Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home রাজনীতি দেশে ইসলামি বিপ্লব করার ঘোষণা মামুনুল হকের
রাজনীতি

দেশে ইসলামি বিপ্লব করার ঘোষণা মামুনুল হকের

By Saiful Islamঅক্টোবর 26, 20242 Mins Read

জুমবাংলা ডেস্ক : প্রয়োজনে ‘এক সাগর রক্তের বিনিময়ে’ দেশে ইসলামি বিপ্লব করার ঘোষণা দিয়েছে খেলাফত মজলিসের মহাসচিব মামুনুল হক। বলেছেন, তাদের চূড়ান্ত লক্ষ্য হল খেলাফত।

Advertisement

শনিবার বিকেলে চট্টগ্রামের লালদীঘি ময়দানে দলের সমাবেশে তিনি এই মন্তব্য করেন।

ছাত্রলীগ নিষিদ্ধ করার সিদ্ধান্তকে ‘ঐতিহাসিক’ উল্লেখ করে অন্তর্বর্তী সরকারের ধন্যবাদ জানানোর পাশাপাশি যুবলীগকেও নিষিদ্ধ করার দাবি জানান মামুনুল। বলেন, “এ দেশে আওয়ামী লীগের রাজনীতি করার কোনো অধিকার নেই।”

‘খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে গণআন্দোলন গড়ে তুলুন’ স্লোগান নিয়ে এই গণসমাবেশ আয়োজন করা হয় ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরের ঘটনাপ্রবাহের স্মরণে।

সেই রাতে ‘গণহত্যা’ চালানো হয়েছে এমন অভিযোগ এনে তার বিচারের দাবি এবং পার্বত্য অঞ্চলসহ সারাদেশে ‘নৈরাজ্য’ প্রতিরোধের দাবি করা হয় জমায়েতে।

মামুনুল বলেন, “আমরা শুধু আগস্ট বিপ্লবের ‘ফ্যাসিবাদকে’ বিদায় করেই আমাদের যাত্রা ক্ষান্ত করতে চাই না। আমরা চূড়ান্ত ইসলামী বিপ্লবের লক্ষ্যে মনজিল পর্যন্ত পৌঁছতে চাই। প্রয়োজনে ঘাম ঝরাতে হবে, প্রয়োজনে অশ্রু দিতে হবে, প্রয়োজনে এক সাগর রক্তের বিনিময়ে বাংলার মাটিতে ইসলামি বিপ্লব করতে হবে।”

“আখেরি পয়গাম, আমরা চাই বৈষম্যহীন একটি সমাজ, ইনসাফপূর্ণ সমাজ। চূড়ান্ত বৈষম্যহীন এবং ইনসাফপূর্ণ সমাজ গড়তে হলে মানব রচিত ‘তন্ত্রমন্ত্র’ দিয়ে সম্ভব নয়। এজন্য প্রয়োজন আল্লাহর জমিনে আল্লাহর দেওয়া বন্দোবস্ত। …অর্থাৎ খেলাফত ব্যবস্থা কায়েমের মাধ্যমেই চূড়ান্ত বৈষম্যহীন সমাজ গড়া সম্ভব। ইনসাফপূর্ণ সমাজ গড়া সম্ভব।”

ইসলাম টিকে থাকলেই বাংলাদেশে স্বাধীনতা সংরক্ষিত থাকবে মন্তব্য করে তিনি বলেন, “বাংলাদেশের অস্তিত্ব এবং ইসলাম এক সুতোয় গাঁথা। ইসলাম বিপন্ন হলে, বাংলাদেশের স্বাধীনতা বিপন্ন হবে।”

আগস্টের ‘বিপ্লব’ ব্যর্থ হলে বাংলাদেশে কোনো ‘দেশপ্রেমিক জনতা’ থাকতে পারবে না মন্তব্য করে মামুনুল বলেন, “সকলকে বলব- এখনই প্রতিদ্বন্দ্বিতায় পারস্পরিক লিপ্ত হওয়ার সময় আসেনি। আমাদেরকে ইস্পাত কঠিন ঐক্য ধরে রেখে যে কোন মূল্যে ‘পতিত স্বৈরাচারের’ পুনর্বাসনে রাস্তা ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে।…আমাদের এই চলমান ঐক্যকে দৃঢ় এবং মজবুত রাখতে হবে।”

সমাবেশে সভাপতিত্ব করেন দলের নায়েবে আমির আলী উসমান।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
সাবেক প্রতিমন্ত্রী

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ মারা গেছেন

জুন 18, 2026
jamaat-mp

সরকারি ফ্ল্যাটে ওয়াশিং মেশিন ও ওভেন চাইলেন জামায়াত এমপি

জুন 17, 2026
Jamayat

ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির এপিএস, আত্মীয়স্বজন

জুন 15, 2026
Latest News
সাবেক প্রতিমন্ত্রী

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ মারা গেছেন

jamaat-mp

সরকারি ফ্ল্যাটে ওয়াশিং মেশিন ও ওভেন চাইলেন জামায়াত এমপি

Jamayat

ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির এপিএস, আত্মীয়স্বজন

আওয়ামী লীগের বিক্ষোভ

ঢাকায় আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

জামায়াত

জামায়াতের তিন নেতার পদ স্থগিত

Black Manik

খালেদা জিয়াকে ‘কালো মানিক’ উপহার দিতে চাওয়া সেই সোহাগ গ্রেপ্তার

BNP

বিএনপির ৮২ কমিটির ৭২টিই মেয়াদোত্তীর্ণ

মো. জিসান আহম্মেদ প্রধান

প্রেমিকাকে ‘ধর্ষণে অভিযুক্ত’ শিবিরের সেই কেন্দ্রীয় নেতা দল থেকে বহিষ্কার

Hasnat

হাজিরা দিতে গিয়ে কারাগারে হাসনাত

নাহিদ ইসলাম

এটা ইতিহাসের সবচেয়ে বড় ঘাটতি বাজেট হবে: নাহিদ ইসলাম

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa