবি মেনে অটোপাস নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

Sagor

ঘনীভূত হতে পারে লঘুচাপ, জেলেদের গভীর সাগরে যেতে নিষেধ

প্রধানমন্ত্রী

এবার ‘ইউনিভার্সাল কার্ড’ আনার ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী

সঠিক ও পূর্ণাঙ্গ মুক্তিযোদ্ধার তালিকা প্রকাশ করবে সরকার : প্রধানমন্ত্রী

Rain

ফাইনালের আগে আর্জেন্টিনাকে তিনে নামিয়ে র‍্যাঙ্কিংয়ে শীর্ষে স্পেন

Storm

রাতের মধ্যে ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa