আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মানিকগঞ্জের সিংগাইরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী ও সমর্থক বিএনপিতে যোগ দিয়েছেন। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার ধল্লা ইউনিয়নের চর উলাইল গ্রামে স্থানীয় বিএনপি আয়োজিত এক নির্বাচনী উঠান বৈঠকে দলটিতে যোগ দেন তারা।

যোগ

Advertisement

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ধল্লা ইউনিয়নের চর উলাইল গ্রামের আনোয়ার হোসেনের বাড়িতে শুক্রবার সন্ধ্যায় মানিকগঞ্জ-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত’র নির্বাচনী উঠান বৈঠকের আয়োজন করা হয়। স্থানীয় বিএনপি আয়োজিত উঠান বৈঠকে উপজেলা আওয়ামী পেশাজীবী লীগের সভাপতি গোলাম গাউছ মিয়া, ধল্লা ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ইউনুস আলী, সহসভাপতি আব্দুল হালিম ও সদস্য আব্দুল কুদ্দুসের নেতৃত্বে দলটির শতাধিক কর্মীসমর্থক বিএনপিতে যোগ দেন।

তাদের ফুলের মালা পরিয়ে বরণ করে নেন ধল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি আবু তাহের মোল্লা ও সাবেক ইউনিয়ন ছাত্রদল সভাপতি বিশিষ্ট ইকবাল হোসেন শামীম।
যোগদানকারী নেতাকর্মীরা ধানের শীষে ভোট দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করে বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে এলাকার উন্নয়নের স্বার্থে বুঝে-শুনে স্বেচ্ছায় আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগদান করেছি। আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে পরিবার ও আত্মীয়-স্বজন নিয়ে ধানের শীষ প্রতীকে ভোট দেবেন বলে জানান তারা।

পরে ধল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি আবু তাহের মোল্লার সভাপতিত্বে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ইকবাল হোসেন শামীম।

উপজেলা মৎসজীবী দলের সাংগঠনিক সম্পাদক আবুল কালামের সঞ্চালনায় বৈঠকে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সাবেক ইউপি সদস্য ফজিরুন বেগম, হাসিনা বেগম, মালেক মুন্সী, নয়ন, মুল্লুক চান, আফাজুদ্দীন, মো: শাহীন, ময়ুরজান, শামসুল হক ও মহর আলী প্রমুখ।

এসময় সাবেক ইউপি সদস্য তমিজউদ্দীন ও স্থানীয় বিএনপির বিপুলসংখ্যক কর্মী-সমর্থকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.