লক্ষ্মীপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করে তিন শতাধিক লোকের খাবারের আয়োজন করায় এক বিএনপি কর্মীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলা হাজিরপাড়া ইউনিয়নের কাজী কালেয়েতপুর গ্রামে এ আয়োজন করা হয়।

জরিমানা

Advertisement

খবর পেয়ে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভি দাশ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় ঘটনার সত্যতা প্রমাণ হওয়ায় বিএনপি কর্মী শহীদের ১০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

ভ্রাম্যমাণ আদালত ও স্থানীয় সূত্র জানায়, হাজিরপাড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) লক্ষ্মীপুর-৩ আসনের বিএনপির প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির গণসংযোগ রয়েছে। এ উপলক্ষে কাজী কালেয়েতপুর এলাকায় তিন শতাধিক লোকের খাবারের আয়োজন চলছিল। নির্বাচনী আচরণবিধি অনুযায়ী ভোটের আগে প্রার্থীর পক্ষে বড় ধরনের খাওয়া-দাওয়া বা গণভোজের আয়োজন করা নিষেধ রয়েছে। এটি নির্বাচন আইন অনুযায়ী দণ্ডনীয়।

সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভি দাশ বলেন, তিন শতাধিক লোকের জন্য ধানের শীষের প্রার্থীর পক্ষে গণভোজের আয়োজন করেন শহীদ নামে এক বিএনপি কর্মী। এটি আচরণবিধি লঙ্ঘন। এতে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.