Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় মানিকগঞ্জ-ঢাকা রুটে রেললাইনের পরিকল্পনা
জাতীয়

মানিকগঞ্জ-ঢাকা রুটে রেললাইনের পরিকল্পনা

By Saiful IslamMay 29, 20223 Mins Read

তুহিন শুভ্র অধিকারী : মানিকগঞ্জকে রেল নেটওয়ার্কের আওতায় আনার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে (বিআর)। গাজীপুরের টঙ্গী থেকে মানিকগঞ্জ হয়ে পাটুরিয়া পর্যন্ত রেললাইন নির্মাণের সম্ভাব্যতা যাচাই করবে তারা। খবর দ্য ডেইলি স্টারের।
মানিকগঞ্জ-ঢাকা রুটে রেললাইনের পরিকল্পনা

Advertisement

রেলওয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ইতোমধ্যে ৪৮ কোটি ৯ লাখ টাকার একটি সম্ভাব্যতা যাচাই প্রকল্প অনুমোদনের জন্য গত মাসে পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে।

তাদের মতে, রেললাইনটি তৈরি হয়ে গেলে তা মানুষকে মানিকগঞ্জ ও এর পার্শ্ববর্তী স্থানগুলোর মতো জায়গায় বসবাসে উত্সাহিত করবে। তারা দৈনন্দিন কাজের জন্য দ্রুত ঢাকা থেকে আসা-যাওয়া করতে পারবে, যা শেষ পর্যন্ত রাজধানীর ওপর থেকে চাপ কিছুটা হলেও কমাবে। এ ছাড়া যারা ঢাকা এবং উত্তর ও পশ্চিমাঞ্চলের মধ্যে যাতায়াত করবে, তারা একটি নতুন রুট পাবে, যা যাতায়াতের সময় কমিয়ে আনবে।

তবে, এসবের জন্য বেশ কিছুটা সময় লাগবে। পরিকল্পনা কমিশন যদি প্রকল্পটির অনুমোদন দেয়, তবে রেলওয়ে সম্ভাব্যতা যাচাই পরিচালনা ও নকশাটি তৈরি করার জন্য পরামর্শক নিয়োগ দেবে।

রেলওয়ের কর্মকর্তারা আরও জানান, যাচাই শেষে প্রকল্পটি কার্যকর উপযোগী বলে মনে করা হলে বাংলাদেশ রেলওয়ে তহবিল প্রাপ্যতার ওপর নির্ভর করে এটি নির্মাণের জন্য অন্য একটি প্রকল্প নেবে।

তবে, পাটুরিয়া-দৌলতদিয়া রুটে পদ্মা নদীর ওপর দ্বিতীয় সেতু নির্মাণ না হওয়া পর্যন্ত প্রকল্পটি কার্যকর নাও হতে পারে বলে কর্মকর্তাদের কেউ কেউ মনে করেন।

দীর্ঘদিন ধরেই দৌলতদিয়া রেল নেটওয়ার্কের সঙ্গে যুক্ত রয়েছে।

এ ছাড়া, ঢাকা থেকে চট্টগ্রামের মধ্যে দূরত্ব কমাতে ঢাকা থেকে নারায়ণগঞ্জ হয়ে কুমিল্লা রুটে রেলপথ নির্মাণের জন্য রেলওয়ের কাজ করা উচিত বলে তারা মনে করেন।

তবে, রেলওয়ের অন্য কর্মকর্তারা বলছেন, যেহেতু সরকার নিশ্চিতভাবেই দ্বিতীয় সেতু নির্মাণ করতে যাচ্ছে, তাই তারা আগে থেকেই ঢাকা-পাটুরিয়া রেলপথের পরিকল্পনা করতে চান।

যুক্তি হিসেবে তারা বলেন, পদ্মা সেতু প্রকল্পের কয়েক বছর পর পদ্মা রেল-সংযোগ প্রকল্প নেওয়া হয়। সে কারণে তারা একইসঙ্গে সেতুতে সড়ক ও রেল উভয় কার্যক্রম শুরু করতে পারছে না।

ঢাকা-মানিকগঞ্জ লাইন
ঢাকা থেকে মানিকগঞ্জ শহর হয়ে পাটুরিয়া পর্যন্ত রেল লাইনের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন মানিকগঞ্জের বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতারা।

