Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় ম্যাজিস্ট্রেটের সঙ্গে অসদাচরণ ও হুমকি দেওয়ায় রুমিন ফারহানাকে শোকজ
জাতীয়

ম্যাজিস্ট্রেটের সঙ্গে অসদাচরণ ও হুমকি দেওয়ায় রুমিন ফারহানাকে শোকজ

By Mynul Islam NadimJanuary 19, 20262 Mins Read

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের ঘটনায় এক সমর্থককে জরিমানা করায় ক্ষোভ প্রকাশ করে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে অসদাচরণ ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানার বিরুদ্ধে। এ ঘটনায় তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন কর্তৃপক্ষ।

রুমিন

Advertisement

রোববার (১৮ জানুয়ারি) জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শারমিন আক্তার জাহান এ নোটিশ জারি করেন। নোটিশে বলা হয়েছে, আগামী ২২ জানুয়ারি বেলা ১১টার মধ্যে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে স্বশরীরে উপস্থিত হয়ে ঘটনার বিষয়ে ব্যাখ্যা দিতে হবে।

জানা গেছে, শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামাবাদ এলাকায় আচরণবিধি ভেঙে একটি নির্বাচনী প্রচারণা সভার আয়োজন করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালত সভা বন্ধ করে রুমিন ফারহানার এক সমর্থককে ৪০ হাজার টাকা জরিমানা করেন।

এতে ক্ষুব্ধ হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়া হাসান খানের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন রুমিন ফারহানা। অভিযোগ রয়েছে, তিনি ম্যাজিস্ট্রেটকে বৃদ্ধাঙ্গুলি দেখান এবং হুমকিমূলক বক্তব্য দেন। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

পরবর্তীতে সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আবুবকর সরকার নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটিকে চিঠি দিয়ে রুমিন ফারহানার বিরুদ্ধে মব সৃষ্টি ও বিচারিক কাজে বাধা দেওয়ার অভিযোগ উত্থাপন করেন।

কারণ দর্শানোর নোটিশে উল্লেখ করা হয়, প্রায় ৪০০ থেকে ৫০০ লোকের উপস্থিতিতে বড় স্টেজ নির্মাণ করে মাইক ব্যবহার করে বক্তব্য প্রদান করা হয়, যা রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা ২০২৫-এর সুস্পষ্ট লঙ্ঘন।

নোটিশে আরও বলা হয়, ম্যাজিস্ট্রেটের নির্দেশ অমান্য করে হুমকি দেওয়া ও কর্মী-সমর্থকদের মারমুখী আচরণ নির্বাচন পরিবেশের জন্য নেতিবাচক বার্তা দিয়েছে এবং জনমনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।

উল্লেখ্য, রুমিন ফারহানা বিএনপির মনোনয়ন প্রত্যাশী হলেও দলীয় জোটের সিদ্ধান্তে অন্য প্রার্থী মনোনয়ন পাওয়ায় তিনি স্বতন্ত্রভাবে নির্বাচন করেন। দলীয় সিদ্ধান্ত অমান্য করায় গত ৩০ ডিসেম্বর তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Mynul Islam Nadim
  • Website
  • Facebook

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.

Related Posts
কাজ

বাংলাদেশের স্বার্থে একসঙ্গে কাজ করবে চীন ও মালয়েশিয়া

June 27, 2026
আইন-শৃঙ্খলা

‘আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে সরকারের জন্য পরিণতি সুখকর হবে না’

June 27, 2026
মরদেহ

সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে স্ত্রীর মরদেহ রেখে উধাও স্বামী

June 27, 2026

Latest News

কাজ

বাংলাদেশের স্বার্থে একসঙ্গে কাজ করবে চীন ও মালয়েশিয়া

আইন-শৃঙ্খলা

‘আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে সরকারের জন্য পরিণতি সুখকর হবে না’

মরদেহ

সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে স্ত্রীর মরদেহ রেখে উধাও স্বামী

বিকাশ

আদাবরে বিকাশ দোকান মালিককে কুপিয়ে ছিনতাই, প্রধান আসামি মামুন গ্রেফতার

মেডিকেল শিক্ষার্থী

শাহবাগে আবাসিক ভবন থেকে নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার

minni

সেই মিন্নির কারাজীবনের অজানা অধ্যায় সামনে এলো

বিমান বিধ্বস্ত

বেইজিংয়ে ১০৯ তলা ভবনে বিমান বিধ্বস্ত

Rain

তিন জেলায় মৃদু তাপপ্রবাহ, দেশজুড়ে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা

মার্কিন কৃষিপণ্য

অবরুদ্ধ সম্পদ মার্কিন কৃষিপণ্য কেনায় ব্যয়ের পরিকল্পনা প্রত্যাখ্যান ইরানের

বিদেশি হস্তক্ষেপ

বিদেশি হস্তক্ষেপ প্রত্যাখ্যানে বাংলাদেশের পাশে বেইজিং

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa