Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় জুলাই হ..ত্যাকাণ্ডের বিচার অবশ্যই করে যাব : আইন উপদেষ্টা
জাতীয়

জুলাই হ..ত্যাকাণ্ডের বিচার অবশ্যই করে যাব : আইন উপদেষ্টা

By Shamim RezaNovember 19, 20243 Mins Read

জুমবাংলা ডেস্ক : জুলাই-আগস্ট হত্যাকাণ্ডের বিচার কার্যক্রম চালিয়ে যাবেন দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।

Legal Adviser

Advertisement

বৈষম্যবিরোধী আন্দোলন বাংলাদেশের মানুষকে নতুন করে পথচলার সুযোগ সৃষ্টি করে দিয়েছে মন্তব্য করে তিনি বলেন, যারা জুলাই হত্যাকাণ্ড চালিয়েছে তাদের বিচার অবশ্যই করে যাব।

মঙ্গলবার বিকালে বাংলা একাডেমিতে ‘২৪ এর গণঅভ্যুত্থানে আমাদের নজরুল’ শীর্ষক আলোচনা সভায় তিনি একথা বলেন।

ড. আসিফ নজরুল বলেন, তরুণরা যে অবিশ্বাস্য আন্দোলন করেছে জীবনের মায়া ত্যাগ করে, তারা আমাদের মতো বৃদ্ধ মানুষদের অনুপ্রেরণা যুগিয়েছে।

তিনি এ সময় সাংস্কৃতিক আধিপত্যের বিরুদ্ধে লড়াইয়েরও আহ্বান জানান।

আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বলেন, কবি নজরুল যে কারণে লড়াই করেছেন তা আজও প্রাসঙ্গিক। এজন্য আজকের তরুণ সমাজ দেওয়ালে দেওয়ালে নজরুল প্রসঙ্গ আনেছে। আমি কাজী নজরুল ইসলামের রোমান্টিক গান শুনি, কবিতা পরি। তিনি অসাধারণ সম্পাদক ছিলেন। তার একটি বিখ্যাত লেখা আছে ‘রাজবন্দির জবানবন্দি’। তিনি ধুমকেতু পত্রিকার একটি বিদ্রোহ ঘোষণা দিয়েছিল। এরপর রাষ্ট্রদোহী মামলায় তিনি গ্রেপ্তারের পর এই বই লিখেছিলেন।

তিনি আরও বলেন, নজরুল ১৯২৩ সালে যা লিখে গেছেন আজ দেশে সেই অবস্থা। তাহলে পাল্টালো কোথায়। আমরা আমার দেশে বিদ্রোহ করেছিলাম হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে। আমরা অল্টারেটিভ নেরেটিভ তৈরি করতে চেয়েছিলাম। কিন্তু আমাদের দাঁড়াতে দেওয়া হয় নাই। জনগণ ঠিক করবে কার কথা ঠিক কার কথা ভুল। তো আপনি দেবেন না কেন।

নজরুল গবেষক, বিশিষ্ট কবি, প্রাবন্ধিক এবং সাংবাদিক আবদুল হাই শিকদার বলেন, নজরুলের কবিতায় আমাদের সন্তানেরা অনুপ্রেরণা পায়। নজরুলের আমাদের অনুপ্রেরণার উৎস। নজরুলের জন্য বাংলাদেশ, বাংলাদেশের জন্য নজরুল। বাংলাদেশ এবং কাজী নফজুল ইসলাম একটা আরেকটার অবিচ্ছেদ্য অংশ। একটা থেকে আরেকটা সরানো জায় না। আত্মার সঙ্গে দেহের যে সম্পর্ক, নজরুলের সঙ্গে বাংলাদেশের সে সম্পর্ক। বাংলাদেশের জন্য কাজী নজরুল ইসলাম অপরিহার্য জিনিস। একটা জাতির বেঁচে থাকার জন্য যা দরকার তা আমাদের নজরুলের মধ্যে আছে। আমাদের এবারের বিপ্লবে নজরুল অপরিহার্য। তিনি আজীবনই বৈষম্যবিরোধী।

এ সময় তিনি শেখ হাসিনার দেশত্যাগকে ইখতিয়ার উদ্দিন মুহম্মদ বখতিয়ার খলজীর আক্রমণের মুখে মধ্যযুগীয় বাংলার সেন রাজবংশের চতুর্থ রাজা লক্ষ্মণসেনের দেশত্যাগের সঙ্গে তুলনা করেন।

তিনি আরও বলেন, স্বৈরাচারী সরকারের সময় নজরুল ইন্সটিটিউটের আদিনাম বদলায়ে কবি নজরুল ইন্সটিটিউট করা হয়েছে। জাতীয় কবি করা হয় নাই, তাকে আট দশজন সাধারণ কবির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে। এটা ঠিক করতে হবে। ররবীন্দ্রনাথের ওপর ৬০ হাজার ওয়েব সাইট আছে, নজরুলের ওপর হয়নি। এটা করতে হবে। অনুবাদ করতে হবে। পৃথিবীর বিভিন্ন দেশে নজরুল ইনস্টিটিউট করতে হবে।

নির্বাচন কমিশন সংস্কার কমিটির সদস্য ডা. জাহেদুর রহমান বলেন, নজরুল মানেই প্রতিবাদের কথা। নজরুলকে ১৬ বছর সরিয়ে রাখার চেষ্টা হয়েছে, কিন্তু পারেনি ২৪ এর আন্দোলনে প্রত্যেকে নজরুল হয়ে ফিরে এসেছে। কোনো না কোনো ভাবে নজরুল এসেই যায়। যুগে যুগে নজরুল দরকার। গণতান্ত্রিক দেশ ফিরিয়ে আনতে নজরুল অসাধারণ রোল প্লে করতে পারে।

কবি নজরুল ইনস্টিটিউটের কবি, কথা সাহিত্যিক ও নির্বাহী পরিচালক মো. লতিফুল ইসলাম শিবলী বলেন, গত ১৬ বছরে নজরুল আমাদের ছিল না। এ সময়ে নজরুলকে আমাদের থেকে কেড়ে নেওয়া হয়েছিল। গণ অভ্রথানে আমরা দেখেছি সবাই একেকজন নজরুল।

বাড়িতে বসেই চাষ করুন এলাচ, ইনকাম করুন লাখ লাখ টাকা

তিনি আরও বলেন, ১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধে নজরুলের গান ছিল আমাদের অন্যতম অনুপ্রেরণা। ২৪ এর গণ অভ্যুত্থানে ‘কারার ওই লোহ কপাট’ কিংবা ‘বল বীর’ সারাদেশে যেভাবে বেজেছে, সেভাবে দেশের দেওয়ালে দেওয়ালে শিক্ষার্থীদের তুলির আঁচলে ফুটে উঠেছিল।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
মানব পাচার

মানব পাচারের নতুন ফাঁদ: কম্বোডিয়ার মৃত্যুকূপে বন্দি বাংলাদেশের তরুণরা

June 24, 2026
শ্রমমন্ত্রী

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : শ্রমমন্ত্রী

June 24, 2026
মালয়েশিয়ার শ্রমবাজার

মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে জুলাইয়ের মধ্যে আসতে পারে সুখবর

June 24, 2026

Latest News

মানব পাচার

মানব পাচারের নতুন ফাঁদ: কম্বোডিয়ার মৃত্যুকূপে বন্দি বাংলাদেশের তরুণরা

শ্রমমন্ত্রী

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : শ্রমমন্ত্রী

মালয়েশিয়ার শ্রমবাজার

মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে জুলাইয়ের মধ্যে আসতে পারে সুখবর

ডিসি সারওয়ার

মাজারের টাকা নিয়ে ডিসি সারওয়ারের কল রেকর্ড ভাইরাল

bobby-hajjaj

জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : ববি হাজ্জাজ

মোটরসাইকেল চালক

সারাদেশে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা

সঞ্চয়পত্র বিক্রি

সঞ্চয়পত্র বিক্রিতে নতুন নির্দেশনা

পেনশন

পেনশন নিয়ে বড় সুখবর

বৃষ্টি

উত্তরে বন্যার শঙ্কা, যেসব অঞ্চলে হতে পারে বৃষ্টি

স্বাস্থ্য কর্মকর্তা

হাসপাতালের বাথরুম পরিষ্কারের দায়িত্ব সাংবাদিকদের দিতে চান স্বাস্থ্য কর্মকর্তা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa