জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে থাকছেন না বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক লিটন কুমার দাস এবং তারকা পেসার তাসকিন আহমেদ। লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) অংশগ্রহণের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে অনাপত্তিপত্র (এনওসি) পাওয়ায় তারা এই সিরিজে খেলতে পারছেন না।

লিটন বর্তমানে পেশির চোটের কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজেও দলে নেই।
লিটন ও তাসকিনের পাশাপাশি সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ এবং হাসান মাহমুদ-কেও এলপিএল খেলার ছাড়পত্র দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
আগামী ১৭ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত এই টুর্নামেন্টে সাকিব ও তাসকিন খেলবেন জাফনা কিংসের হয়ে। অন্যদিকে লিটন ও মিরাজ খেলবেন গল গ্ল্যাডিয়েটর্সের হয়ে।
হাসান মাহমুদ, যিনি বর্তমানে কাউন্টি ক্রিকেটে কেন্টের হয়ে খেলছেন, তিনি এলপিএলে যোগ দেবেন কলম্বো স্ট্রাইকার্স দলে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



