Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home ভারতে স্বামী-সন্তান রেখে সিরাজগঞ্জের যুবককে বিয়ে করেন নার্গিসা
খুলনা বিভাগীয় সংবাদ

ভারতে স্বামী-সন্তান রেখে সিরাজগঞ্জের যুবককে বিয়ে করেন নার্গিসা

By Saiful IslamJune 13, 20232 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : ভারতে স্বামী সন্তান ফেলে নিজেকে কুমারী পরিচয়ে বিয়ে করেছে নার্গিসা বেগম মল্লিক (২৯) নামে এক গৃহবধূ। সম্প্রতি আদালতের মাধ্যমে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার দাদপুর গ্রামের ইরান সরকারের ছেলে জুয়েল সরকারকে (২৪) বিয়ে করেন তিনি।

সোমবার (১২ জুন) খোঁজ নিয়ে জানা যায়, ভারতীয় ওই গৃহবধূ নিজেকে নাইসা মল্লিক নামে পরিচয় দিলেও প্রকৃতপক্ষে তিনি নার্গিসা বেগম মল্লিক। তবে প্রেমের শুরুতে মিথ্যা তথ্য দিলেও বয়সে পাঁচ বছরের ছোট জুয়েল প্রেমিকাকে বিয়ে করে দিব্যি সংসার করছেন। এতে আপত্তিও তোলেনি জুয়েলের পরিবার।

২৪ মে জুয়েলের কাছে চলে আসেন নার্গিসা মল্লিক। পরদিন সিরাজগঞ্জ আদালতে দুজন বিয়ে বন্ধনে আবদ্ধ হন। তবে ভারতে স্বামী সন্তান থাকার বিষয়টি গোপন করেন।

কিন্তু ভারতীয় গণমাধ্যমে তিনি স্বামী সন্তান রেখে টাকা ও স্বর্ণ নিয়ে পালিয়েছেন বলে সংবাদ প্রকাশিত হয়। এতে বলা হয় ১২ বছর আগে ভারতের বাঁকুড়া জেলার ফজলুর রহমান মীরের সঙ্গে দানগড় ধারেশা মল্লিক পাড়ার বাসিন্দা নার্গিসা বেগম মল্লিকের বিয়ে হয়। মীর জিসান নামে তাদের আট বছরের সন্তানও আছে। হঠাৎ নিখোঁজ হন গৃহবধূ নার্গিসা। এ ঘটনায় ভারতের দমদুর থানায় একটি সাধারণ ডায়রিও করেছেন তার স্বামী ফজলুর রহমান।

ভারতীয় গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ফজলুর রহমান মীর বলেন, একদিন নার্গিসা আমাকে ফোন করে বাংলাদেশে চলে যাওয়ার কথা জানায়। আমি তাকে অসংখ্যবার ফিরে আসতে বলি। আমাদের ছেলে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। এ বিষয়ে হাইকমিশনেও অভিযোগ করেছি।

নার্গিসার বাবা খায়রুল মল্লিক বলেন, আমার মেয়ে তার স্বামীর সঙ্গে ১২ বছর ঘর সংসার করেছে। ফজলুরের সঙ্গে তার কোনো সমস্যা ছিল না। মোটামুটি সুখে শান্তিতেই ছিল। কেন চলে গেছে আমরা বুঝতে পারিনি।

ভারতীয় গণমাধ্যমে প্রকাশ হওয়া সব ঘটনার সত্যতা নিশ্চিত করে নার্গিসা বেগম বলেন, ফজলুর রহমান আমাকে রাতদিন নির্যাতন করতো। যে কারণে তার সঙ্গে সংসার করা সম্ভব হচ্ছিল না। এ জন্য সংসার ছেড়ে জুয়েলের কাছে চলে এসেছি। জুয়েলকে বিয়ে করে বেশ ভালো আছি। বাকি জীবন এদেশেই থাকতে চাই।

জুয়েলের বাবা ইরান এসব মেনে নিয়ে বলেন, আমরা তো এতকিছু জানতাম না। ভেবেছিলাম মেয়েটি অবিবাহিত। পরে জানতে পেরেছি ভারতে তার স্বামী ও সন্তান আছে। যেহেতু ছেলে বিয়ে করেই ফেলছে, আমার কোনো আপত্তি নাই৷

এ প্রসঙ্গে উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, ওই গৃহবধূ যেদিন জুয়েলের বাড়িতে আসেন, সেদিন পুলিশ পাঠিয়ে তার পাসপোর্ট ও ভিসা দেখা হয়েছে। শুনেছি তার আগের স্বামী নাকি ভারতে হাইকমিশনে অভিযোগ করেছে। তবে আমরা কোনো নির্দেশনা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবো। সূত্র : জাগো নিউজ

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
খুলনা নার্গিসা বিভাগীয় বিয়ে! ভারতে যুবককে রেখে সংবাদ সিরাজগঞ্জের স্বামী-সন্তান
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
Manikganj Pic 1

প্রার্থী ঘুমে, গভীর রাতে মাদ্রাসার শিশুদের দিয়ে নির্বাচনী প্রচারণা!

February 5, 2026
Ghior thana

জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাই ও চাচিকে হত্যাচেষ্টার অভিযোগ!

February 4, 2026
Students

রণক্ষেত্র নরসিংদী, ব্যাপক সংঘর্ষে প্রাণ গেল স্কুলছাত্রের

February 4, 2026
Latest News
Manikganj Pic 1

প্রার্থী ঘুমে, গভীর রাতে মাদ্রাসার শিশুদের দিয়ে নির্বাচনী প্রচারণা!

Ghior thana

জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাই ও চাচিকে হত্যাচেষ্টার অভিযোগ!

Students

রণক্ষেত্র নরসিংদী, ব্যাপক সংঘর্ষে প্রাণ গেল স্কুলছাত্রের

বিটিআরসি

ব্যবহৃত মোবাইল হস্তান্তর বা বিক্রির আগে নিবন্ধন বাতিল করতে হবে : বিটিআরসি

Chittagong-Port

চট্টগ্রাম বন্দরে এবার লাগাতার কর্মবিরতির ঘোষণা

আটক

লালমনিরহাটে লিখিত ও ভাইভা পরীক্ষার মিল না থাকায় ৩ পরীক্ষার্থীকে থানায় সোপর্দ

গণঅধিকারের প্রার্থী

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন গণঅধিকারের প্রার্থী

বাংলাদেশ সেনাবাহিনী

রূপগঞ্জের গোলাকান্দাইলে সেনাবাহিনীর বিশেষ অভিযানে অস্ত্রসহ ২ জন আটক

বিএনপির দুই গ্রুপের

আশুলিয়ায় ব্যানার ইস্যুতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত একাধিক

ছাত্রদলের সাবেক নেতা

ছাত্রদলের সাবেক নেতাকে লক্ষ্য করে গুলি

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.