Close Menu
ZoomBangla iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
ZoomBangla iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
ZoomBangla iNews
Home জাতীয় চট্টগ্রামে লোডশেডিংয়ে চরম দুর্ভোগ
জাতীয়

চট্টগ্রামে লোডশেডিংয়ে চরম দুর্ভোগ

By Mynul Islam NadimNov 6, 2024, 1:17 PM Asia/Dhaka3 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : চট্টগ্রামে গত এক সপ্তাহের বেশি সময় ধরে চলছে মারাত্মক লোডশেডিং। বিরতি দিয়ে প্রায় পুরো দিনই কমবেশি চলছে এ পরিস্থিতি। ভোররাত, মধ্যরাত কিংবা যখন-তখন বিদ্যুতের আসা-যাওয়ায় চরম দুর্ভোগ ও অস্বস্তিকর পরিস্থিতিতে পড়ছেন নগরবাসী। অব্যাহত লোডশেডিংয়ে ভোগান্তির পাশাপাশি নগরবাসীর দৈনন্দিন কাজকর্মেও ব্যাঘাত ঘটছে। সেই সঙ্গে ক্ষুদ্র ও মাঝারি আকারের শিল্পকারখানাগুলো পড়েছে নানামুখী সংকটে, ব্যাহত হচ্ছে উৎপাদন। এদিকে, বিউবোর তত্ত্বাবধায়ক প্রকৌশলী শহীদুল ইসলাম মৃধা দাবি করেছেন, চাহিদার তুলনায় সরবরাহ কমে যাওয়ায় নিয়মিত লোডশেডিং করতে হচ্ছে। তবে কাঁচামালের সংকটের সমাধানের পরিপ্রেক্ষিতে উৎপাদন বাড়লে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

load shedding

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি আমদানি নিয়ে সংকট তৈরি হওয়ায় চট্টগ্রামের বাঁশখালী ও কক্সবাজারের মাতারবাড়ির দুুটি বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বন্ধ আছে। এ ছাড়া চট্টগ্রামের কাপ্তাই পানিবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিট, শিকলবাহা ১৫০ মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্রসহ আরও কয়েকটি বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন বন্ধ রয়েছে। এ কারণে বিদ্যুতের উৎপাদন কমে যাওয়ায় সরবরাহে ঘাটতি তৈরি হয়েছে।

বিউবো সূত্র জানায়, গত বুধবার চট্টগ্রামে ১ হাজার ১৮৯ মেগাওয়াট চাহিদার বিপরীতে জাতীয় গ্রিড থেকে সরবরাহ করা হয় ১ হাজার ৪২ মেগাওয়াট বিদ্যুৎ। পরদিন বৃহস্পতিবার ১ হাজার ১৯০ মেগাওয়াট চাহিদার বিপরীতে জাতীয় গ্রিড থেকে সরবরাহ করা হয় ৮৫০ মেগাওয়াট। এর আগের দুই দিন এবং পরবর্তী দিনগুলোতেও চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাওয়া যায়নি বলে জানিয়েছেন বিউবোর কর্মকর্তারা।

এদিকে, ঘন ঘন লোডশেডিংয়ে বন্দরনগরীর সাধারণ নাগরিকরা পড়েছেন মারাত্মক ভোগান্তিতে। বিশেষ করে নগরীর হালিশহর, আগ্রাবাদ, চকবাজার, আন্দরকিল্লাহ, আগ্রাবাদ, দেওয়ানহাটসহ বিভিন্ন এলাকায় ভোগান্তি চরমে পৌঁছেছে। এসব এলাকায় বিদ্যুতের ওপর নির্ভরশীল ব্যবসাপ্রতিষ্ঠানগুলোও স্বাভাবিক কাজ করতে পারছেন না। পাশাপাশি নগরীর বাইরে বিভিন্ন উপজেলা ও প্রত্যন্ত অঞ্চলে লোডশেডিংয়ের মাত্রা আরও বেশি বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। নগরীর হালিশহর এলাকার কাপড়ের দোকানি সাজ্জাদ আলম বলেন, ‘রাত ২টা-৩টার দিকে হঠাৎ করে বিদ্যুৎ চলে যায়। কখনো আবার ভোরে বিদ্যুৎ চলে যায়। এতে গরমে শিশুদের ঘুমের মারাত্মক ব্যাঘাত ঘটে।

আবার বিদ্যুৎ না থাকলে দোকানে কাস্টমাররাও অস্বস্তি বোধ করেন।’ মিরসরাই উপজেলার কমরআলী এলাকার বাসিন্দা জাবেদ হোসেন বলেন, ‘গত কদিন ধরে রাত ১০টার পর প্রায়ই বিদ্যুৎ চলে যায়। দিনের বেলা কোনোভাবে ম্যানেজ করা গেলেও রাতে বিদ্যুৎ গেলে বেশি অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়।’ কাজীর দেউড়ি এলাকায় স্টেশনারি বিক্রেতা রিয়াদ হোসেন বলেন, ‘আমার দোকানে ফটোকপি, কম্পিউটার কম্পোজের কাজ হয়। লোডশেডিংয়ে কোনোভাবেই নিরবচ্ছিন্নভাবে কাজ করা যাচ্ছে না। বিদ্যুৎসংকটের জরুরি সমাধান দরকার’

কনস্টেবল পদে নিয়োগ পাইয়ে দিতে ছয় লাখ টাকায় চুক্তি

এদিকে, বিদ্যুতের বিদ্যমান পরিস্থিতিতে নগরীর ক্ষুদ্র, মাঝারিশিল্প এবং বেশকিছু গার্মেন্ট কারখানায়ও উৎপাদনে বিঘ্ন ঘটছে। নগরীর কর্নেলহাট এলাকার একটি গার্মেন্ট প্রতিষ্ঠানের জেনারেল ম্যানেজার মিহির কান্তি ধর বলেন, ‘নির্দিষ্ট সময়ে লোডশেডিং হলে আমরা পূর্ব প্রস্তুতি নিতে পারি। কিন্তু বিদ্যুতের আসা-যাওয়ার কোনো রুটিন নেই। ফলে যন্ত্রপাতি ক্ষতির পাশাপাশি জেনারেটর ব্যবহার করতে গিয়ে উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে। ক্রেতাদের পণ্য সরবরাহেও বাড়তি সময় লাগছে।’

আজহার মাহমুদ

FacebookXLinkedInMessengerWhatsAppCopyEmailTelegram
ZoomBangla iNews
ZoomBangla iNews
inews.zoombangla.com
Follow

Follow ZoomBangla iNews on Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from ZoomBangla iNews in your Google news feed.

Follow ZoomBangla iNews on Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Mynul Islam Nadim
  • Website
  • Facebook

Mynul Islam Nadim is a journalist at ZoomBangla iNews, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.

Related Posts
আবহাওয়া অধিদপ্তর

ঈদের দিন বৃষ্টি থাকবে নাকি তাপপ্রবাহ, জানালো আবহাওয়া অধিদপ্তর

May 22, 2026, 11:16 PM Asia/Dhaka
Logo

নবম পে স্কেলে যাদের বেতন ও সুযোগ-সুবিধা বেশি বৃদ্ধি পাচ্ছে

May 22, 2026, 10:32 PM Asia/Dhaka
Fish-Market

ঈদ সামনে রেখেও ঊর্ধ্বমুখী মাছের বাজার

May 22, 2026, 9:57 PM Asia/Dhaka
Latest News
আবহাওয়া অধিদপ্তর

ঈদের দিন বৃষ্টি থাকবে নাকি তাপপ্রবাহ, জানালো আবহাওয়া অধিদপ্তর

Logo

নবম পে স্কেলে যাদের বেতন ও সুযোগ-সুবিধা বেশি বৃদ্ধি পাচ্ছে

Fish-Market

ঈদ সামনে রেখেও ঊর্ধ্বমুখী মাছের বাজার

Asif Mahmud

আপনারা ভায়োলেন্স বেছে নিলে, আমরাও বাধ্য হব : আসিফ

ramisa

কেন রামিসা হত্যা, পুলিশ ও পরিবার যা বলছে

rab

সিলেটে রোমহর্ষক ঘটনা: ছিনতাইকারীর ছুরিকাঘাতে র‌্যাব সদস্য নিহত

মানুষের মূত্র

ইউরিয়ার বিকল্প হিসেবে ব্যবহার হচ্ছে মানুষের মূত্র

হজ

হজ শেষ না হওয়া পর্যন্ত ইরানে হামলা স্থগিতের আহ্বান সৌদির

শিশু

টিকার পরও শিশুরা কেন হামে মা ‘রা যাচ্ছে

Nasir Uddin

মামলা নিচ্ছে না পুলিশ, থানার সামনে অবস্থান নিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

 

ZoomBangla iNews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

TelegramXWhatsApp