Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় ৮ মার্কেট ভেঙে ফেলতে ম্যাজিস্ট্রেট নিয়োগ, গ্যাস পানি বিদ্যুৎ বিচ্ছিন্নে চিঠি
জাতীয়

৮ মার্কেট ভেঙে ফেলতে ম্যাজিস্ট্রেট নিয়োগ, গ্যাস পানি বিদ্যুৎ বিচ্ছিন্নে চিঠি

By iNews DeskMay 5, 2023Updated:May 5, 20232 Mins Read

জুমবাংলা ডেস্ক : ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন পরিত্যক্ত আটটি ঝুঁকিপূর্ণ মার্কেটের বিদ্যুৎ, গ্যাস ও পানির সংযোগ বিচ্ছিন্ন করতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে চিঠি দেওয়া হয়েছে। ঝুঁকিপূর্ণ মার্কেটগুলো ভেঙে ফেলার প্রক্রিয়ার অংশ হিসেবে এই চিঠি পাঠানো হয়েছে।

৮ মার্কেট ভেঙে ফেলতে ম্যাজিস্ট্রেট নিয়োগ, গ্যাস পানি বিদ্যুৎ বিচ্ছিন্নে চিঠি

Advertisement

বুধবার ডিএনসিসি প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা বিষয়টি নিশ্চিত করেছেন।

এগুলো হচ্ছে- গুলশান উত্তর কাঁচা মার্কেট, গুলশান দক্ষিণ পাকা মার্কেট, মোহাম্মদপুর কাঁচা বাজারের প্রথম ও দ্বিতীয় তলা, রায়েরবাজার মার্কেট, কাওরানবাজার ১ নম্বর মার্কেট, কাওরানবাজার ২ নম্বর মার্কেট, কাওরানবাজার অস্থায়ী কাঁচা মার্কেট (কিচেন মার্কেট), কাওরান বাজার কাঁচামালের আড়ত মার্কেট ভবন ‘অতি নাজুক’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ২০১৯ সালের ১ এপ্রিল মার্কেটগুলো পরিত্যক্ত ঘোষণা করা হয়। তবে এসব মার্কেটে এখনো কার্যক্রম চালিয়ে যাচ্ছেন ব্যবসায়ীরা।

৮ মার্কেট ভেঙে ফেলতে ম্যাজিস্ট্রেট নিয়োগ, গ্যাস পানি বিদ্যুৎ বিচ্ছিন্নে চিঠি

ডিএনসিসি প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা বলেন, ওইসব মার্কেটের গ্যাস, বিদ্যুৎ এবং পানির সংযোগ যেন অতি দ্রুত বিচ্ছিন্ন করে দেয়। মার্কেটগুলো দীর্ঘদিন ধরে ভাঙার চেষ্টা করা হচ্ছিল। কিন্তু ব্যবসায়ীরা সেখান থেকে যেতে চান না, তারা আদালতেও গেছেন। কিন্তু ভবনগুলো অনিরাপদ থাকার কারণে আগুনের ঝুঁকি, ভেঙে পড়ার ঝুঁকি তৈরি হয়েছে। তবে পরিত্যক্ত ভবন ভেঙে ফেলার দায়িত্ব সিটি করপোরেশনের। আমরা ভবনগুলোতে লাল কাপড় টানিয়ে দিয়েছি।

তিনি বলেন, ভবন থেকে ব্যবসায়ীদের সরিয়ে দিতে ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। তারা যদি না সরেন, ম্যাজিস্ট্রেটরা সরিয়ে দেবেন। ঝুঁকিপূর্ণ হওয়ার কারণে মূলত আমরা এ ধরনের সিদ্ধান্ত নিয়েছি, দ্রুত ভবনগুলো ভেঙে ফেলা হবে বলেও জানান তিনি।

এছাড়া মার্কেট ভেঙে ফেলা হলেও ব্যবসায়ীরা যাতে তাদের ব্যবসা চালিয়ে যেতে পারেন, সেজন্য মার্কেটগুলোর আশপাশের খোলা জায়গা চিহ্নিত করে শেড করে দেওয়া হবে এবং সিটি করপোরেশন এ বিষয়ে সহযোগিতা করবে বলে জানান এই কর্মকর্তা।

গত মাসে বঙ্গবাজারের ভয়াবহ অগ্নিকাণ্ড এবং নিউ মার্কেটের আগুনের পর পরিত্যক্ত এসব মার্কেটের ভবন ভাঙতে তৎপর হয় ঢাকা উত্তর সিটি। মেয়র আতিকুল ইসলাম সে সময় বলেছিলেন, ঈদের পর পরিত্যক্ত ভবনগুলো ভেঙে ফেলা হবে।

ঢাকা উত্তরের চিফ হিট অফিসার বুশরা আফরিন করোনায় আক্রান্ত

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

iNews Desk is the central editorial team of Zoom Bangla News. The desk brings together experienced journalists and editors who produce accurate, well-structured, and reader-focused news for digital platforms. Its work follows professional editorial standards, careful verification, and responsible journalism.

Related Posts
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026
Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

August 2, 2026

Latest News

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa