Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা মেসিকে নিয়ে রচনা প্রতিযোগিতায় যা লিখল খুদে ব্রাজিল ভক্ত
খেলাধুলা

মেসিকে নিয়ে রচনা প্রতিযোগিতায় যা লিখল খুদে ব্রাজিল ভক্ত

By Saiful IslamMarch 28, 20232 Mins Read

স্পোর্টস ডেস্ক : ফুটবল পাগল রাজ্য ভারতের কেরালা। স্থানীয় বা ঘরোয়া ফুটবলতো বটেই, আন্তর্জাতিক ফুটবল নিয়েও রাজ্যটির মানুষের মাতামাতির শেষ নেই। বিশেষ করে লাতিন আমেরিকার দুই প্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনাকে ঘিরে উন্মাদনা বেশি দেখা যায়। আর যার রেশ বড় থেকে ছোট সব বয়সীদের মাঝেই দেখা যায়।

মেসিকে নিয়ে রচনা প্রতিযোগিতায় যা লিখল খুদে ব্রাজিল ভক্ত

Advertisement

সম্প্রতি রাজ্যটির একটি স্কুলের চতুর্থ শ্রেণির বার্ষিক পরীক্ষায় আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসিকে নিয়ে রচনা লিখতে বলা হয়েছিল। ব্রাজিল এবং নেইমারের সমর্থক এক খুদে পরীক্ষার্থী তা লিখতে চায়নি। খাতায় সাফ সাফ সেটাও জানিয়ে দিয়েছে সে। যা রীতিমতো ভাইরাল হয়ে গেছে।

মালয়ালম ভাষায় চতুর্থ শ্রেণির বার্ষিক পরীক্ষায় একটি প্রশ্নপত্রের ছবি পোস্ট করা হয়েছে। সেখানে মেসির ছবি দিয়ে তার সম্পর্কে একটি জীবনীমূলক রচনা লেখার নির্দেশ দেওয়া হয়েছিল। সেখানেই রিজা ফাতিমা নামে ওই ছাত্রী লিখেছে, আমি লিখব না। আমি ব্রাজিলের সমর্থক। আমি নেইমারকে পছন্দ করি। আমি মোটেই মেসির সমর্থক নই।

মালাপ্পুরমের এই ঘটনায় হাসির রোল পড়ে গেছে। ফুটবল সমর্থকরা প্রশংসা করেছেন খুদে নেইমার সমর্থকের দায়বদ্ধতার। ওই ছাত্রীর শিক্ষকই তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। মুহূর্তের মধ্যে যা ভাইরাল হয়েছে।

পরে এক ওয়েবসাইটে রিজা বলেছেন, শিক্ষক আমাকে পরে জিজ্ঞাসা করেছিলেন কেন আমি ওই কথা লিখেছি। আমি বললাম, মাথায় যেটা এসেছে সেটাই লিখেছি। অন্য কিছু লিখতে চাইনি। যখন নেইমার খেলে, তখনই আমি ফুটবল দেখি। আমি মোটেই মেসির সমর্থক নই। প্রশ্নপত্রে মেসির ছবি দেখা মাত্রই আমি এই সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম।

কাতার বিশ্বকাপে কেরালা সমর্থকদের মাতামাতির খবর বার বার শিরোনামে এসেছে। রাজ্যটির মালাপ্পুরমেরই একটি নদীতেই মেসি, নেইমার এবং রোনালদোর ছবির বিরাট কাটআউট দাঁড় করিয়ে শোরগোল ফেলে দেয় স্থানীয়রা।

রোনালদোর প্রেমিকা জর্জিনা সৌদিকে ‘ভূস্বর্গ’ বললেন কেন?

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
Brazil

এক গোলে পিছিয়ে থেকে বিরতিতে ব্রাজিল

June 29, 2026
সেমিফাইনাল

ফাইনালের পথে আর্জেন্টিনার সবচেয়ে কঠিন বাধা হতে পারে সেমিফাইনাল

June 29, 2026
রোনালদো

পর্তুগিজ গণমাধ্যমে রোনালদোর তীব্র সমালোচনা

June 29, 2026

Latest News

Brazil

এক গোলে পিছিয়ে থেকে বিরতিতে ব্রাজিল

সেমিফাইনাল

ফাইনালের পথে আর্জেন্টিনার সবচেয়ে কঠিন বাধা হতে পারে সেমিফাইনাল

রোনালদো

পর্তুগিজ গণমাধ্যমে রোনালদোর তীব্র সমালোচনা

ভিনিসিয়ুস

ফিফা বিশ্বকাপ : নানির বার্তা দেখে কাঁদলেন ভিনিসিয়ুস

ভিনিসিয়ুস

দাদির আবেগময় বার্তায় চোখ ভিজল ভিনিসিয়ুসের

ব্রাজিল-জাপান

ব্রাজিল-জাপান ম্যাচে কে জিতবে, জানাল এআই

সেরা তারকা কুবো

ব্রাজিলের বিপক্ষে সেরা তারকা কুবোকে পাচ্ছে না জাপান

ইরান

ড্রেসিং রুমে শান্তি, সম্মান ও বন্ধুত্বের আহ্বানে চিঠি লিখে যায় ইরান

অস্ট্রিয়া

সমঝোতা করে ইরানকে বাদ দেয়ার অভিযোগ অস্বীকার অস্ট্রিয়া কোচের

লুকাস

ভেনিজুয়েলার ভূমিকম্পে স্ত্রী-সন্তান হারালেন আর্জেন্টাইন ফুটবলার লুকাস ত্রেহো

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa