রাজধানীর তেজগাঁও পলিটেকনিক মাঠে গরুর হাটে এবারের আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে নরসিংদীর চরমধুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহসান সিকদারের খামারের দুটি বিদেশি জাতের গরু। ৫ ফুট উচ্চতার গরু দুটির নাম তিনি ‘মানিক’ ও ‘রতন’ রেখেছেন।

রবিবার (২৪ মে) হাটে গিয়ে দেখা যায় মানিক ও রতনকে ঘিরে ক্রেতা ও দর্শনার্থীদের মধ্যে ব্যাপক কৌতূহল। অনেকেই কালো রঙয়ের গরু দুটো কাছ থেকে দেখতে ও ছবি তুলতে ভিড় করছেন।
হাট সংশ্লিষ্টরা জানান, উন্নত জাতের এই দুই ষাঁড় আকারে বড় এবং স্বাস্থ্যবান হওয়ায় সহজেই নজর কাড়ছে। মালিকপক্ষ গরু দুটির দাম হাঁকছেন ২৪ লাখ টাকা। তুলনামূলক বেশি দামের কারণে এখনো বিক্রি না হলেও ক্রেতারা দরদাম করছেন। তারা বলছেন, এমন বড় ও আকর্ষণীয় গরু সাধারণত খুব কমই দেখা যায়, বিশেষ করে রাজধানীর কোরবানির হাটগুলোতে।
গরু ব্যবসায়ীরা বলছেন, ঈদুল আজহাকে সামনে রেখে তেজগাঁওয়ের এই হাটে বড় ও ব্যতিক্রমী গরুর চাহিদা বাড়ছে। তবে উচ্চমূল্যের কারণে মানিক-রতন শেষ পর্যন্ত কাদের কাছে যাচ্ছে, তা জানতে আরও কয়েকদিন অপেক্ষা করতে হতে পারে।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
খামার মালিক আহসান সিকদার বলেন, ‘‘আমি শখের বসেই খামারটি শুরু করেছিলাম। রাজনীতির পাশাপাশি মানুষের কর্মসংস্থানের উদ্দেশ্যেই মূলত খামার করা। আমার প্রত্যন্ত গ্রামে কিছু মানুষ কাজের সুযোগ পেয়েছেন। কুরবানি উপলক্ষে ২০০ গরু তৈরি করেছি। এরমধ্যে দুইটি আইকনিক গরু হলো মানিক ও রতন। মানিকের ওজন ১ টন, রতনের ৯৫০ কেজি।’’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



