লালমনিরহাটের হাতীবান্ধায় জমি ও বসতবাড়ির মালিকানা নিয়ে পারিবারিক কলহের জেরে আপন চাচাদের লাঠির আঘাতে আখতারুজ্জামান (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

চাচা

Advertisement

শুক্রবার (৩ এপ্রিল) সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে উপজেলার পূর্ব ফকিরপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে আব্দুল মতিন নামে নিহতের এক চাচাকে আটক করেছে। নিহত আখতারুজ্জামান ওই এলাকার রফিকুল ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, পূর্ব ফকিরপাড়া এলাকায় বসতবাড়ি ও জমির দখল নিয়ে রফিকুল ইসলামের ছেলে আখতারুজ্জামানের সঙ্গে তার আপন তিন চাচা, শাহিনুর, মতিন ও নুরুজ্জামানের বেশ কিছুদিন ধরে বিরোধ চলে আসছিল। এই বিরোধের জেরে বৃহস্পতিবার বিকালে চাচারা সংঘবদ্ধ হয়ে ভাতিজা আখতারুজ্জামানের ওপর হামলা চালান। এ সময় চাচাদের এলোপাতাড়ি লাঠির আঘাতে আখতারুজ্জামান গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

পরে স্থানীয় লোকজন তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে প্রথমে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে দ্রুত তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে ওই যুবকের মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রাথমিক তদন্ত শুরু করে এবং হামলায় জড়িত থাকার অভিযোগে আব্দুল মতিনকে আটক করে।

এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমজান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। আটক মতিনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং জড়িত বাকি আসামিদের দ্রুত আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.