Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা আইপিএল খেলতে দেশ ছাড়ার আগে সাকিবকে নিয়ে যা বললেন লিটন দাস
ক্রিকেট (Cricket) খেলাধুলা

আইপিএল খেলতে দেশ ছাড়ার আগে সাকিবকে নিয়ে যা বললেন লিটন দাস

By Saiful IslamApril 10, 20232 Mins Read

স্পোর্টস ডেস্ক : প্রথমবারের মতো আইপিএল খেলতে দেশ ছাড়লেন বাংলাদেশ ওপেনার লিটন কুমার দাস। কলকাতা নাইট রাইডার্সের হয়ে এবারের আইপিএল মাতাতে আজ রোববার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টার পর একটি ফ্লাইটে দেশ ত্যাগ করেন লিটন।

আইপিএল খেলতে দেশ ছাড়ার আগে সাকিবকে নিয়ে যা বললেন লিটন দাস

Advertisement

কলকাতার হয়ে খেলতে লিটনের সঙ্গে দেশ ছাড়ার কথা ছিল সাকিব আল হাসানেরও। তবে পারিবারিক কারণ দেখিয়ে তিনি এবারের আইপিএল থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন।

বিমানবন্দর ত্যাগের আগে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে লিটন জানালেন, বাংলাদেশের মতো কলকাতার হয়েও একই ড্রেসিংরুম শেয়ার করতে পারলে ভালো লাগতো তার।

আক্ষেপের সুরেই লিটন বলেন, ‘অবশ্যই একসঙ্গে যেতে পারলে ভালো লাগতো। একই দেশের একই প্লেয়ার একটা ড্রেসিংরুম শেয়ার করতে পারতাম। ভালো লাগতো। কিন্তু কোনো কারণে সে হয়তো যেতে পারছে না, ঠিক আছে। ’

আয়ারল্যান্ড সিরিজ থাকায় আইপিএলে শুরু থেকে খেলা হচ্ছে না লিটনের। কলকাতার তিন ম্যাচ শেষ হয়ে যাওয়ার পর দলটির সঙ্গে যোগ দিচ্ছেন তিনি। এরপর পুরো আসরও কলকাতার সঙ্গে থাকা হবে না তার। আগামী ১ মে সেই আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে ইংল্যান্ড যাবে বাংলাদেশ। লিটনও যাবেন সেই দলের সঙ্গে।

তবে এই সময়ের মধ্যে কলকাতার হয়ে লিটন খেলতে পারবেন কি-না, এটাই এখন বড় প্রশ্ন। কেননা কলকাতার হয়ে ইনিংস উদ্বোধন করছেন আফগানিস্তানের বিস্ফোরক ওপেনার রহমানুল্লাহ গুরবাজ। সাকিব আইপিএল থেকে নাম প্রত্যাহার করে নেওয়ার ফ্যাঞ্চাইজিটি দলে নিয়েছে ইংল্যান্ড ওপেনার জেসব রয়কেও। এ দুই তারকা ওপেনারকে বসিয়ে কলকাতা আদৌ লিটনক খেলাবে কি-না, সেটাই এখন আলোচনার বিষয়।

লিটন অবশ্য আশাবাদী। তিনি জানিয়েছেন, খেলার সুযোগ পেলে ভালো কিছু দেওয়ার চেষ্টা করবেন। লিটন বলেছেন, ‘একজন ওপেনার হিসেবে, সব জায়গায় খেলার আত্মবিশ্বাস তো থাকাই লাগবে। দলটা ভিন্ন। কখনোই আমি ফ্যাঞ্চাইজি লিগে খেলতে যাইনি। তারা যদি খেলায় অবশ্যই চেষ্টা করবো ভালো কিছু করার। তেমন কোনো গোল সেট নেই। সুযোগ পেলে ভালো কিছু করার চেষ্টা করবো। ’

এ বছরই ভারতে বসবে ওয়ানডে বিশ্বকাপ। তার আগে কলকাতার হয়ে ভারতের বিভিন্ন স্টেডিয়াম ঘোরার সুযোগ পাচ্ছেন লিটন। এই তারকা ওপেনার জানালেন, এই সময়টায় মাঠগুলো চেনার চেষ্টা করবেন তিনি, ‘আমি আগে বলেছি, ওখানে গিয়ে খেলব কিনা এবং খেললেও ভালো খেলব কি-না তার গ্যারান্টি নেই। তবে এটা একটা লার্নিং প্রসেস। আমি ২০-২৫ দিন, যেকদিনই থাকবো, চেষ্টা করবো সবগুলো মাঠের আইডিয়া নেয়ার যেগুলো ভবিষ্যতে কাজে দেবে। ’

লিটন দলে যোগ দেওয়ার পর আইপিএলে কলকাতার প্রথম ম্যাচ সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে। ম্যাচটি হবে কলকাতার হোম ভেন্যু ইডেন গার্ডেন্সে। সবকিছু ঠিক থাকলে আগামী ২৯ এপ্রিল এই ইডেনেই গুজরাট টাইটান্স ম্যাচের পর ফের দেশের উদ্দেশে রওনা হবেন লিটন। সবমিলিয়ে মোট ছয়টি ম্যাচে কলকাতার স্কোয়াডে থাকবেন তিনি।

ঝাড়ুদার থেকে আইপিএলে পাঁচ বলে ৫ ছক্কার নায়ক

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
Brazil

ব্রাজিলের শেষ ৩২-এর ম্যাচ কবে, কখন, প্রতিপক্ষ কারা

June 25, 2026
ভিনিসিয়ুস জুনিয়র

টানা তিন ম্যাচে ম্যাচসেরা ভিনিসিয়ুস জুনিয়র

June 25, 2026
vini

ভিনির গোল কেন বাতিল হয়েছিল, সত্যিই কি ফাউল ছিল

June 25, 2026

Latest News

Brazil

ব্রাজিলের শেষ ৩২-এর ম্যাচ কবে, কখন, প্রতিপক্ষ কারা

ভিনিসিয়ুস জুনিয়র

টানা তিন ম্যাচে ম্যাচসেরা ভিনিসিয়ুস জুনিয়র

vini

ভিনির গোল কেন বাতিল হয়েছিল, সত্যিই কি ফাউল ছিল

সুইজারল্যান্ড

কানাডাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন সুইজারল্যান্ড, নকআউটে দুই দলই

নেইমার

অবশেষে ৯৮২ দিন পর ব্রাজিলের জার্সিতে নেইমারের প্রত্যাবর্তন

ব্রাজিল

ভিনিসিয়ুসের জোড়া গোলে স্কটল্যান্ডকে উড়িয়ে নকআউটে ব্রাজিল

Brazil

৩ ঘণ্টা বিমানে আটকা ব্রাজিল দল, মায়ামিতে পৌঁছাতে দেরি

Worldcup Rolan

বিশ্বকাপে রোনালদোর চার রেকর্ড, ছুঁলেন নতুন উচ্চতা

ব্রাজিল-আর্জেন্টিনা

৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা!

ফিফা

টাইব্রেকারের নিয়ম বদলাতে চায় ফিফা, নতুন প্রস্তাব নিয়ে আলোচনা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa