Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় লেখাপড়ার জন্য শিশুদের ওপর চাপ দিতে নিষেধ করলেন প্রধানমন্ত্রী
জাতীয় স্লাইডার

লেখাপড়ার জন্য শিশুদের ওপর চাপ দিতে নিষেধ করলেন প্রধানমন্ত্রী

By Shamim RezaMarch 17, 20247 Mins Read

জুমবাংলা ডেস্ক : আজকের শিশুরা আগামী উন্নত সমৃদ্ধ দেশ গড়ে তোলার মূল নেতৃত্ব দেবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘আজকের শিশুরা ডিজিটাল যুগের। কাজেই ডিজিটাল শিক্ষা ব্যবস্থা আমরা করে দিয়েছি। এখন আমাদেরকে ভবিষ্যৎ দেখতে হবে স্মার্ট বাংলাদেশ করার। এ শিশুরাই তো একদিন এই প্রযুক্তির ব্যবহার শিখবে। আমাদের যে স্মার্ট বাংলাদেশ সে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা অর্থাৎ উন্নত সমৃদ্ধ দেশ গড়ে তোলার মূল নেতৃত্ব আজকের শিশুরাই দেবে। আর সেটাই তো আমাদের লক্ষ্য। সেইভাবে আমরা তাদেরকে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে তুলতে চাই।

PM

Advertisement

রবিবার (১৭ মার্চ) দুপুরে জাতীয় শিশু দিবসের অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অভিভাবকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘লেখাপড়া খুবই দরকার কিন্তু লেখাপড়ার নামে তাদের ওপর কোনোরকম চাপ সৃষ্টি করবেন না। আমরাই এখন চাচ্ছি খেলাধুলার মধ্য দিয়েই শিশুরা তাদের লেখাপড়া শিখবে, যাতে তার ভেতরের সুপ্ত মেধাবিকাশের সুযোগ পায়। সেই ভাবে আমরা কারিকুলাম তৈরি করে এগিয়ে নিয়ে যাচ্ছি। কারণ এখন ডিজিটাল বাংলাদেশ। এখন তো শিশুরা বিশ্বটাকে সামনে দেখতে পায়। ক্লাসে শুধু বই পড়া না চোখে দেখে শিখতে পারে। আর এর পরে তারাই হবে এক স্মার্ট বাংলাদেশের এক স্মার্ট নাগরিক। সেটাই আমরা চাই। আজকের শিশু দিবসের প্রতিপাদ্য ‘বঙ্গবন্ধুর স্বপ্ন ধরে আনব হাসি সবার ঘরে’ যথার্থ প্রতিপাদ্য গ্রহণ করার জন্য আমি ধন্যবাদ জানাই। আমি চাই আমার দেশের প্রতিটা শিশু নিরাপদ জীবন পাক, সুন্দর ও উন্নত জীবন পাক সেটাই আমার কাম্য।

প্রধানমন্ত্রী শিশু শিক্ষার্থী ও শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব এই বাংলাদেশটাকে একটা উন্নত সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে গড়তে চেয়েছিলেন। আজকের শিশুদের কাছে আমার অনুরোধ- গুরুজনদের মানতে হবে, শিক্ষককে মানতে হবে, বাবা-মার কথা শুনে চলতে হবে। বাবা-মার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকতে হবে। তাহলে কেউ বিপথে যেতে পারবে না। সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, দুর্নীতি থেকে দূরে রাখার জন্য ছোটবেলা থেকেই সততার শিক্ষা দিতে হবে। সেই সাথে সাথে গান-বাজনা লেখাপড়া, ধর্মীয় শিক্ষা, ছবি আঁকা থেকে শুরু করে সব ধরনের কারিকুলাম এর সাথে সম্পৃক্ত থাকতে হবে। শিক্ষক আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে ছোটবেলা থেকে তাদের ভেতরে যেন মানবিক গুণ গুলি বজায় থাকে সেদিকে যেমন দেখবেন, আবার এই শিশুদের ভেতরে যে সুপ্ত মেধা আছে সেই মেধা ও মানব বিকাশে সুযোগ যেন তারা পায় সেদিকে দেখবেন।’

শেখ হাসিনা আরও বলেন, ‘আজকে বিশ্বব্যাপী আমরা দেখি অনেকেই শিশু অধিকারের কথা বলে, শিশু শিক্ষার কথা বলে, মানবাধিকারের কথা বলে। কিন্তু আমরা এটিও দেখি যে পাশাপাশি একটি দ্বিমুখী কার্যক্রম। সেই গাজায় শিশুদের উপর যখন বোমা ফেলা হয়, হত্যা করা হয়, হাসপাতালে বোমা ফেলা হয়, ফিলিস্তিনের ওপর যখন আক্রমণ করা হয়, তখন আমি জানি না এই মানবাধিকার সংস্থাগুলো কোথায় থাকে কোথায়? তাদের সেই মানবিকতা বোধ কোথায় থাকে? সেটাই আমার প্রশ্ন? আমরা যুদ্ধ চাইনা, আমরা শান্তি চাই। কারণ যুদ্ধের সেই ভয়াবহতা আমরা নিজেরাও দেখেছি ১৯৭১ সালে পাকিস্তানের হানাদার বাহিনী যেভাবে আমাদের ওপর অত্যাচার করেছে। আমরা সব সময় নির্যাতিত মানুষের পাশে আছি। তাইতো আমার প্রতিবেশী দেশ মায়ানমারে যখন মানুষের ওপর অত্যাচার হলো, শিশুরা আহত অবস্থায় ছিল। তারা যখন আশ্রয় চাইল আমরা মানবিক কারণে তাদের আশ্রয় দিয়েছি। কিন্তু আজকে গাজায় শিশুদের যে অবস্থাটা দেখি, নারীদের যে অবস্থাটা দেখি আমি জানি না বিশ্বের বিবেক কেন নাড়া দেয় না। সেটাই আমার প্রশ্ন।’

বঙ্গবন্ধু কন্যা বলেন, ‘আমরা যখন ৯৬ সালে বঙ্গবন্ধু হত্যার ২১ বছর পরে আওয়ামী লীগ সরকার গঠন করি, তখন আমাদের শিশুদের সব রকম সুরক্ষা দেওয়ার পদক্ষেপ নেই। আমরা ২০০৭ সালে নারী-শিশু নির্যাতন দমন আইন করে শিশুদের সুরক্ষার ব্যবস্থা করি। তাছাড়া ২০১০ সালে জাতীয় শিশু নীতি ২০১১, আমরা প্রণয়ন করি। আমরা শিশু আইন ২০১৩ প্রণয়ন করি, ২০১৮ সালে সেটাকে আবার সংশোধন করে শিশুদের অধিকতর নিরাপত্তা নিশ্চিত করি। আমরা শিশুর উন্নয়ন ও স্বাভাবিক জীবন একীভূত করার লক্ষ্যে শিশু কিশোর উন্নয়ন কেন্দ্র প্রতিষ্ঠা করে শিশুদের জন্য সুযোগ সৃষ্টি করে দিচ্ছি। তাছাড়া শিশুদের জন্য শিশু সদন প্রতিষ্ঠা, প্রাথমিক বৃত্তিমূলক শিক্ষাদান কর্মসূচি, সারা বাংলাদেশে শিশুদের উপযুক্ত শিক্ষা দেওয়ার জন্য প্রাইমারি স্কুল ২ কিলোমিটার এর মধ্যে যেন এক একটি প্রাইমারি স্কুল হয় সেই ব্যবস্থা আমরা করে দিয়েছি।’

তিনি বলেন, ‘আমাদের দেশে মাত্র ৪৫ ভাগ শিশু লেখাপড়া করত আজকে আমাদের দেশে প্রায় ৯৮ ভাগ শিশু স্কুলে যায় পড়াশোনা করে। এবং সেই সুযোগ আমরা করে দিয়েছি। বিশেষ করে মেয়েরা তো স্কুলে যেতে পারত না তাদের জন্য আমরা সব ব্যবস্থা করে দিয়েছি। কারিগরি শিক্ষার উপর গুরুত্ব দিয়েছি। আমাদের দেশের কারিগরি শিক্ষার হার ছিল মাত্র ০.৮ ভাগ এটি এখন বাড়িয়ে ১৭.৮৮ ভাগে উন্নীত করতে পেরেছি । এছাড়া আরো যেন ভালো কারিগরি ও ভোকেশনাল ট্রেনিং পায় সে ব্যবস্থা আমরা করেছি। স্কুলগুলিতে আমরা কম্পিউটার ল্যাব করেছি, কম্পিউটার শিক্ষা এবং ট্রেনিং এর ব্যবস্থা করে দিচ্ছি । প্রযুক্তির শিক্ষাটা যেন শিশুকাল থেকে পায় সে ব্যবস্থা আমরা করে দিচ্ছি। শিশুদের ঝরে পড়ার হার কমিয়ে এনেছি। প্রাথমিক বিদ্যালয় সংখ্যা আমরা বাড়িয়েছি।’

তিনি আরও বলেন, ‘১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতাকে নির্মমভাবে হত্যার পর এদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের সব সুযোগ একেবারে শেষ হয়ে গিয়েছিল। মাত্র ৩ বছর ৭ মাস সময় পেয়েছিলেন বঙ্গবন্ধু। তিনি আমাদের একটি সংবিধান উপহার দিয়েছিলেন। যে সংবিধানে এদেশের মানুষের প্রাথমিক শিক্ষাকে অবৈতনিক করা, নারী শিক্ষার সুযোগ, নারী নেতৃত্ব গড়ে তোলার জন্য পার্লামেন্টে সংরক্ষিত আসন থেকে শুরু করে সব ব্যবস্থা তিনি করেছিলেন। আজকে আমরা পল্লী বিদ্যুৎ থেকে শুরু করে যা কিছুই করি সব ভিত্তি তিনি করে দিয়ে গেছেন। শিশুদের সুরক্ষার জন্য শিশু আইন তিনি প্রণয়ন করেন এবং শিশুদের জন্য তিনি এমন ব্যবস্থা করে যান যেন কোনো শিশু অবহেলিত না থাকে । অত্যন্ত দুঃখের বিষয় জাতির পিতার যে আকাঙ্ক্ষা ছিল দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ে তুলবেন। যুদ্ধবিধ্বস্ত থেকে তিনি অর্থনৈতিক উন্নয়নের পথে দেশকে যখন এগিয়ে নিয়ে যাচ্ছেন আর সেই সময় ১৫ আগস্টের আঘাত আসলো। এরপর আর বাংলাদেশের মানুষের ভবিষ্যৎ কোনো সম্ভাবনাই ছিল না। এই টুঙ্গিপাড়ার মাটিতে বঙ্গবন্ধু শেখ মুজিব জন্মগ্রহণ করেন। এই মাটিতেই তিনি ঘুমিয়ে আছেন বাবা-মায়ের কবরের পাশে। আজকে এখানে আমরা জাতীয় শিশু দিবস পালন করতে পেরে খুবই আনন্দিত। আমরা একটা জিনিস চাই এদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে, আর সে লক্ষ্য নিয়েই আমরা কাজ করছি।’

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত জাতীয় শিশু দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।

এর আগে জাতির পিতার ১০৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে রোববার সকাল ১০ টা ৩৭ মিনিটে প্রথমে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও পরে ১০টা ৩৮ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

এরপর তিন বাহিনীর পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়। এর পরে পবিত্র সুরা ফাতেহা পাঠ ও বঙ্গবন্ধুসহ ১৫ আগষ্টে নিহতদের আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া-মোনাজাতে অংশ নেন তারা। দোয়া-মোনাজাত শেষে রাষ্ট্রপতিকে নিয়ে আমন্ত্রিত অতিথিদের সাথে সুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী।

এর পর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সমাধি সৌধ কমপ্লেক্সে রক্ষিত মন্তব্য বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন। রাষ্ট্রপতিকে বিদায় জানানোর পর দলীয় প্রধান হিসেবে কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতাদের সাথে নিয়ে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানান শেখ হাসিনা। এর পর স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের সাথে নিয়ে পুষ্পস্তবক অর্পন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেলা সাড়ে ১১ টায় রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন হেলিকপ্টার যোগে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়।

শ্রদ্ধা নিবেদন শেষে বেলা ১১টা ২৭ মিনিটে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি প্রাঙ্গণে আয়োজিত শিশু সমাবেশ অনুষ্ঠানে আসন গ্রহণ করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাজমা মোবারেক। স্বাগত বক্তব্য শেষে বঙ্গবন্ধু ও শিশু অধিকার বিষয়ক প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এরপর শিশু প্রতিনিধির বক্তব্য রাখেন তাইমা তাসনিম।

বিশেষ অতিথির বক্তব্য দেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সিমিন হোসেন (রিমি), এমপি। সভাপতির বক্তব্য দেন শিশু প্রতিনিধি তিয়াশা জামিন।

সভাপতির বক্তব্যের পরে অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন। এরপরে প্রধান অতিথি জেলার ১০৪ জন অসচ্ছল, মেধাবী শিক্ষার্থীদের মধ্যে ২ জনের হাতে ৫ হাজার টাকার আর্থিক অনুদানের চেক তুলে দেন। প্রধানমন্ত্রীকে গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম গোপালগঞ্জের জিআই আবেদীত ব্রোঞ্জের গহনার স্মারক উপহার ও জিআই সনদ পাওয়া গোপালগঞ্জের রসগোল্লা ভর্তি হাড়ি তুলে দেন। পরে প্রতিযোগিতায় বিজয়ী, প্রশিক্ষক ও কলাকুশলীদের সাথে ফটোসেশনে অংশ নেন প্রধানমন্ত্রী।

এরপরে প্রধানমন্ত্রী জাতির পিতার সমাধি প্রাঙ্গণে আযোজিত বইমেলা ও সুবিধাবঞ্চিত শিশুদের আঁকা চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন।

সেই গায়ক সিধুর মা পুত্র সন্তানের জন্ম দিয়েছেন

সমাধিতে শ্রদ্ধা্ নিবেদন ও জাতীয় শিশু দিবসের অনুষ্ঠানে, বঙ্গবন্ধুর কনিষ্ঠ তনয়া শেখ রেহানা, আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপি, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মোহাম্মদ ফারুক খান এমপি, বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবীর নানক, দলের যুগ্ম সাধারন সম্পাদক মাহবুবউল আলম হানিফ, আ.ফ.ম বাহাউদ্দিন নাসিম, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক কৃষি মন্ত্রী আব্দুর রাজ্জাক এমপি, শেখ হেলালুদ্দীন এমপি, শেখ সালাহউদ্দিন জুয়েল এমপি, কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারন সম্পাদক শেখ ফজলে নাইম, রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন, প্রধানমন্ত্রীর নিজ নির্বাচনী এলাকার উন্নয়ন প্রতিনিধি শহীদ উল্লা খন্দকার, জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, সাধারণ সম্পাদক জিএম সাহাব উদ্দিন আজম, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল বশার খায়ের, সাধারন সম্পাদক মো. বাবুল শেখ, টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুলসহ দলীয় নেতারা উপস্থিত ছিলেন। বিকেল ৩টা ১৭ মিনিটে হেলিকপ্টার যোগে ঢাকার উদ্দেশ্যে টুঙ্গিপাড়া ত্যাগ করেন প্রধানমন্ত্রী।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
এনআইডি নবায়ন

বাধ্যতামূলক হচ্ছে এনআইডি নবায়ন

June 27, 2026
us embassy

বাংলাদেশিসহ সব বিদেশিদের জন্য জরুরি বার্তা মার্কিন দূতাবাসের

June 27, 2026
asif

সরকার আ.লীগের পথে হাঁটা শুরু করেছে : আসিফ মাহমুদ

June 27, 2026

Latest News

এনআইডি নবায়ন

বাধ্যতামূলক হচ্ছে এনআইডি নবায়ন

us embassy

বাংলাদেশিসহ সব বিদেশিদের জন্য জরুরি বার্তা মার্কিন দূতাবাসের

asif

সরকার আ.লীগের পথে হাঁটা শুরু করেছে : আসিফ মাহমুদ

তথ্য প্রতিমন্ত্রী

ফ্যামিলি কার্ড গ্রামীণ অর্থনীতিকে গতিশীল করছে : তথ্য প্রতিমন্ত্রী

এইচএসসি পরীক্ষা

এইচএসসি পরীক্ষায় প্রতিটি কক্ষে ক্যামেরা স্থাপনের নির্দেশ

Logo

ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন আগামীকাল

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

৮ হাজার শ্রমিকের কাজে যোগদানের বিষয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর আশ্বাস

এইচএসসি

এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি বসানোর নির্দেশ শিক্ষামন্ত্রীর

News

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে : পররাষ্ট্রমন্ত্রী

কাজ

বাংলাদেশের স্বার্থে একসঙ্গে কাজ করবে চীন ও মালয়েশিয়া

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa