Advertisement

ভারতের আলোচিত ইউটিউবার ও ‘বিগ বস ১৭’-এর সাবেক প্রতিযোগী অনুরাগ ডোভাল সম্প্রতি ইউটিইব লাইভে আত্নহত্যার চেষ্টা করেন। গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে নেয়া হয়। পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হলেও ফের তার শারীরিক অবস্থার আবারও অবনতি হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন বলে জানিয়েছেন তার ম্যানেজার।

ইউটিউবার আনুরাগ

এনডিটিভি থেকে জানা যায় শনিবার (১৪ মার্চ) ইনস্টাগ্রাম স্টোরিতে অনুরাগের ম্যানেজার রোহিত পান্ডে তার শারীরিক অবস্থা জানিয়েছেন। তিনি জানান, সকাল পর্যন্ত অনুরাগের অবস্থা স্থিতিশীল ছিল। তবে দুর্ঘটনায় তার ফুসফুস আংশিক ক্ষতিগ্রস্ত হওয়ায় সেখানে গুরুতর সংক্রমণ দেখা দিয়েছে। পরে চিকিৎসকেরা তার তীব্র নিউমোনিয়া ধরা পড়েছে বলেও নিশ্চিত করেছেন।

রোহিত আরও বলেন, অনুরাগ বর্তমানে চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন। ভক্তদের কাছে তিনি অনুরাগের দ্রুত সুস্থতার জন্য প্রার্থনার অনুরোধ জানিয়েছেন। এর আগে গত বৃহস্পতিবার (১২ মার্চ) রোহিত জানিয়েছিলেন, অনুরাগকে আইসিইউ থেকে সাধারণ কেবিনে স্থানান্তর করা হয়। সে সময় হাসপাতালের শয্যায় শুয়ে থাকা অনুরাগের একটি ছবিও প্রকাশ করা হয়। ছবিতে ক্যামেরার দিকে তাকিয়ে হাসতে দেখা যায় তাকে।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে দ্রুতগতিতে গাড়ি চালানোর সময় দুর্ঘটনার শিকার হন অনুরাগ। লাইভ চলাকালেই তিনি বেশ কিছু আবেগঘন মন্তব্য করেন। একপর্যায়ে মায়ের উদ্দেশে বলেন, “পরের জন্মে যদি আসি, শুধু একটু ভালোবাসা দিয়ো।” এরপরই তিনি গাড়ির গতি বাড়িয়ে দেন। কিছুক্ষণের মধ্যেই গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে এবং তাঁকে আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়। এর আগে ইউটিউবে প্রকাশ করা এক ভিডিওতে পারিবারিক দ্বন্দ্বের কারণে মানসিক চাপের মধ্য দিয়ে যাচ্ছেন বলেও জানিয়েছিলেন অনুরাগ ডোভাল।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Rithe Rose serves as a Sub Editor at the iNews Desk, supporting daily news operations with a strong focus on accuracy, clarity, and editorial consistency. In this role, Rithe edits and refines news copy, verifies facts, sharpens headlines, and ensures stories align with newsroom standards and ethical guidelines. With a keen eye for detail and deadlines, Rithe collaborates closely with reporters and editors to maintain quality control across breaking and developing stories, helping deliver timely and reliable news to readers.