Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা রেফারির ভুলে রিয়ালের কাছে হার লাইপজিগের
খেলাধুলা ফুটবল

রেফারির ভুলে রিয়ালের কাছে হার লাইপজিগের

By Tarek HasanFebruary 14, 20242 Mins Read

স্পোর্টস ডেস্ক : চোটে পড়া জুড বেলিংহ্যামের জায়গায় খেলতে নামা ব্রাহিম দিয়াজের একমাত্র গোলে (৪৮ মিনিটে) গতরাতে আরবি লাইপজিগকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগ শেষ ষোলোতে এগিয়ে গেছে রিয়াল মাদ্রিদ। কিন্তু ম্যাচটিতে জার্মান ক্লাবটির একটি গোল বাতিল নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। শেষ বাঁশি বাজার পর লাইপজিগ কোচ মার্কো রোজ দাবি করেন, ভুল সিদ্ধান্ত দেওয়া হয়েছে।

চ্যাম্পিয়নস লিগ

Advertisement

রেড বুল অ্যারেনায় ম্যাচের তখন দ্বিতীয় মিনিট। রিয়ালের জালে বল পাঠিয়েছিলেন স্বাগতিক দলের স্ট্রাইকার বেনজামিন সেসকো। কিন্তু সেই গোলে অফসাইডের পতাকা দেখান লাইন্সম্যান।

ভিডিও রিপ্লেতে দেখা যায়, সেসকো পরিষ্কারভাবে অনসাইডেই ছিলেন। কিন্তু ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) সিদ্ধান্ত পাল্টাননি। লাইপজিগের আরেক খেলোয়াড় বেনজামিন হাইনরিখস অফসাইড ছিলেন। তিনি বল স্পর্শ না করলেও রিয়াল গোলকিপার আন্দ্রে লুনিনের দৃষ্টিসীমায় বাধা তৈরি করেছিলেন।

গোল বাতিলের এই সিদ্ধান্তকে ম্যাচ শেষে ভুল বলে দাবি করেন লাইপজিগ কোচ মার্কো রোজ, ‘একটি গোল হয়েছিল, যেটির অনুমোদন দেওয়া উচিত ছিল। আমরা এক গোলে এগিয়ে থাকলে সবকিছু অন্য রকমও হতে পারত।’

চ্যাম্পিয়নস লিগ

শুধু লাইপজিগ কোচই নন, রিয়াল মিডফিল্ডার টনি ক্রুসও মনে করেন, গোলটির বৈধতা দেওয়া উচিত ছিল, ‘অফসাইড হয়েছে, কারণ গোলকিপারের দৃষ্টিতে বাধা তৈরি করা হয়েছিল। কিন্তু গোলকিপার বলটা পেত না, তাই এটা গোল ছিল।’ রিয়াল কোচ কার্লো আনচেলত্তি অবশ্য এ ব্যাপারে বল ঠেলে দিয়েছেন রেফারির কোর্টে, ‘আপনার উচিত রেফারিকে জিজ্ঞেস করা। তিনি (রেফারি) বলেছেন, লাইপজিগ খেলোয়াড়ের কারণে (রিয়াল) গোলকিপারের সমস্যা হয়েছিল।’

বসনিয়ান রেফারি ইরফান পেলিতো এই ম্যাচ পরিচালনা করেন। চ্যাম্পিয়নস লিগে রেফারি হিসেবে এটি ছিল তাঁর অষ্টম ম্যাচ। রোজের কাছে জানতে চাওয়া হয়েছিল, রেফারি এই ম্যাচে অনভিজ্ঞতার পরিচয় দিয়েছেন কি” রোজের জবাব, ‘রেফারির ওপর আমার রাগ নেই। আমি রেফারি নিয়ে বিতর্ক তৈরি করতে চাই না। এটা ভুল (সিদ্ধান্ত) ছিল। আমরা সবাই দেখেছি সিদ্ধান্তটি সঠিক ছিল না। ভুল আমিও করি, সেটা দিনে দু-তিনটিও হয়। গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, এই ভুলগুলো শুধরে নিতে হয়।’

ভালোবাসার দিনে প্রিয়জনকে দিতে পারেন এই ৮ উপহার

রোজ মনে করেন, কোয়ার্টার ফাইনালে ওঠার সুযোগ এখনো আছে লাইপজিগের। ৬ মার্চ রিয়ালের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে ফিরতি লেগে মাঠে নামবে রোজের দল। এই ম্যাচ সামনে রেখে লাইপজিগ কোচ বলেছেন, ‘মাদ্রিদে আমরা সেরাটা দিতে চাই। তাদের সামনে যতটা সম্ভব বাধা তৈরি করতে চাইব আমরা।’

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
Messi

‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’

July 30, 2026
তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

July 22, 2026
ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

July 21, 2026

Latest News

Messi

‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’

তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

Card

লাল কার্ডের পর মুখ খুললেন এনজো

আজকের লামিনে ইয়ামাল

এক অদম্য মুসলিম নারীর ত্যাগেই আজকের লামিনে ইয়ামাল

Messi Ballon

বিশ্বকাপ না জিতেও কি ব্যালন ডি’অর জিততে পারবেন মেসি? জানাল কর্তৃপক্ষ

স্প্যানিশ বীরেরা

সোনালী ট্রফি নিয়ে মাদ্রিদে পা রাখলো স্প্যানিশ বীরেরা

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ কবে, কোথায় অনুষ্ঠিত হবে? যা জানা গেল

আর্জেন্টিনা

মেসির রহস্যময় নীরবতায় সংশয়ে পুরো আর্জেন্টিনা!

প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

মেসিদের বিশ্বসেরা বলে আর্জেন্টিনার প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa