Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা হালান্ডের রেকর্ডের দিনে ম্যানসিটি-লিভারপুলের পয়েন্ট ভাগাভাগি
খেলাধুলা ফুটবল

হালান্ডের রেকর্ডের দিনে ম্যানসিটি-লিভারপুলের পয়েন্ট ভাগাভাগি

By Tarek HasanNovember 26, 20232 Mins Read

স্পোর্টস ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষ দুই দলের লড়াই। উত্তাপটা মাঠের বাইরে টের পাওয়া গেলেও মাঠের লড়াই শেষ হয়েছে পয়েন্ট ভাগাভাগিতে। ম্যানচেস্টার সিটির তারকা আরলিং হালান্ডের দ্রুততম পঞ্চাশ গোলের রেকর্ডের দিনে ১-১ গোলের সমতায় শেষ হয়েছে ম্যানসিটি-লিভারপুল দ্বৈরথ।

ম্যানসিটি-লিভারপুল

Advertisement

শনিবার (২৫ নভেম্বর) ম্যানসিটির ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই ভুল করে বসেন লিভারপুলের ব্রাজিলিয়ান গোলরক্ষক আলিসন বেকার। ব্রাজিলিয়ান গোলরক্ষক বল তুলে দিয়েছিলেন ফিল ফোডেনের পায়ে। কিন্তু গোল করতে পারেননি ফোডেন। এই যাত্রায় দলকে রক্ষা করেন ডিফেন্ডার ভার্জিল ফন ডাইক।

আক্রমণ-পাল্টা আক্রমণে দারুণ জমে ওঠা ম‍্যাচে ২৭তম মিনিটে এগিয়ে যায় সিটি। নাথান আকের কাছ থেকে বল পেয়ে ঠাণ্ডা মাথায় বাকি কাজ সারেন হালান্ড। এই গোলের মধ্যে দিয়ে প্রিমিয়ার লিগে দ্রুততম সময়ে গোলের ‘হাফ-সেঞ্চুরি’ করলেন হালান্ড। ৫০ গোল করতে তার লেগেছে ৪৮ ম্যাচ। এর আগের রেকর্ডটি ছিল অ‍্যান্ডি কোলের, তার লেগেছিল ৬৫ ম‍্যাচ।

পিছিয়ে পড়ার পরও অবশ্য সমানে আক্রমণ করে যেতে থাকে লিভারপুল। কিন্তু প্রতিপক্ষের রক্ষণে গিয়েই বারবার খেই হারিয়ে ফেলতে থাকে জার্গেন ক্লপের শিষ্যরা। তাতে প্রথমার্ধে আর কোনো গোল না হওয়ায় ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় পেপ গার্দিওলার দল।

ম্যাচের দ্বিতীয়ার্ধের ৫৩তম মিনিটে ভালো একটি সুযোগ মিস করেন জুলিয়ান আলভারেজ। বিপজ্জনক জায়গায় বল পেয়েও নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় বাঁ পায়ের শট লক্ষ‍্যে রাখতে পারেননি আর্জেন্টাইন স্ট্রাইকার। দুই মিনিট পর হালান্ডের দারুণ একটি ভলিও যায় ক্রসবারের ওপর দিয়ে।

৬৮তম মিনিটে গোল পেয়েই গিয়েছিল সিটি। তবে আলভারেজের কর্নার থেকে লিভারপুলের জালে রুবেন দিয়াজ বল পাঠালেও গোল হয়নি ম্যানুয়েল আকেঞ্জির জন্য। বল নিয়ন্ত্রণে নেওয়ার জন‍্য লাফ দেওয়া লিভারপুল গোলরক্ষক আলিসনকে ধাক্কা মেরে ফেলে দেন আকেঞ্জি।

সিটির এই পাল্টা আক্রমণের জবাবে ম্যাচের ৮০তম মিনিটে সমতায় ফেরায় লিভারপুল। সালাহর কাছ থেকে বল পেয়ে চমৎকার ফিনিশিংয়ে জাল খুঁজে নেন ট্রেন্ট অ‍্যালেকজান্ডার-আর্নল্ড। ঝাঁপ দিলেও বলের নাগাল পাননি সিটির প্রহরী এডারসন। শেষ দিকে লড়াই হলেও আর গোল হয়নি। ফলে ১-১ ব্যবধানের ড্রতেই শেষ হয় ম্যাচ।

আর্জেন্টাইন তারকার বিরুদ্ধে গোপনে ভিডিও করার অভিযোগ বান্ধবীর

এই ড্রয়ের ফলে ১৩ ম‍্যাচে ৯ জয় ও দ্বিতীয় ড্রয়ে ২৯ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে সিটি। সমান ম‍্যাচে ২৮ পয়েন্ট নিয়ে দুই নম্বরে লিভারপুল। দুই দলকেই টপকে যাওয়ার সুযোগ আছে আর্সেনালের সামনে। ১২ ম‍্যাচে ২৭ পয়েন্ট নিয়ে আপাতত তিন নম্বরে আছে তারা।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
বিশ্বকাপ

২০২৬ বিশ্বকাপে প্রথম সাত বিদায়ী দল কারা? এক নজরে তালিকা

June 25, 2026
মরিনহো

‘রিয়াল খেলোয়াড়রা হারুক’—বিশ্বকাপ নিয়ে মজার ইচ্ছা প্রকাশ মরিনহোর

June 25, 2026
ভারত

বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়ে দাপুটে জয় ভারতের মেয়েদের

June 25, 2026

Latest News

বিশ্বকাপ

২০২৬ বিশ্বকাপে প্রথম সাত বিদায়ী দল কারা? এক নজরে তালিকা

মরিনহো

‘রিয়াল খেলোয়াড়রা হারুক’—বিশ্বকাপ নিয়ে মজার ইচ্ছা প্রকাশ মরিনহোর

ভারত

বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়ে দাপুটে জয় ভারতের মেয়েদের

জার্মানি

গ্রুপ চ্যাম্পিয়ন হয়েও বিড়ম্বনায় জার্মানি, বিশ্বকাপের সূচি নিয়ে ক্ষোভ নাগেলসম্যানের

ভিনিসিয়ুস

‘হেডে গোল করলে উপহার’—আনচেলত্তির বাজি জিতে পুরস্কারের অপেক্ষায় ভিনিসিয়ুস

আর্জেন্টিনার একাদশ

আর্জেন্টিনার একাদশ থেকে বাদ পড়ছেন ৭ তারকা

Worldcup

বিশ্বকাপের প্রতিটি ম্যাচ দেখেই আয় ৫০ হাজার ডলার

ওয়ানডে

জিম্বাবুয়ে সিরিজের ওয়ানডে দল ঘোষণা, ফিরলেন লিটন ও মিরাজ

Brazil

ব্রাজিলের শেষ ৩২-এর ম্যাচ কবে, কখন, প্রতিপক্ষ কারা

ভিনিসিয়ুস জুনিয়র

টানা তিন ম্যাচে ম্যাচসেরা ভিনিসিয়ুস জুনিয়র

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa