Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে ৩৭ বছর পর বন্ধুকে খুঁজে পেলেন মহিরুদ্দিন
বিভাগীয় সংবাদ

পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে ৩৭ বছর পর বন্ধুকে খুঁজে পেলেন মহিরুদ্দিন

By Saiful IslamMarch 4, 20232 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে ৩৭ বছর পর প্রাণের বন্ধু হারুনুর রশিদ হারেজকে খুঁজে পেয়েছেন প্রবাসী মহিরুদ্দিন। তবে এখনই তাদের দেখা মিলছে না। মহিরুদ্দিন কানাডা থেকে দেশে আসার পরই বন্ধুর সাথে দেখা করবেন বলে জানা গেছে। ৩৭ বছর পর বন্ধুর খোঁজ পেয়ে বেশ খুশি প্রবাসী মহিরুদ্দিন।

সম্প্রতি জাতীয় একটি দৈনিকে ‘সাক্ষাৎ চাই’ শিরোনামে একটি বিজ্ঞাপন ছাপা হয়। সেই বিজ্ঞাপনে লেখা ছিল, ‘আমি মহিরুদ্দিন ১৯৮৬/৮৭ সালে জার্মানীর ডটমাউন্ড শহরে অবস্থান কালে হারুনুর রশিদ/শেখ রশিদ নামে একজন সেখানে ছিল। যথা সম্ভব তার বাড়ী ফরিদপুর জেলার মধুখালী। ঐ সময়ের পর থেকে অনেক চেষ্টা করেও তার সাথে যোগাযোগ করতে পারি নাই। তোমাকে দেখার খুব ইচ্ছা। তাই ফোন নম্বর-০১৭৩৪৩***** তে যোগাযোগ করলে বা কেহ সন্ধান দিলে খুব খুশি হবো। সাক্ষাতপ্রার্থী, মহিরুদ্দিন।’

এমন বিজ্ঞাপন প্রচার হবার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে মহিরুদ্দিনের বিষয়টি ছড়িয়ে পড়ে। ফরিদপুরের মধুখালীর বিভিন্ন মানুষ এ বিষয়ে খোঁজ নিয়ে জানতে পারে হারুনুর রশিদ নামের এক ব্যক্তি রয়েছেন তাদের এলাকায়। স্থানীয় সবাই তাকে হারেজ নামে চেনে। অনেকেই হারেজের সাথে কথা বলেন। তিনি বিষয়টি নিশ্চত করে বলেন, মহিরুদ্দিন তার ভালো একজন বন্ধু ছিলেন। হারুনুর রশিদ ওরফে হারেজ বলেন, আমি জার্মানির ডর্টমাউন্ড শহরে থাকতাম। আমার পাসপোর্টে নাম ছিল শেখ রশিদ। আমরা ওখানে তিন বন্ধু থাকতাম। আমার পাসপোর্ট জটিলতার কারণে পুলিশী ঝামেলায় পড়ি। কিছুদিন জেলও খেটেছি। দুই বন্ধু আমাকে জেলে দেখতেও আসতো। এরপর ১৯৮৭ সালের শেষের দিকে আমি দেশে চলে আসি। আমার যতটুকু মনে পড়ে মহিরুদ্দিনের বাড়ী চট্টগ্রামে। আমিও তাকে অনেক খুঁজেছি। চিঠি লিখেছি। কিন্তু দীর্ঘ ৩৭ বছরেও তার কোন খোঁজ পাইনি।

স্থানীয় কামালদিয়া ইউনিয়নের চেয়ারম্যান মো. ওয়ালিদ হাসান মামুন জানান, হারুনুর রশিদ জার্মানিতে থাকতেন জানতাম। ৩৭ বছর পর পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে বন্ধুকে খোঁজার বিষয়টি আজকালকার জামানায় একেবারেই বিরল।

হারুনুর রশীদ ওরফে হারেজ (৬৫) ফরিদপুরের মধুখালী উপজেলা কামালদিয়া ইউনিয়নের কামালদিয়া গ্রামের মৃত আব্দুল মাজেদ শেখের ছেলে। বর্তমানে তিনি এক ছেলে ও এক মেয়ের জনক। বর্তমানে তিনি বাড়িতেই থাকেন। নিজের ক্ষেত-খামারের সময় দেন।

পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে যে নাম্বারটি দেওয়া হয়েছে সেই নাম্বারটির মালিক গোপালগঞ্জ জেলার ওমর ফারুক নামের এক ব্যক্তির। ওমর ফারুক জানান, মহিরুদ্দিন আগে জার্মানি থাকতেন। বর্তমানে তিনি কানাডায় রয়েছেন। সেখানে আমার চাচা শওকত আলীর সাথে তার পরিচয় হয়। শওকত আলী দেশে এসেছেন। তার অনুরোধে পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছি। হারানো বন্ধুকে খুঁজে পাওয়ার বিষয়টি ইতোমধ্যেই মহিরুদ্দিনকে জানানো হয়েছে। তিনি দ্রুত দেশে এসে বন্ধুর সাথে দেখা করার কথা জানিয়েছেন।

চট্টগ্রামে অল্পের জন্য রক্ষা পেলেন ওবায়দুল কাদের, আহত নাছির

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
৩৭ খুঁজে দিয়ে’ পত্রিকায় পর পেলেন বছর বন্ধুকে বিজ্ঞাপন বিভাগীয় মহিরুদ্দিন সংবাদ
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
বিটিআরসি

ব্যবহৃত মোবাইল হস্তান্তর বা বিক্রির আগে নিবন্ধন বাতিল করতে হবে : বিটিআরসি

February 4, 2026
Chittagong-Port

চট্টগ্রাম বন্দরে এবার লাগাতার কর্মবিরতির ঘোষণা

February 4, 2026
আটক

লালমনিরহাটে লিখিত ও ভাইভা পরীক্ষার মিল না থাকায় ৩ পরীক্ষার্থীকে থানায় সোপর্দ

February 2, 2026
Latest News
বিটিআরসি

ব্যবহৃত মোবাইল হস্তান্তর বা বিক্রির আগে নিবন্ধন বাতিল করতে হবে : বিটিআরসি

Chittagong-Port

চট্টগ্রাম বন্দরে এবার লাগাতার কর্মবিরতির ঘোষণা

আটক

লালমনিরহাটে লিখিত ও ভাইভা পরীক্ষার মিল না থাকায় ৩ পরীক্ষার্থীকে থানায় সোপর্দ

গণঅধিকারের প্রার্থী

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন গণঅধিকারের প্রার্থী

বাংলাদেশ সেনাবাহিনী

রূপগঞ্জের গোলাকান্দাইলে সেনাবাহিনীর বিশেষ অভিযানে অস্ত্রসহ ২ জন আটক

বিএনপির দুই গ্রুপের

আশুলিয়ায় ব্যানার ইস্যুতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত একাধিক

ছাত্রদলের সাবেক নেতা

ছাত্রদলের সাবেক নেতাকে লক্ষ্য করে গুলি

Probashi

স্বামীকে ভিডিও কলে রেখে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

Kaliganj-Gazipur-Rana sarkar-2

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা রানাকে নিয়ে অপপ্রচার

বালিশ মিষ্টি

নেত্রকোণার ঐতিহ্যবাহী ‘বালিশ মিষ্টি’ পেলো দেশের ৫৮তম জিআই স্বীকৃতি

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.