মা হয়েছেন কণ্ঠশিল্পী অবন্তী সিঁথি। গত বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে সুখবরটি নিজেই জানান এই শিল্পী। জানা গেছে, কন্যার নাম রাখা হয়েছে অনুশ্রী।

এক ফেসবুক পোস্টে সিঁথি লিখেছেন, “আজকে আমার বয়স ৭ দিন। মানে মা হিসেবে বয়স ৭ দিন। একটা অদ্ভুত ঘোরের মধ্যে দিয়ে গেছে এই কয়েকদিন। একটা ছোট্ট জীবন্ত পুতুল আমার কোলে সারাদিন রাত ঘুমায়। তাকে ঘিরে আমাদের সারা দিন, সারা রাত একাকার হয়ে থাকে।’
এরপর লেখেন, আমি অবাক বিস্ময়ে তাকিয়ে তাকিয়ে দেখি আর ভাবি আমার মা আমার কোলে চলে এসেছে।’
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
শিস বাজিয়ে ওপার বাংলায় গানের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান সারেগামাপা মাতিয়েছিলেন অবন্তি সিঁথি। নাম পেয়েছিলেন শিসপ্রিয়া। দেশে ফিরেও সেই ধারা অব্যাহত রেখেছেন। সুকণ্ঠ ও শিসের সমন্বয়ে সংগীতাঙ্গনে বিচরণ করছেন সফলতার সঙ্গে। এরইমধ্যে নাম উঠেছে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ গায়িকার তালিকায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