বাংলাদেশ রেলওয়ে সূত্র জানায়, রেলওয়ে প্রায় ৩ বছর আগে সম্ভাব্যতা যাচাইয়ের জন্য একটি উদ্যোগ নিয়েছিল এবং বিষয়টি নিয়ে বেশ কয়েকটি বৈঠকও করেছিল।

তারা আরও জানান, আলোচনার পর এ বিষয়ে পরিকল্পনা কমিশনের বেশ কিছু প্রশ্ন ছিল এবং উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) পুনর্বিবেচনা করতে বলা হয়েছিল। সেসব প্রশ্নের উত্তর দিয়ে ও ডিপিপি নতুন করে সাজানোর পর রেল মন্ত্রণালয়ের মাধ্যমে গত মাসে সেগুলো পরিকল্পনা কমিশনে পাঠানো হয়।

প্রস্তাব অনুযায়ী, সম্ভাব্যতা যাচাই, নকশা ও টেন্ডার ডকুমেন্টের পরামর্শ সংশ্লিষ্ট সার্ভিসের জন্য প্রায় ৩৪ কোটি টাকা ব্যয় করা হবে।

আর প্রকল্প ব্যবস্থাপনা, শো ডকুমেন্টসসহ অন্যান্য কাজে ব্যবহার করা হবে প্রায় ১৪ কোটি টাকা।

গাজীপুরের টঙ্গী থেকে মানিকগঞ্জ হয়ে পাটুরিয়া পর্যন্ত রেল সংযোগ নির্মাণের সম্ভাব্যতা যাচাই করবেন নিয়োগ পাওয়া পরামর্শক।

টঙ্গী থেকে কেন ট্র্যাকটি নির্মাণ করা হবে, জানতে চাইলে বাংলাদেশ রেলওয়ের এক কর্মকর্তা বলেন, রাজধানীর মধ্য দিয়ে সরাসরি লাইন দেওয়া সম্ভব নাও হতে পারে। তাই টঙ্গী নিয়ে আলোচনা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা আরও বলেন, ‘তবে, পরামর্শক সব কার্যকর বিকল্পগুলো পরীক্ষা করবেন।’

এ বিষয়ে মন্তব্যের জন্য বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্র নাথ মজুমদারের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।-দ্য ডেইলি স্টার

সরকারের উন্নয়ন দেখে বিএনপির মাথা নষ্ট হয়ে গেছে: এলজিআরডি মন্ত্রী

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
এইচএসসি পরীক্ষার্থী

১৬ জেলায় বন্যার শঙ্কা, এইচএসসি পরীক্ষার্থীদের যে বার্তা দিলো আন্তঃশিক্ষা বোর্ড

July 7, 2026
মোফা বাবু

২৪ ঘণ্টার আগেই মুক্তি মিলল মোফা বাবুর, লাখ টাকার ‘ম্যানেজ’ নিয়ে উঠছে প্রশ্ন

July 7, 2026
Saver

সাভারে এনসিপির সমাবেশস্থলে বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ২

July 7, 2026

Latest News

এইচএসসি পরীক্ষার্থী

১৬ জেলায় বন্যার শঙ্কা, এইচএসসি পরীক্ষার্থীদের যে বার্তা দিলো আন্তঃশিক্ষা বোর্ড

মোফা বাবু

২৪ ঘণ্টার আগেই মুক্তি মিলল মোফা বাবুর, লাখ টাকার ‘ম্যানেজ’ নিয়ে উঠছে প্রশ্ন

Saver

সাভারে এনসিপির সমাবেশস্থলে বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ২

Bonna

বন্যা পরিস্থিতি : ৬৪ জেলায় পৌঁছেছে ত্রাণ

বজ্রবৃষ্টিসহ ঝড়

দেশের ১২ জেলার ওপর দিয়ে রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টিসহ ঝড়ের সম্ভাবনা

Bonna

৩৮ নদীতে বেড়েছে পানি, ১৬ জেলায় বন্যার শঙ্কা

Minister

পাঁচ বছরের বেশি পুরনো মামলা দ্রুত নিষ্পত্তির উদ্যোগ

জেট ফুয়েলের দাম

আরও কমলো জেট ফুয়েলের দাম

জাতীয় জাদুঘর

প্রধানমন্ত্রীর উপহার পাওয়া মেসির সই করা জার্সি জাতীয় জাদুঘরে

মালয়েশিয়ার শ্রমবাজার

বাংলাদেশি শ্রমিকদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa