স্পোর্টস ডেস্ক : জয়রথ ছুটছে লিভারপুলের। ক্রিস্টাল প্যালেসের মাঠ থেকেও পূর্ণ পয়েন্ট নিয়ে ফিরেছে অলরেডরা। সেলহার্স্ট পার্কে খেলার নবম মিনিটে করা দিয়োগো জোতার গোলটিই গড়ে দিয়েছে ম্যাচের ভাগ্য। নিজেদের প্রথম আক্রমণকেই গোলে রূপ দেন এই পর্তুগিজ ফরোয়ার্ড।

epl

Advertisement

আর্নে স্লটের অধীনে দশম ম্যাচে এটা লিভারপুলের নবম জয়। প্যালেসকে হারিয়ে প্রিমিয়ার লিগের শীর্ষে থেকে আন্তর্জাতিক বিরতিতে যাওয়াও নিশ্চিত স্লটের দলের। সাত ম্যাচে ষষ্ঠ জয়ে লিভারপুলের অর্জন ১৮ পয়েন্ট। তাদের পিছু পিছু হাঁটছে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি ও আর্সেনাল।

নিজ নিজ ম্যাচ জিতে লিভারপুলের চেয়ে মাত্র এক পয়েন্ট পেছনে সিটি ও আর্সেনাল। দুই দলেরই পয়েন্ট সমান ১৭।
নিজ মাঠে পিছিয়ে পড়েও ম্যানচেস্টার সিটি ৩-২ ব্যবধানে হারিয়েছে ফুলহামকে। সিটিজেনদের জয়ে জোড়া গোল করেছেন মাত্তেও কোভাসিচ।

অন্যটি জেরেমি ডোকুর। ইত্তিহাদ স্টেডিয়ামে স্বাগতিক সমর্থকদের স্তব্দ করে খেলার ২৬ মিনিটে আন্দ্রেয়াস পেরেইরা এগিয়ে নেন ফুলহামকে। সফরকারীদের উচ্ছ্বাস মিলিয়েও যায় দ্রুত। মিনিট ছয়েক পরই সিটিজেনদের হয়ে সমতা ফেরান কোভাসিচ। দ্বিতীয়ার্ধের শুরুতে তার গোলেই ম্যাচে প্রথমবার এগিয়ে যায় পেপ গার্দিওলার দল।

এরপর ম্যাচের শেষ দিকে জেরেমি ডোকুর গোলে ব্যবধান হয় ৩-১। ৮৮ মিনিটে রোদ্রিগো মুনিজ একটি গোল শোধ দিয়ে ফুলহামের আশা জাগিয়ে তুললেও জয়টা আটকাতে পারেননি সিটিজেনদের।

পিছিয়ে পড়ে জিতেছে আর্সেনালও। এমিরেটস স্টেডিয়ামে গানাররা ৩-১ ব্যবধানে হারিয়েছে সাউদাম্পটনকে। ৫৫ মিনিটে ক্যামেরন আর্চারের গোলে এগিয়ে যায় সাউদাম্পটন। তাদের এ উচ্ছ্বাস অবশ্য স্থায়ী হয়নি বেশিক্ষণ। মিনিট তিনেক পরই গানারদের হয়ে সমতা ফেরান কাই হাভার্টজ। ৬৮ মিনিটে গ্যাব্রিয়েল মার্তিনেল্লির গোলে স্কোর হয় ২-১। খেলার একেবারে অন্তিম বেলায় (৮৮ মিনিট) বুকায়ো সাকাও স্কোর শিটে নাম উঠালেও পুরো তিন পয়েন্ট নিশ্চিত হয়ে যায় আর্সেনালের।

ইতালিয়ান সিরি ‘এ’র শীর্ষে থাকা নিশ্চিত নাপোলিরও। নিজ মাঠে নেপলসের ক্লাবটি ৩-১ গোলে হারিয়েছে কোমোকে। রোমেলু লুকাকুর অ্যাসিস্টে খেলার ২৫ সেকেন্ডের সময় স্বাগতিকদের এগিয়ে নেন স্কট ম্যাকটমিনে। প্রথমার্ধে গোলটি শোধও দিয়েছিল কোমো। কিন্তু দ্বিতীয়ার্ধে লুকাকু ও ডেভিড নেরেজের গোলে শীর্ষে থাকা নিশ্চিত হয়েছে নাপোলির। এক ম্যাচ বেশি খেলে জুভেন্টাসের চেয়ে ৪ পয়েন্ট এগিয়ে এন্তোনিও কন্তের দল।

আন্তর্জাতিক বাজারে এক সপ্তাহে ৯ শতাংশ বেড়েছে তেলের দাম

জার্মান বুন্দেসলিগায় পয়েন্ট হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন লেভারকুসেন। নিজ মাঠে জাবি আলনসোর দল ২-২ গোলে ড্র করেছে হোলস্টেইন কিয়েলের সঙ্গে। ইএসপিএন

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.