Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক গোপালগঞ্জের মিষ্টির প্রশংসা করলেন মমতা
আন্তর্জাতিক জাতীয় স্লাইডার

গোপালগঞ্জের মিষ্টির প্রশংসা করলেন মমতা

By Sibbir OsmanApril 19, 20222 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশের মিষ্টির সুখ্যাতি করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মঙ্গলবার বিকালে রাজ্যটির মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে সল্টলেকের ‘বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণ’এ বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সাথে সৌজন্য সাক্ষাতকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঠানো মিষ্টির সুখ্যাতি করেন মমতা।

আগামী বুধবার (২০ এপ্রিল) পশ্চিমবঙ্গের নিউটাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে শুরু হতে যাচ্ছে দুই দিনব্যাপী ‘বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন’ (বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট)। ওই সম্মেলনে যোগ দিতেই মঙ্গলবার সকালের দিকে কলকাতায় আসেন টিপু মুনশি। মমতা ব্যানার্জির আমন্ত্রণেই এদিন বিকালে তার সাথে সৌজন্য সাক্ষাত করেন টিপু। এসময় সেখানে উপস্থিত ছিলেন রাজ্যটির শিল্পমন্ত্রী পার্থ চ্যাটার্জি, মুখ্য অথনৈতিক উপদেষ্টা ও সাবেক অর্থমন্ত্রী অমিত মিত্র, মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, কলকাতাস্থ বাংলাদেশের উপ-হাইকমিশনার আন্দালিব ইলিয়াস প্রমুখ।

প্রথমেই মমতা ও টিপু একে অপরের সাথে কুশল বিনিময় করেন এবং প্রত্যেকেই তাদের সাথে থাকা প্রতিনিধিদের সাথে পরিচয় করিয়ে দেন। এসময় আন্দালিব ইলিয়াসকে উদ্দেশ্য করে মমতা বলেন ‘আগের উপ-হাইকমিশনারের সাথে যোগাযোগ ভাল ছিল। আপনি নতুন এসেছেন। আপনার সাথে আজকেই প্রথম দেখা হলো।’
গোপালগঞ্জের মিষ্টির প্রশংসা করলেন মমতা

Advertisement

এরপরই তিনি বলেন ‘এরমধ্যেই শেখ হাসিনা এত মিষ্টি পাঠিয়েছে যে, বাপ রে বাপ! তার মধ্যে হলুদ মিষ্টিটা এত ভালো… যে আমি অনেক লোককেই ওই মিষ্টিটা পাঠিয়েছি, তারা খেয়ে খুব খুশি। সকলেই বলেছে এর স্বাদ একটু অন্যরকম। তারা খুব যত্ন করে এটা করে। ওই দোকানটা খুব প্রিয়। আমি দেখেছি যে বাংলাদেশ সবসময় ওই মিষ্টিটাই প্রেফার করে।’ প্রত্যুত্ত্বরে ইলিয়াস জানান ‘ওটা গোপালগঞ্জের মিষ্টি, ভোর বেলায় বানিয়ে দিনে দিনেই সেটা পাঠানো হয়েছে।’

টিপু মুনশির কাছে মমতা জানতে চান ‘হাসিনা জি কেমন আছেন? ভালো আছেন? প্রত্যুত্তরে টিপুও জানান ‘হ্যাঁ’। পরক্ষণেই টিপু মুনশি মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজ নিয়ে জানতে চান ‘আপনি কেমন আছেন? মমতা বলেন ‘চলে যাচ্ছে।’

দু-এক দিনের মধ্যে ঢাকার যানজট কমবে: স্বরাষ্ট্রমন্ত্রী

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

July 22, 2026
e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

July 22, 2026
এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

July 22, 2026

Latest News

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

মেট্রো স্টেশন বন্ধ

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

অমিত শাহের পদত্যাগ

অমিত শাহের পদত্যাগ ও মোদির ক্ষমা প্রার্থনাসহ ৫ দফা দাবি রাহুল গান্ধীর

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

Oil

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

রাহুল-প্রিয়াঙ্কা

মুক্তি পেলেন রাহুল-প্রিয়াঙ্কা, দিলেন যে বার্তা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন

ইলন মাস্কের নিউরালিংকের আগেই বাণিজ্যিকভাবে মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন করল চীন

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa