Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home মালদ্বীপ বয়কট, শীর্ষস্থান থেকে পাঁচে নামল ভারত
আন্তর্জাতিক

মালদ্বীপ বয়কট, শীর্ষস্থান থেকে পাঁচে নামল ভারত

By Tarek HasanJanuary 31, 20242 Mins Read
Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : চলমান কূটনৈতিক উত্তেজনার জেরে মালদ্বীপ বিমুখ ভারতীয়রা। নিজ দেশের প্রধানমন্ত্রীকে অপমানের জবাব বেশ ভালোভাবেই দিচ্ছেন দেশটির ভ্রমণপিপাসুরা। মালদ্বীপের পর্যটন মন্ত্রণালয়ের সবশেষ তথ্য অনুযায়ী, ২০২৩ সালে দেশটিতে ভ্রমণে শীর্ষে থাকা ভারতের অবস্থান এখন পঞ্চম।

ভ্রমণে শীর্ষে থাকা ভারত

গত বছরের ডিসেম্বর মাসেও মালদ্বীপে পর্যটকদের হিসেবে ভারত ছিল শীর্ষস্থানে, তবে ২০২৪-এর জানুয়ারির শেষে এসে সেই অবস্থা পঞ্চম স্থানে এসে দাঁড়িয়েছে।

রোববার (২৮ জানুয়ারি) মালদ্বীপের পর্যটন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, তিন সপ্তাহ আগেও মালদ্বীপে ভারতীয়দের ঘুরতে যাওয়ার যে হিড়িক ছিল, বর্তমানে সেই জোয়ারে টান পড়েছে। বিশ্লেষকদের মতে, সম্প্রতি ভারত ও মালদ্বীপের মধ্যে সম্পর্কের অবনতির কারণেই এই পতন।

মালদ্বীপের সরকারি তথ্য অনুসারে, দেশটিতে ভ্রমণে এখন শীর্ষে উঠেছে রাশিয়া। গত তিন সপ্তাহে রাশিয়া থেকে মালদ্বীপে ১৮ হাজার ৫৬১ জন পর্যটক গিয়েছেন। তার পরেই আছে ইতালি। মালদ্বীপে আসা ১৮ হাজার ১১১ জন পর্যটক ইতালি থেকে গিয়েছেন। তিন এবং চারে আছে যথাক্রমে চীন (১৬ হাজার ৫২৯ জন) এবং যুক্তরাজ্য (১৪ হাজার ৫৮৮ জন)।

২০২৩ সালে দেশটিতে ভ্রমণে শীর্ষে থাকা ভারতের অবস্থান এখন পঞ্চম। দেশটিতে গত তিন সপ্তাহে ১৩ হাজার ৯৮৯ জন পর্যটক গিয়েছেন। যদিও গত বছরে এমন অবস্থা ছিল না। সে বছর মোট ২ লাখ ৯ হাজার ১৯৮ জন ভারতীয় পর্যটক মালদ্বীপে গিয়েছেন। যা মালদ্বীপের পর্যটন বাজারের ১১ শতাংশ।

এছাড়া তালিকায় ছয় থেকে দশের মধ্যে আছে যথাক্রমে জার্মানি, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, পোল্যান্ড ও সুইজারল্যান্ড।

চলতি মাসের শুরুর দিকে লাক্ষ্মাদ্বীপ নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উপহাস করে মালদ্বীপের তিন মন্ত্রীর সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া পোস্টের জেরে টানাপোড়েন সৃষ্টি হয় দুই দেশের সম্পর্কে। তার পরই শুরু হয় ‘মালদ্বীপ বয়কট’-এর ডাক। আর এতেই মালদ্বীপে ভারতীয় পর্যটকের সংখ্যা কমেছে উল্লেখ যোগ্য হারে।

