Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় মিয়ানমারের নিম্নমানের ইলিশ দেশি বলে বিক্রি, ঠকছেন ক্রেতারা
জাতীয় বরিশাল বিভাগীয় সংবাদ

মিয়ানমারের নিম্নমানের ইলিশ দেশি বলে বিক্রি, ঠকছেন ক্রেতারা

By iNews DeskJanuary 21, 20233 Mins Read

আকতার ফারুক শাহিন : মিয়ানমার থেকে আসা নিম্নমানের ইলিশে ছেয়ে যাচ্ছে বাজার। কম দরে আমদানির বিষয়টি গোপন রেখে দেদার তা বিক্রি হচ্ছে। হঠাৎ দেখে পার্থক্য করা কঠিন হওয়ায় দেশি ভেবে তা কিনে ঠকছেন সবাই। বিক্রেতারাও এ সুযোগ নিয়ে দেশি বলে বেশি দামে বিক্রি করছেন।

মিয়ানমারের নিম্নমানের ইলিশ

Advertisement

কেবল দেশেই নয়, বাংলাদেশি ইলিশ নাম দিয়ে চোরাইপথে বিদেশেও তা পাঠাচ্ছে একশ্রেণির অসাধু ব্যবসায়ী। ফলে দেশের বাইরে বাংলাদেশি ইলিশের বিপুল চাহিদায় ধস নামার আশঙ্কা দেখা দিয়েছে।

বর্তমানে ইলিশ রপ্তানির ওপর সরকারি নিষেধাজ্ঞা থাকায় এখনই কিছু বোঝা না গেলেও নিষেধাজ্ঞা উঠে গেলে ভয়ঙ্কর ক্ষতির বিষয়টি সামনে আসবে বলে মনে করছেন ইলিশ রপ্তানিকারকরা। সেক্ষেত্রে রপ্তানির এ খাতে থাকা হাজার কোটি টাকার বাজার হারাতে পারে বাংলাদেশ।

আকার-আকৃতির ক্ষেত্রে সূক্ষ্ম কিছু পরিবর্তন ছাড়া বোঝার উপায় নেই যে কোনটা মিয়ানমার আর কোনটা দেশীয় ইলিশ। তবে খাওয়ার সময় তফাতটা পরিষ্কার বোঝা যায়। দেশি ইলিশের ঘ্রাণ অনুপস্থিত মিয়ানমারের ইলিশে। মিয়ানমার থেকে শত শত টন ইলিশ এনে দেশি বলে চালানো হচ্ছে বাজারে।

বরিশাল ইলিশ মোকামের ব্যবসায়ী কামাল হোসেন বলেন, পার্থক্য বলতে দেশি ইলিশের পিঠ একটু মোটা ও কালচে। মিয়ানমারের ইলিশের পিঠ চিকন-সাধারণত লম্বাটে হওয়ার পাশাপাশি এটি ওপর-নিচে খুব একটা চওড়া হয় না। পক্ষান্তরে দেশি ইলিশ লম্বার তুলনায় ওপরে-নিচে বেশি চওড়া এবং পেট খানিকটা ভারী হয়। এত সূক্ষ্ম পরিবর্তন বিচার করে মাছ কেনা সম্ভব হয় না বলেই মিয়ানমারের ইলিশ নিয়ে বাড়ি ফেরে মানুষ।

মোকামের ব্যবসায়ী মোশাররফ হোসেন বলেন, দেশে বর্তমানে চলছে ইলিশের খরিফ মৌসুম। এ পরিস্থিতিতে মিয়ানমারের ইলিশ দিয়েই চাহিদা পূরণের চেষ্টা করছি আমরা। এ ইলিশ ঢাকা, চট্টগ্রাম ও পাবনার রপ্তানিকারকদের কাছ থেকে আনা হয়। কেজি সাইজের ইলিশের দাম পড়ে প্রতি মন প্রায় ৬০ হাজার টাকা। এছাড়া ১২শ-১৩শ গ্রাম ৭০ হাজার এবং ১৪শ গ্রাম সাইজ ৭২ থেকে ৭৫ হাজার টাকায় মনপ্রতি বিক্রি হয়।

জানা যায়, মূলত ঢাকা, চট্টগ্রাম ও পাবনার কয়েকজন আমদানিকারক জড়িত এ ইলিশ আমদানির সঙ্গে। বছরে কয়েক হাজার টন ইলিশ মিয়ানমার থেকে আমদানি করেন তারা। এক্ষেত্রে সর্বোচ্চ আমদানিকারক পাবনার সেভেন স্টার ফিশের বরিশালের এক প্রতিনিধি মিয়ানমার থেকে ইলিশ আমদানির বিষয়টি স্বীকার করলেও এর পরিমাণ কিংবা দর সম্পর্র্কে কিছু বলতে রাজি হননি।

ইলিশ আনার সঙ্গে সংশ্লিষ্ট চট্টগ্রামের আরেক ব্যবসায়ী জাহাঙ্গির আলমও পুরোপুরি এড়িয়ে যান বিষয়টি। প্রায় একই আচরণ মেলে চট্টগ্রামের আরেক আমদানিকারক মাসুদ কোম্পানির কর্মকর্তাদের কাছ থেকে।

বরিশালের সিকদার ফিশ ট্রেডিংয়ের মালিক জহির সিকদার বলেন, বিষয়টি আমদানিকারকদের গোপন রাখার কারণ, খুব কম দামে মিয়ানমার থেকে এনে বেশি দামে বিক্রি। সবাই জেনে গেলে সেই সুযোগ আর থাকবে না।

এদিকে চোরাই পথে বিদেশে ইলিশ যাওয়ার বিষয়টি অস্বীকার করেছেন এফবিসিসিআই-এর পরিচালক এবং বাংলাদেশ ফিশ এক্সপোর্টার্স অ্যান্ড ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. নিজামউদ্দিন।

ইলিশ আমদানি প্রসঙ্গে তিনি বলেন, এটা নতুন কিছু নয়। দেশে যখন ইলিশের সংকট থাকে, তখনই মিয়ানমার থেকে ইলিশ আনেন ব্যবসায়ীরা। তবে স্থানীয় বাজারে যে দরে বিক্রি হওয়ার কথা বলা হচ্ছে, তা বোধহয় ঠিক নয়। যতদূর জানি, ৩ থেকে ৪ ডলার রেটে মিয়ানমার থেকে ইলিশ আমদানি করেন ব্যবসায়ীরা। সেই হিসাবে এখানকার খুচরা বাজারে সর্বোচ্চ ৮শ টাকা কেজি দরে বিক্রি হওয়ার কথা।

বরিশাল নাগরিক পরিষদের সদস্য সচিব ডা. মিজানুর রহমান বলেন, ৪ ডলার দরে আমদানি মানে বাংলাদেশি টাকায় মাত্র ৪০০ থেকে ৪১০ টাকা। সেই মাছ যদি ১২শ-১৫শ টাকা কেজি দরে বিক্রি হয়, তাহলে কী আকারে লুটপাট হচ্ছে, তা বলার অপেক্ষা রাখে না। বিষয়টির দিকে নজর দেওয়া সরকারের উচিত। সূত্র : যুগান্তর

ফেব্রুয়ারি থেকে বাংলাদেশ ও চীনের মধ্যে সব ফ্লাইট চালু হবে

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

iNews Desk is the central editorial team of Zoom Bangla News. The desk brings together experienced journalists and editors who produce accurate, well-structured, and reader-focused news for digital platforms. Its work follows professional editorial standards, careful verification, and responsible journalism.

Related Posts
ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

August 14, 2026
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026

Latest News

ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa