রাঙ্গামাটির লংগদু উপজেলায় উপজেলা প্রেসক্লাবের নতুন গৃহ নির্মাণ ও সংস্কার কাজে বাংলাদেশ সেনাবাহিনী সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। লংগদু জোনের পক্ষ থেকে প্রেসক্লাব এর নতুন ঘর নির্মাণে ঢেউটিন প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় লংগদু জোন কর্তৃক “সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্প”-এর আওতায় এ সহায়তা প্রদান করা হয়। লংগদু জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মীর মোর্শেদ, এসপিপি, পিএসসি-এর সার্বিক নির্দেশনায় লংগদু জোনের জেডএসও মেজর আল জাকারিয়া জন প্রেসক্লাব ভবন সংস্কার ও নির্মাণের জন্য উন্নতমানের ০৫ বান ঢেউটিন হস্তান্তর করেন।
ঢেউটিন গ্রহণ করেন লংগদু উপজেলা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ এখলাস মিয়া খান এবং সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
এ সময় লংগদু প্রেসক্লাব কর্তৃপক্ষ সাংবাদিক সংগঠনের পাশে দাঁড়িয়ে সহায়তা প্রদানের জন্য বাংলাদেশ সেনাবাহিনী ও লংগদু জোন কমান্ডারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


