Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা ম্যানসিটির লজ্জার হারে লিভারপুলের শীর্ষস্থান দখল
খেলাধুলা ফুটবল

ম্যানসিটির লজ্জার হারে লিভারপুলের শীর্ষস্থান দখল

By Mynul Islam NadimNovember 3, 20242 Mins Read

স্পোর্টস ডেস্ক : লজ্জায় ডুবল ম্যানচেস্টার সিটি। ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে বোর্নমাউথের কাছে হোঁচট খেয়েছে পেপ গার্দিওয়ালার শিষ্যরা। যে দলটার বিপক্ষে আগে কখনো পয়েন্ট খোয়ানোরও ইতিহাস নেই, তাদের কাছেই কিনা এবার হেরে বসল সিটি।

mancity

Advertisement

শনিবার ঘরের মাঠ ভাইটালিটি স্টেডিয়ামে ইতিহাস গড়ে বোর্নমাউথ। চারবারের লিগ চ্যাম্পিয়নদের ২-১ গোলে হারায় তারা। অথচ এর আগে দুই দলের লড়াই ছিল একপক্ষীয় দ্বৈরথ৷ যেখানে সিটির কাছে পাত্তাই পায়নি স্বাগতিক দলটা।

এর আগে দুই দলের সর্বশেষ ১৪ ম্যাচের সব কটিতেই জয়ী দলের নাম ছিল সিটি। আর সব প্রতিযোগিতা মিলিয়ে সিটির বিপক্ষে টানা ২১ ম্যাচে জয়ের দেখা পায়নি বোর্নমাউথ। তবে সব হিসাবই যেন আজ পাল্টে দিয়েছে দলটা।

ঘরের মাঠে শুরু থেকেই দাপুটে ফুটবল খেলতে থাকে বোর্নমাউথ। তারই ধারাবাহিকতায় খেলার ৯ মিনিটেই দলকে এগিয়ে দেন অ্যান্টোইন সেমেনিও। কেরকেজের পাস থেকে দারুণ এক গোল করেন সেমেনিও।

তবে সিটির তখনো দুশ্চিন্তার কারণ ছিল না। সর্বশেষ চার ম্যাচের তিনটিসহ লিগে ১১ ম্যাচেই প্রথম গোল হজম করে পরে ঘুরে দাঁড়িয়ে পয়েন্ট অর্জন করে নিয়েছে সিটি। কিন্তু এবার আর তা হয়নি।

ম্যাচের ৬৪তম মিনিটে বোর্নমাউথকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন ইভানিলসন। কেরেকেজের ক্রসে বল জালে জড়ান এই ব্রাজিলিয়ান স্ট্রাইকার। তাতে ২০২৩ সালের জানুয়ারির টটেনহাম ম্যাচের পর এই প্রথম কোনো দলের বিপক্ষে ০-২ গোলে পেছায় সিটি।

চার মিনিট পর ৩-০ হয়ে যেতে পারত স্কোর লাইন। মার্কাস টেভারনিয়ারের গতিময় শট ফেরে পোস্টে লেগে। না হয় তখনই অনেকটা হার নিশ্চিত হয়ে যেত সিটির।৷ এর মাঝে ৭৯তম মিনিটে হলান্ডের শট ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন বোর্নমাউথ গোলরক্ষক।

লক্ষ‍্যে এটাই সফরকারীদের প্রথম শট। তবে ৮২ মিনিটে ইয়োস্কো গাভার্দিওলের গোলে প্রথম জালের দেখা পায় সিটি। ইলকাই গিনদোয়ানের ক্রসে অনেকটা লাফিয়ে জোরাল হেডে গোল করেন গাভার্দিওল।

তাতে ব্যবধান কমে এলেও শেষ পর্যন্ত আর ম্যাচে সমতা আনতে পারেনি বর্তমান চ্যাম্পিয়নরা। যদুএ শেষ দিকে বোর্নমাউথেও ডেরায় রীতিমতো কাঁপন ধরিয়েছিল বের্নার্দো, ফোডেনরা। তবে স্বাগতিক গোলরক্ষক বারবার হতাশ করেন তাদের।

এদিকে দিনের আরেক ম্যাচে পিছিয়ে পড়েও ব্রাইটনকে হারিয়েছে লিভারপুল। নিজেদের ঘরের মাঠ অ্যানফিল্ডে সফরকারীদের ২-১ গোলে হারিয়েছে অলরেডরা। তাতে ম্যানসিটিকে টপকে লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে লিভারপুল।

এমবিবিএস ভর্তি পরীক্ষা হতে পারে ১৭ জানুয়ারি

এই জয়ে ১০ ম্যাচে ২৫ পয়েন্ট অলরেডদের। আর টানা দুই ম্যাচে হোঁচট খাওয়া ম্যানচেস্টার সিটির পয়েন্ট ১০ ম্যাচে ২৩।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Mynul Islam Nadim
  • Website
  • Facebook

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.

Related Posts
জাপান

‘আমাদেরও জয়ের সুযোগ আছে’—ব্রাজিল ম্যাচ নিয়ে জাপান কোচ

June 26, 2026
অর্থায়ন

আইসিসির কাছে বিসিবির অর্থায়ন বন্ধের দাবি আমিনুল ইসলাম বুলবুলের

June 26, 2026
Worldcup

শেষ ৩২ এ জায়গা হলো কাদের, বাদ পড়ল কারা

June 26, 2026

Latest News

জাপান

‘আমাদেরও জয়ের সুযোগ আছে’—ব্রাজিল ম্যাচ নিয়ে জাপান কোচ

অর্থায়ন

আইসিসির কাছে বিসিবির অর্থায়ন বন্ধের দাবি আমিনুল ইসলাম বুলবুলের

Worldcup

শেষ ৩২ এ জায়গা হলো কাদের, বাদ পড়ল কারা

রোনালদো

‘রোনালদোর ওপর নির্ভরশীল নয় পর্তুগাল’

ব্রাজিল-আর্জেন্টিনা

বিশ্বকাপে ৩৫ বছর পর হতে পারে ব্রাজিল-আর্জেন্টিনা মহারণ

অস্ট্রেলিয়া

প্যারাগুয়ে গোলরক্ষক গিলের দৃঢ়তায় আটকে গেল অস্ট্রেলিয়া

ম্যারাডোনা

ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল নিলামে, দাম উঠতে পারে ৯২ লাখ ডলার

বিশ্বকাপ

২০২৬ বিশ্বকাপে প্রথম সাত বিদায়ী দল কারা? এক নজরে তালিকা

মরিনহো

‘রিয়াল খেলোয়াড়রা হারুক’—বিশ্বকাপ নিয়ে মজার ইচ্ছা প্রকাশ মরিনহোর

ভারত

বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়ে দাপুটে জয় ভারতের মেয়েদের

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa