জুমবাংলা ডেস্ক : বিশ্বের শক্তিশালী পাসপোর্টের ২০২২ সালের গ্লোবাল র‌্যাংঙ্কিং প্রকাশ করেছে হেনলি পাসপোর্ট সূচক। নতুন প্রকাশিত সূচকে দেখা যাচ্ছে বিশ্বের শক্তিশালী পাসপোর্টের তালিকায় চার ধাপ এগিয়েছে বাংলাদেশের পাসপোর্ট।
বাংলাদেশের পাসপোর্ট

Advertisement

২০২১ সালে বিশ্ব সূচকে বাংলাদেশের পাসপোর্টের অবস্থান ছিল ১০৮তম। ওই বছর বাংলাদেশের নাগরিকরা ভিসা ফ্রি বা অন- অ্যারাইভাল ভিসা সুবিধা পেতেন ৪০টি দেশে।

২০২২ সালের প্রকাশিত সূচকে বাংলাদেশের পাসপোর্টের অবস্থান ১০৪তম। বর্তমানে ৪১টি দেশে ভিসা-ফ্রি ভ্রমণের সুবিধা পেয়ে থাকে বাংলাদেশ। মোট ১১২টি দেশের মধ্যে বাংলাদেশ ১০৪তম স্থানে রয়েছে।

বাংলাদেশের সঙ্গে একই অবস্থানে রয়েছে যুদ্ধবিধ্বস্ত লিবিয়া। তবে বর্তমানে অর্থনৈতিক সংকটে থাকা শ্রীলংকার পাসপোর্টের অবস্থান বাংলাদেশের চেয়ে এক ধাপ উপরে আছে।

দশ বছর আগে বাংলাদেশের পাসপোর্টের অবস্থান ছিল ৯৩তম।

অন্যদিকে এ সূচকে প্রথম স্থানে আছে এশিয়ারই দেশ জাপান, দ্বিতীয় অবস্থানে সিঙ্গাপুর ও দক্ষিণ কোরিয়া এবং তৃতীয় অবস্থানে রয়েছে জার্মানি ও স্পেন।

দক্ষিণ এশিয়ার মধ্যে ভারতীয় পাসপোর্ট এখন ৮৭তম স্থানে আছে। দেশটির নাগরিকরা ৬০টি দেশে ভিসা-ফ্রি ভ্রমণের (বা ভিসা-অন-অ্যারাইভাল সহ) অনুমতি পাবে।

অন্যদিকে মারাত্মক অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটে থাকা শ্রীলংকা ও লেবানন যৌথভাবে ১০৩তম স্থানে রয়েছে। এই দেশগুলোর নাগরিকরা ৪২টি গন্তব্যে ভিসা-ফ্রি (বা ভিসা-অন-অ্যারাইভাল সহ) ভ্রমণ করতে পারেন।

পাসপোর্ট সূচকে বাংলাদেশের নিচে থাকা দেশগুলোর মধ্যে রয়েছে- উত্তর কোরিয়া, নেপাল, ফিলিস্তিন, সোমালিয়া, ইয়েমেন, পাকিস্তান, সিরিয়া, ইরাক ও আফগানিস্তান।

সূত্র: হেনলি পাসপোর্ট ইনডেক্স

জাতীয় পরিচয়পত্রে কোটি কোটি ভুল আছে: সিইসি

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.