জুমবাংলা ডেস্ক : বিশ্বের সুখী দেশগুলোর তালিকায় ১২৯তম অবস্থানে রয়েছে বাংলাদেশ। সম্প্রতি প্রকাশিত ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টে এ তথ্য উঠে এসেছে। এ তালিকায় গতবার ১১৮তম ছিল বাংলাদেশ। অর্থাৎ নতুন র‌্যাংকিংয়ে ১১ ধাপ পিছিয়ে তারা।

সুখী দেশ

Advertisement

ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টে সুখী দেশের তালিকায় আবারও শীর্ষস্থান লাভ করেছে ইউরোপের দেশ ফিনল্যান্ড। এ নিয়ে টানা সপ্তমবার বিশ্বের সবচেয়ে সুখী দেশের খেতাব জিতলো তারা। আর দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশের নিচে রয়েছে কেবল আফগানিস্তান।

তালিকার শীর্ষ দশে বরাবরের মতোই আধিপত্য দেখিয়েছে নর্ডিক দেশগুলো। র‌্যাংকিংয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ডেনমার্ক, তৃতীয় আইসল্যান্ড, চতুর্থ সুইডেন।

ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের সঙ্গে যুদ্ধ চলা সত্ত্বেও এবারের তালিকায় শীর্ষ সুখী দেশগুলোর মধ্যে পঞ্চমস্থান পেয়েছে ইসরায়েল।

শীর্ষ দশে থাকা বাকি দেশগুলো হলো- নেদারল্যান্ডস (৬ষ্ঠ), নরওয়ে (৭ম), লুক্সেমবার্গ (৮ম), সুইজারল্যান্ড (৯ম) ও অস্ট্রেলিয়া (১০ম)।

এছাড়া নিউজিল্যান্ড রয়েছে ১১তম অবস্থানে, কোস্টারিকা (১২তম), কুয়েত (১৩তম), অস্ট্রিয়া (১৪তম), কানাডা (১৫তম), বেলজিয়াম (১৬তম), আয়ারল্যান্ড (১৭তম), চেক প্রজাতন্ত্র (১৯তম), লিথুয়ানিয়া (১৯তম) এবং যুক্তরাজ্য রয়েছে (২০তম) স্থানে।

এদিকে সুখী দেশের তালিকায় অবনমন হয়েছে যুক্তরাষ্ট্র। গত বছর তারা ১৫তম থাকলেও এ বছর ঠাঁই হয়েছে ২৩তম অবস্থানে।

অভিযান বন্ধে নাবিকদের চাপ দিচ্ছে দস্যুরা

এ রিপোর্টে এশিয়ার মধ্যে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে মধ্যপ্রাচ্যের দেশগুলো। যেমন- কুয়েত (১৩তম), সংযুক্ত আরব আমিরাত (২২তম), সৌদি আরব (২৮তম)। গতবার এশিয়ার সবচেয়ে সুখী দেশ সিঙ্গাপুর এবার রয়েছে ৩০তম স্থানে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.