এদিকে মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুর বিরুদ্ধে সংসদে অভিশংসন প্রস্তাব আনছেন বিরোধীরা। মালদ্বীপের অন্যতম প্রধান বিরোধী দল মালদ্বীভিয়ান ডেমোক্র্যাটিক পার্টির (এমডিপি) সংসদ সদস্যরা দেশটির প্রেসিডেন্টের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব জমা দেয়ার জন্য পর্যাপ্ত স্বাক্ষর সংগ্রহ করেছেন।

সোমবার (২৯ জানুয়ারি) মালদ্বীপের ইংরেজি দৈনিক দ্য সানের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এরআগে চীনা জাহাজ নোঙর করতে দেয়ায় বিরোধীদের তোপের মুখে পড়েন মালদ্বীপের প্রেসিডেন্ট। এক বিবৃতিতে সতর্কবার্তা দিয়ে মালদ্বীভিয়ান ডেমোক্র্যাটিক পার্টি এমডিপি ও ডেমোক্র্যাট পার্টি জানিয়েছিল, চীনা জাহাজ মালেতে নোঙর করতে দেয়ার অনুমতিতে হিতে বিপরীত হতে পারে। সরকারের ভারতবিরোধী অবস্থানের কারণে উন্নয়ন ক্ষতিগ্রস্ত হতে পারে দ্বীপরাষ্ট্রটির।

বিপিএল থেকে সরে দাঁড়ালেন মাশরাফী

এমডিপির একজন আইনপ্রণেতা দ্য সানকে বলেন, ডেমোক্র্যাটদের সঙ্গে সমন্বয় করে প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুর বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব উত্থাপনের জন্য আইনপ্রণেতাদের স্বাক্ষর সংগ্রহ করেছে এমডিপি।

মালদ্বীপে গত বছরের নভেম্বরে ক্ষমতায় এসেছেন মোহাম্মদ মুইজ্জু। তিনি ভারত বিরোধী বলে পরিচিত। ক্ষমতায় আসার পরেই তিনি মালদ্বীপ থেকে ভারতকে সেনা সরিয়ে নিতে বলেন।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
‘বয়কট আন্তর্জাতিক থেকে নামল পাঁচে ভারত মালদ্বীপ শীর্ষস্থান
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
সিন্ধু সভ্যতার

মহেঞ্জোদারো, সিন্ধু সভ্যতার এক বিস্ময়কর মহাগাথা

February 4, 2026
home minister us ambassador

নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে জানলেন মার্কিন রাষ্ট্রদূত

February 4, 2026
এপস্টাইন

যে কারণে সরিয়ে নেয়া হলো এপস্টাইন কেলেঙ্কারির হাজারো নথি

February 4, 2026
Latest News
সিন্ধু সভ্যতার

মহেঞ্জোদারো, সিন্ধু সভ্যতার এক বিস্ময়কর মহাগাথা

home minister us ambassador

নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে জানলেন মার্কিন রাষ্ট্রদূত

এপস্টাইন

যে কারণে সরিয়ে নেয়া হলো এপস্টাইন কেলেঙ্কারির হাজারো নথি

প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা

ফোনে যোগাযোগ বন্ধ করায় প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা, তরুণী গ্রেপ্তার

তিন বোনের আত্মহত্যা

৯ তলা থেকে লাফ দিয়ে তিন বোনের আত্মহত্যা

শিশু

৫ বছর বয়সে সন্তান জন্ম দেয় এই শিশু

গাদ্দাফির ছেলে

গাদ্দাফির ছেলেকে গুলি করে হত্যা

সদস্য নিহত

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ২২ সেনাসহ নিহত ২৫৫

গুলিবিদ্ধ হয়ে নিহত

লিবিয়ায় মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ আল-ইসলাম নিহত

এপস্টেইন

সাপ আর ভারতীয় একসঙ্গে পেলে আগে ভারতীয়কে মারো, এপস্টেইন নথিতে কূটনীতিকের মন্তব্য

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.