Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় বৈদেশিক ঋণের খরচ বাড়াতে ৪ নির্দেশনা
জাতীয়

বৈদেশিক ঋণের খরচ বাড়াতে ৪ নির্দেশনা

By Shamim RezaMarch 6, 20242 Mins Read

জুমবাংলা ডেস্ক : চলমান সংকট মোকাবিলায় বৈদেশিক ঋণ ও অনুদানের অর্থ আছে এমন প্রকল্পের বাস্তবায়ন বাড়াতে চার নির্দেশনা দিয়েছে পর্যালোচনা কমিটি।

বৈদেশিক ঋণের খরচ

Advertisement

বুধবার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়ার সভাপতিত্বে এ কমিটির বৈঠক হয়। রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে ৩৬ জন সিনিয়র সচিব ও সচিব অংশ নেন।

সভায় অংশ নেওয়া দায়িত্বশীল এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে যুগান্তরকে জানান, সভায় বৈদেশিক সহায়তার (ঋণ ও অনুদান) ২৭৯টি প্রকল্পের অবস্থা খতিয়ে দেখা হয়। এগুলোর মধ্যে অর্ধেকেরও বেশি প্রকল্পে ধীরগতি বিরাজ করছে। এ পরিপ্রেক্ষিতে কমিটির পক্ষ থেকে দেওয়া নির্দেশনাগুলো হলো- প্রথমত, প্রকল্পের গতি বাড়িয়ে বৈদেশিক অর্থের খরচ বাড়াতে তৎপর হতে হবে। দ্বিতীয়ত, প্রকল্প বাস্তবায়ন পর্যায়ে কোথাও সমস্যা হলে প্রয়োজনে মুখ্য সচিবের হস্তক্ষেপ কামনা করা যাবে। তৃতীয়ত, প্রকল্প পরিচালক নিয়োগে কোনোভাবেই দেরি করা যাবে না। চতুর্থত, প্রকল্পে প্রস্তুতি কার্যক্রম আগেভাগেই করে রাখতে হবে। যেমন- ক্রয় পরিকল্পনা, বাস্তবায়ন পরিকল্পনা ইত্যাদি কাজগুলো করা থাকলে প্রকল্পের বাস্তবায়ন সহজ হয়।

ওই কর্মকর্তা আরও জানান, সার্বিকভাবে বৈদেশিক সহায়পুষ্ট প্রকল্পে কোনো সমস্যা আছে কি না- সেটি দেখা হয়েছে। সেগুলো দ্রুত সমাধানের বিষয়ে আলোচনা করা হয়েছে। প্রকল্পের গতি বাড়িয়ে বৈদেশিক অর্থের ব্যয় বাড়াতে ব্যবস্থা নেওয়ার তাগিদ দেওয়া হয়।

সূত্র জানায়, গত ২৪ জানুয়ারি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় পরিকল্পনা কমিশনের সভা। ওই সভার সিদ্ধান্ত অনুযায়ী বৈদেশিক অর্থায়নপুষ্ট প্রকল্পগুলোর অর্থায়ন যথাযথভাবে ব্যবহারের বিষয়টি পর্যালোচনার জন্য প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি ত্রৈমাসিক ভিত্তিকে অগ্রগতি খতিয়ে দেখবে। এ পরিপ্রেক্ষিতে প্রথম বৈঠকটি আজ অনুষ্ঠিত হয়। বৈঠকে আরও যে দুটি বিষয় আলোচনা হয়, সেগুলো হলো- গ্রিন অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্ট ডেভেলপমেন্ট (জিসিআরডি) নীতিমালার আলোকে প্রকল্প নির্ধারণ এবং প্রজেক্ট প্ল্যানিং সিস্টেম (পিপিএস) সফটওয়্যারের মাধ্যমে অনলাইনে প্রকল্প প্রক্রিয়াকরণ।

কোন দেশের নারীরা শাসন করে আর পুরুষদের সাথে পশুর মত ব্যবহার করে

আইএমইডি সূত্র জানায়, চলতি অর্থবছরের জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত সাত মাসে মন্ত্রণালয় ও বিভাগগুলো বৈদেশিক সহায়তা থেকে ব্যয় করেছে ২৮ হাজার ৩৮৪ কোটি টাকা বা ৩০ দশমিক ২০ শতাংশ। গত অর্থবছরের একই সময়ে ব্যয় হয়েছিল ২৯ হাজার ১৫৫ কোটি টাকা বা ৩১ দশমিক ৩৫ শতাংশ। তুলনা করলে দেখা যায়, এখন পর্যন্ত এ অর্থবছর কম ব্যয় হয়েছে ৭৭১ কোটি টাকা। এদিকে চলতি অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে এডিপি বরাদ্দ দেওয়া আছে ৯৪ হাজার কোটি টাকা। আগামী ১২ মার্চ অনুষ্ঠেয় জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) বৈঠকে উত্থাপন হতে যাওয়া সংশোধিত এডিপিতে কমছে সাড়ে ১০ হাজার কোটি টাকা। এমন পরিস্থিতিতে বৈঠকটি অনুষ্ঠিত হলো।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
এনআইডি নবায়ন

বাধ্যতামূলক হচ্ছে এনআইডি নবায়ন

June 27, 2026
us embassy

বাংলাদেশিসহ সব বিদেশিদের জন্য জরুরি বার্তা মার্কিন দূতাবাসের

June 27, 2026
asif

সরকার আ.লীগের পথে হাঁটা শুরু করেছে : আসিফ মাহমুদ

June 27, 2026

Latest News

এনআইডি নবায়ন

বাধ্যতামূলক হচ্ছে এনআইডি নবায়ন

us embassy

বাংলাদেশিসহ সব বিদেশিদের জন্য জরুরি বার্তা মার্কিন দূতাবাসের

asif

সরকার আ.লীগের পথে হাঁটা শুরু করেছে : আসিফ মাহমুদ

তথ্য প্রতিমন্ত্রী

ফ্যামিলি কার্ড গ্রামীণ অর্থনীতিকে গতিশীল করছে : তথ্য প্রতিমন্ত্রী

এইচএসসি পরীক্ষা

এইচএসসি পরীক্ষায় প্রতিটি কক্ষে ক্যামেরা স্থাপনের নির্দেশ

Logo

ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন আগামীকাল

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

৮ হাজার শ্রমিকের কাজে যোগদানের বিষয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর আশ্বাস

এইচএসসি

এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি বসানোর নির্দেশ শিক্ষামন্ত্রীর

News

চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে : পররাষ্ট্রমন্ত্রী

কাজ

বাংলাদেশের স্বার্থে একসঙ্গে কাজ করবে চীন ও মালয়েশিয়া

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa