মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য এলএনজি সরবরাহ হ্রাস পাওয়ায় দেশের বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ কম থাকবে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) এক বার্তায় পেট্রোবাংলা এ তথ্য জানিয়েছে।
সংস্থাটি জানিয়েছে, বুধবার বেলা ১১টা থেকে বিকেল ৫টা ৩০ মিনিট পর্যন্ত মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য মহেশখালীস্থ এফএসআরইউ থেকে এক্সিলারেট এনার্জি পরিচালিত আরএলএনজি সরবরাহ হ্রাস পাবে। গ্যাস সরবরাহ হ্রাস পাওয়ার কারণে দেশের কোনো কোনো এলাকায় গ্যাসের স্বল্প চাপ বিরাজ করতে পারে।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
জনসাধারণের এ সাময়িক অসুবিধার জন্য পেট্রোবাংলা কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


