বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে বসুন্ধরা শুভসংঘের লালমনিরহাট সদর উপজেলা শাখা। পরিবেশ সচেতনতা বাড়াতে প্লাস্টিক বর্জ্যের বিনিময়ে সাধারণ মানুষের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

এই কর্মসূচির মাধ্যমে পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণের গুরুত্ব এবং প্লাস্টিক দূষণের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা তৈরির চেষ্টা করা হয়। অনুষ্ঠানে শতাধিক মানুষ ব্যবহৃত প্লাস্টিকের বোতল জমা দিয়ে গাছের চারা সংগ্রহ করেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ লালমনিরহাট জেলা শাখার উপদেষ্টা এন্তাজুর রহমান ও তন্ময় আহমেদ নয়ন, জেলা শাখার সাধারণ সম্পাদক নাঈম রহমান, সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক সজীব চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক মো. এনামুল হক, সহ-সাংগঠনিক সম্পাদক বিজয় চন্দ্র বর্মন, দপ্তর সম্পাদক মো. মুশফিকুর রহমান, অর্থ সম্পাদক মো. আশিদুল হাবিব, নারী ও শিশু বিষয়ক সম্পাদক শ্যামা রানী, প্রচার সম্পাদক মাহাবুব রহমান, কর্মপরিকল্পনা বিষয়ক সম্পাদক মোমেনা খাতুন সাথী, সদস্য আমির হামজা আকাশসহ অন্যান্য স্বেচ্ছাসেবীরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্লাস্টিক দূষণ বর্তমানে পরিবেশের জন্য বড় ধরনের হুমকি হয়ে দাঁড়িয়েছে। প্লাস্টিকের ব্যবহার কমানোর পাশাপাশি ব্যাপক হারে বৃক্ষরোপণ করলে পরিবেশের ভারসাম্য রক্ষা করা সম্ভব। তারা পরিবেশবান্ধব বাংলাদেশ গঠনে সবাইকে সচেতন হওয়ার এবং বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান।
আয়োজকদের মতে, পরিবেশ রক্ষা ও সবুজায়ন কার্যক্রমকে আরও গতিশীল করতে ভবিষ্যতেও এ ধরনের জনসম্পৃক্ত ও সচেতনতামূলক উদ্যোগ অব্যাহত রাখা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



