কুমিল্লা-৪ আসনে নারী ভোটাররা বিপ্লব ঘটিয়েছে বলে মন্তব্য করেছেন ১১ দলীয় জোটের প্রার্থী ও এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

আজ বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুকে লাইভে এসে তিনি এ কথা বলেন।
হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘দেবিদ্বারে নারী ভোটারদের অংশগ্রহণ, সচেতনভাবে ভোট দেওয়ার যে আগ্রহ সেটা বিপ্লব ঘটিয়েছে। আমার মা-বোনেরা বিপ্লব করে দিয়েছে। “আন্টি সোসাইটি”র কাছে আমি অনেক কৃতজ্ঞ। দেখা গেছে, আঙ্কেলদের হয়তো কোনো রাজনৈতিক পার্থক্য ছিল, কিন্তু আন্টিরা আঙ্কেলদেরকে কেন্দ্রে নিয়ে এসেছেন।’
তিনি বলেন, ‘উৎসাহের মধ্য দিয়ে আমাদের একটা ভোটের প্রথম অংশ শেষ হচ্ছে। আর কিছুক্ষণ ভোটগ্রহণ কার্যক্রম চলবে। বাংলাদেশের সব প্রান্তের সবাইকে অনুরোধ করব, যারা এখনও ভোট দেননি কেন্দ্রে যান এবং ভোট প্রয়োগ করুন। যে যেই মার্কায়, যে দল পছন্দ তাকেই গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন। আপনাদের সবাইকে কেন্দ্রে আসার আহ্বান জানাচ্ছি।’
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
ভোটারদের উদ্দেশে হাসনাত বলেন, ‘তরুণদের যে উৎসাহ, একটা প্রজন্ম উৎসাহ নিয়ে ভোট দিতে এসেছে। কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাসহ সব শ্রেণিপেশার মানুষ ভোট দিতে এসেছেন।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


