আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেছেন, প্রত্যেক প্রসিকিউটরকে লোভ লালসার উর্ধ্বে উঠে কাজ করতে হবে, না হয় চলে যেতে হবে।

মঙ্গলবার চিফ প্রসিকিউটর কার্যালয়ে সাংবাদিকদের তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম গতিশীল করার উদ্যোগ গ্রহণ করেছি। মামলার তদন্ত কর্মকর্তা ও প্রসিকিউটদের সঙ্গে বসেছি। ইতোমধ্যে অনেকগুলো মামলার নথি নিজের হেফাজতে এনেছি। আমার মনে হয়েছে ন্যায় বিচারের স্বার্থে মামলাগুলো আমার নিজের পরিচালনা করা প্রয়োজন।
চিফ প্রসিকিউটর আরও বলেন, আমি দায়িত্ব নেওয়ার পর প্রত্যেক প্রসিকিউটরকে বলেছি, সকল লোভ লালসার উর্ধ্বে উঠে আমার সঙ্গে কাজ করতে হবে। আর না হয় চলে যেতে হবে।
আমিনুল ইসলাম বলেন, আজ এক প্রসিকিউটরকে নিয়ে সংবাদ প্রকাশিত হয়েছে। তবে তিনি আর এখন আমাদের প্রসিকিউটর নেই। তিনি পদত্যাগ করেছেন এবং তার পদত্যাগ গৃহীত হয়েছে। তারপরও চিফ প্রসিকিউটর কার্যালয় থেকে এ বিষয়ে অভ্যন্তরীণ তদন্ত করা হবে।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
তিনি আরও বলেন, যে নিউজটা আমরা পেয়েছি এটা সিরিয়াস অভিযোগ। এ ধরনের অভিযোগ আমাদের কোন প্রসিকিউটরের বিরুদ্ধে ওঠার কথা ছিল না। এটা নিয়ে আমাদের কাছে আনুষ্ঠানিক অভিযোগ এলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


