ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৩ আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী মামুনুল হকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন নবনির্বাচিত সংসদ সদস্য ও শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। নির্বাচনের দিন ভোটকেন্দ্র দখল এবং বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলার নির্দেশ দেওয়ার অভিযোগে মামুনুল হককে প্রধান আসামি করে এই মামলা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রোববার সকালে রাজধানীর জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে চিকিৎসাধীন আহত কর্মীদের দেখতে গিয়ে ববি হাজ্জাজ এই ঘোষণা দেন। নির্বাচনের দিন সংঘটিত সহিংসতায় আহতদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি অভিযোগ করেন, মামুনুল হকের সরাসরি নির্দেশেই তার অনুসারীরা কেন্দ্র দখলের চেষ্টা চালিয়েছিল।
এ সময় বিএনপির সমর্থকেরা বাধা দিলে তাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়।ববি হাজ্জাজ আরও জানান, ওই দিনের হামলায় বিভিন্ন কেন্দ্রে প্রায় শতাধিক বিএনপি কর্মী আহত হয়েছেন।
তাদের মধ্যে হায়দার আলী নামের একজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে তিনি বর্তমানে হাসপাতালের আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। ঘটনাস্থলে উপস্থিত থেকে সরাসরি হামলার নির্দেশ দেওয়ায় মামুনুল হকের বিরুদ্ধে আইনি কঠোর অবস্থান নেওয়া হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
হামলার বিচার চাওয়ার পাশাপাশি মোহাম্মদপুর এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার বিষয়েও নিজের পরিকল্পনার কথা জানান নবনির্বাচিত এই সংসদ সদস্য। তিনি জানান, মাদকমুক্ত সমাজ গঠন এবং সন্ত্রাস দমনে পুরো এলাকায় সিসি ক্যামেরা স্থাপন, পুলিশ বক্স তৈরি এবং টহল পুলিশের সংখ্যা বাড়ানোর জন্য দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। নির্বাচনি সহিংসতার বিচার নিশ্চিত করার পাশাপাশি সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে কাজ করার প্রতিশ্রুতি দেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


