Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আইন-আদালত তীব্র তাপপ্রবাহে আদালতে এসি বসাতে আইনি নোটিশ
আইন-আদালত

তীব্র তাপপ্রবাহে আদালতে এসি বসাতে আইনি নোটিশ

By Saiful IslamMay 3, 20242 Mins Read

জুমবাংলা ডেস্ক : চলমান তীব্র তাপপ্রবাহে ঢাকা জজকোর্টের সব আদালতে শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র (এসি) স্থাপনের জন্য আইনি নোটিশ পাঠানো হয়েছে। এতে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব, আইন মন্ত্রণালয়ের সচিব ও ঢাকার জেলা প্রশাসককে বিবাদী করা হয়েছে।

তীব্র তাপপ্রবাহে আদালতে এসি বসাতে আইনি নোটিশ

Advertisement

বৃহস্পতিবার (২ মে) ঢাকা জজকোর্ট ও সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান রেজিস্ট্রি ডাকযোগে আইনি নোটিশটি পাঠান।

নোটিশ পাওয়ার তিন কার্যদিবসের মধ্যে ঢাকা জজকোর্টের সব আদালতে শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র (এসি) লাগানোর ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে। অন্যথায় এ বিষয়ে ব্যাবস্থা নিতে হাইকোর্টে রিট করা হবে।

নোটিশে বলা হয়েছে, বাংলাদেশে তীব্র তাপপ্রবাহ চলছে। বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী ঢাকা শহরের তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করছে।

তাপপ্রবাহ নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসির রিপোর্ট অনুযায়ী, বায়ুমণ্ডলের তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে মানুষের শরীরও গরম হয়ে যায়। এর ফলে রক্তনালীগুলো খুলে যায়। এর জেরে রক্ত চাপ কমে যায়। ফলে সারা শরীরে রক্ত সঞ্চালন করা হৃদপিণ্ডের জন্য কঠিন হয়ে পড়ে। এসব কারণে মৃদু কিছু উপসর্গ দেখা দিতে পারে যার মধ্যে রয়েছে ত্বকে ফুসকুড়ি পড়া, চুলকানি এবং পা ফুলে যাওয়া যা রক্তনালী উন্মুক্ত হয়ে যাওয়ার কারণে হয়ে থাকে। এছাড়াও প্রচুর ঘাম হওয়ার কারণে শরীরে তরল পদার্থ ও লবণের পরিমাণ কমে যায়, গুরুতর ক্ষেত্রে দেহে এ-দুটো জিনিসের মধ্যে যে ভারসাম্য আছে তাতেও পরিবর্তন ঘটে। এসব কিছু একসঙ্গে মিলিয়ে গরমে শরীর পরিশ্রান্ত হয়ে যেতে পারে এবং তার লক্ষণগুলো হচ্ছে: মাথা চক্কর দেয়া, বমি বমি ভাব, নিস্তেজ হয়ে পড়া, মূর্ছা যাওয়া, কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়া, পেশি সংকুচিত হওয়া, মাথা ব্যথা, প্রচণ্ড ঘাম হওয়া, ক্লান্তি,আর রক্তচাপ খুব বেশি কমে গেলে হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যেতে পারে।

এসব কারণে সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) মানুষকে বিভিন্ন গাইডলাইন দেয়ার পাশাপাশি যথাসম্ভব শীতাতপ নিয়ন্ত্রিত পরিবেশে থাকার পরামর্শ দিয়েছে।

আইনি নোটিশ আরও বলা হয়েছে, বর্তমানে এই তীব্র তাপপ্রবাহে ঢাকা জজকোর্টের আইনজীবী ও বিচারকরা চরম স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন। ঢাকা জজকোর্টের কোর্টগুলোর আয়তন খুবই ছোট এবং বিপুল সংখ্যক বিচার প্রার্থীদের ভিড়ে অধিকাংশ কোর্টের এজলাস গিজগিজ করে। একদিকে তীব্র তাপপ্রবাহ, অপরদিকে ছোট আয়তনের কোর্টের এজলাসে বিপুল সংখ্যক বিচার প্রার্থীদের ভিড়, সবমিলিয়ে আইনজীবী ও বিচারকরা কষ্টে তাদের আইনি দায়িত্ব পালন করেন।

এ অবস্থায় এই তীব্র তাপপ্রবাহে ঢাকা জজকোর্টের বিজ্ঞ আইনজীবী ও বিচারকদের জীবন চরম ঝুঁকির মধ্যে রয়েছে। এজন্য ঢাকা জজকোর্টের সকল আদালতে অবিলম্বে শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র (এসি) স্থাপন করা অত্যাবশ্যক। যদিও ঢাকা জজকোর্টের মাত্র কয়েকটি কোর্টে যেমন বিজ্ঞ সিএম‌এম, জেলা ও দায়রা জজ আদালত ও মহানগর দায়রা আদালত কোর্টে এসি আছে তথাপি এই তীব্র তাপপ্রবাহে ঢাকা জজকোর্টের সব আদালতে অবিলম্বে শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র (এসি) স্থাপন করা আবশ্যক।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
হাইকোর্টে রিট

অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট

June 22, 2026
আসামি আবীর আলী

শিশু আয়াতকে ৬ টুকরো করে হত্যা: আসামি আবীরের মৃত্যুদণ্ড

June 17, 2026
শিশু রামিসা

শিশু রামিসা ধর্ষণ ও হত্যা: আসামিদের পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের

June 16, 2026

Latest News

হাইকোর্টে রিট

অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট

আসামি আবীর আলী

শিশু আয়াতকে ৬ টুকরো করে হত্যা: আসামি আবীরের মৃত্যুদণ্ড

শিশু রামিসা

শিশু রামিসা ধর্ষণ ও হত্যা: আসামিদের পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের

আবু সাঈদ হত্যা মামলা

আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

salman-sahhh

চিত্রনায়ক সালমান শাহর দেহাবশেষ কবর থেকে উত্তোলনের অনুমতি দিয়েছেন আদালত

ভাগ্য নির্ধারণ

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ

শিশু আছিয়া ধর্ষণ হত্যা

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার পেপারবুক প্রস্তুত

রামিসা হত্যা মামলার বিচার

‘রামিসা হত্যা মামলার বিচার সম্পন্ন করে রাষ্ট্র তার অঙ্গীকার বাস্তবায়ন করেছে’

শিশু রামিসা ধর্ষণ

আপিল করতে পারবেন সোহেল ও স্বপ্না

রামিসা ধর্ষণ হত্যা মামলা

রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল রানা-স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa