জুমবাংলা ডেস্ক : দীর্ঘ সময় ধরে ঝুলে থাকা মালয়েশিয়ায় কর্মী পাঠানোর জট খুলতে শুরু করেছে। কর্মী নিয়োগে সহযোগিতার জন্য দেশটির একটি কারিগরি টিম ঢাকায় এসেছে। তারা তাদের যে অনলাইন পদ্ধতি রয়েছে ‘ফরেন ওয়ার্কার্স সেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট সিস্টেম’ এর আইটি সহযোগিতা দেবে বিশেষজ্ঞ দলটি।
মালয়েশিয়ায় কর্মী

Advertisement

মঙ্গলবার (৫ জুলাই) দলটি জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো- বিএমইটিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের ব্রিফ করবেন। এরপর ফরেন ওয়ার্কার্স সেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট সিস্টেম-এফডব্লিউসিএমএস কানেকশন দেবেন তারা।

এর আগে সোমবার (৪ জুলাই) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিবের সঙ্গে দেখা করেন সফররত টিমের সদস্যরা। এ সময় তারা এফডব্লিউসিএমএস পদ্ধতি ঢাকায় কিভাবে কাজ করবে, মন্ত্রণালয় সে পদ্ধতির কতটুকু ব্যবহার করতে পারবে, সে বিষয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিবকে অবহিত করেন মালয়েশিয়ার আইটি বিশেষজ্ঞরা। এরপর জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর কর্মকর্তাদের অনলাইন পদ্ধতি সম্পর্কে অবহিত করা হয়।

এর আগে গত ৩ জুলাই প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার ও বিএমইটির মহাপরিচালকের কাছে একটা চিঠি দেওয়া হয়। সে চিঠিতে বলা হয়, মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ হাইকমিশনে দেওয়া নোটভারবালে বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের জন্য মালয়েশিয়ার কেন্দ্রীয় অনলাইন পদ্ধতি এফডব্লিউসিএমএস ব্যবহার করতে হবে। এজন্য হাইকমিশন ও বিএমইটিতে এফডব্লিউসিএমএস পদ্ধতি সংযুক্ত করতে বলা হয়। এরপর দেশটির কারিগরি টিম ঢাকায় আসে।

উল্লেখ্য, প্রায় চার বছর ধরে বন্ধ থাকা মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালু করতে গত বছরের ১৯ ডিসেম্বর চুক্তি স্বাক্ষর হয়। এরপর নিয়োগ প্রক্রিয়া নিয়ে দুইদেশের মতানৈক্যের কারণে চুক্তি করার পর গত সাত মাসেও কর্মী পাঠানো শুরু করা যায়নি। দফায় দফায় বৈঠক আর চিঠি চালাচালির পর গত ২ জুন জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠকে কর্মী পাঠানোর প্রক্রিয়া চূড়ান্ত হয়।

৪ শর্তে মোটরসাইকেল চলাচলের সুযোগ দেওয়ার অনুরোধ

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.