Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় মানুষ পরিবর্তনের জন্য ঐক্যবদ্ধ : সারজিস
জাতীয়

মানুষ পরিবর্তনের জন্য ঐক্যবদ্ধ : সারজিস

By Rithe RoseJanuary 23, 20262 Mins Read

দেশের মানুষ রাজনৈতিক পরিবর্তনের পক্ষে ঐক্যবদ্ধ বলে মন্তব্য করেছেন পঞ্চগড়-১ আসনের মনোনীত প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

সারজিস

Advertisement

সারজিস আলম বলেন, ‘‘মানুষের মধ্যে যে পরিবর্তন ও জাগরণের ঢেউ তৈরি হয়েছে, তা ইনশাআল্লাহ আগামী ১২ ফেব্রুয়ারির বিজয় পর্যন্ত পৌঁছাবে। শুধু পঞ্চগড় নয়, সারা দেশের মানুষই এখন পরিবর্তনের পক্ষে ঐক্যবদ্ধ।’’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারে অংশ হিসেবে পঞ্চগড়ে আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। আগামীকাল শুক্রবার (২৩ জানুয়ারি) তিনি পঞ্চগড় চিনিকল মাঠে জেলা জামায়াত আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

শুক্রবার (২৩ জানুয়ারি) সকাল ৯টায় শুরু হতে যাওয়া এই জনসভা উপলক্ষে আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে চিনিকল মাঠ পরিদর্শন করেন জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১০ দলীয় নির্বাচনি জোটের শরিক দল এনসিপির নেতা সারজিস আলম।

মাঠ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সারজিস আলম বলেন, ‘‘দীর্ঘদিন ধরে যারা পুরনো ও ব্যর্থ ব্যবস্থার মাধ্যমে মানুষকে বারবার প্রতিশ্রুতি দিয়ে প্রতারিত করেছে, জনগণ এবার তাদের প্রত্যাখ্যান করবে। নির্বাচনের সময় ছাড়া যাদের মাঠে দেখা যায় না, যারা সাধারণ মানুষের দুঃখ-কষ্টের সময় পাশে থাকে না, তাদের আর গ্রহণ করবে না জনগণ।’’

সারজিস আলম আরো বলেন, ‘‘কৃষক, শ্রমিক ও মজুরসহ সাধারণ মানুষের কাছে গেলে দেখা যায়, সবাই পরিবর্তনের পক্ষে। মানুষের বিবেকের ভেতরে এখন এক ধরনের জাগরণ তৈরি হয়েছে। মানুষ এবার দল, মার্কা বা পারিবারিক পরিচয়ের ভিত্তিতে নয়; বরং কে সবসময় মানুষের পাশে থাকে, কে অন্তত ক্ষতি করেনি, সেই বিবেচনায় ভোট দেবে।’’

তিনি অভিযোগ করে বলেন, ‘‘এখনো কিছু মানুষ ভয়ভীতি দেখিয়ে ভোট আদায়ের চেষ্টা করছে। কেউ কেউ ক্ষমতার অপব্যবহার করে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে এবং মামলা থেকে নাম কাটানোর নামে অর্থ আদায় করছে।’’ এসব জনবিমুখ কর্মকাণ্ডে জড়িতদের জনগণ বয়কট করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

পঞ্চগড়-১ আসনের প্রার্থী সারজিস বলেন, জনগণের ভোগান্তির জন্য যারা দায়ী, তাদের বিরুদ্ধে এবার মানুষ রায় দেবে। ইনশাআল্লাহ এই জনসভা পরিবর্তনের আন্দোলনে নতুন গতি এনে দেবে।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

এ সময় উপস্থিত ছিলেন- জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা দেলওয়ার হোসাইন, সদর উপজেলা জামায়াতের আমীর সফিউল ইসলাম, জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক শিশির আসাদ, পঞ্চগড় শহর জামায়াতের সেক্রেটারি নাসির উদ্দীন, জেলা শিবিরের সেক্রেটারি মোহিবুল্লাহ মুহিব প্রমুখ।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Rithe Rose
  • Website
  • X (Twitter)
  • Instagram

Rithe Rose serves as a Sub Editor at the iNews Desk, supporting daily news operations with a strong focus on accuracy, clarity, and editorial consistency. In this role, Rithe edits and refines news copy, verifies facts, sharpens headlines, and ensures stories align with newsroom standards and ethical guidelines. With a keen eye for detail and deadlines, Rithe collaborates closely with reporters and editors to maintain quality control across breaking and developing stories, helping deliver timely and reliable news to readers.

Related Posts
Hafiz

খামেনিকে শেষ শ্রদ্ধা জানালেন স্পিকার হাফিজ উদ্দিন

July 4, 2026
সাবেক এএসপি কারাগারে

সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণকারী সাবেক এএসপি কারাগারে

July 3, 2026
মির্জা ফখরুল

মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয় : মির্জা ফখরুল

July 3, 2026

Latest News

Hafiz

খামেনিকে শেষ শ্রদ্ধা জানালেন স্পিকার হাফিজ উদ্দিন

সাবেক এএসপি কারাগারে

সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণকারী সাবেক এএসপি কারাগারে

মির্জা ফখরুল

মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয় : মির্জা ফখরুল

তারকা রেস্টহাউস

৪৫০ কোটির সাত তারকা রেস্টহাউস নিয়ে বড় সিদ্ধান্ত নিলো সরকার

Tuku

জলাশয় থাকবে উন্মুক্ত, জোরদার হচ্ছে নদী-খাল খনন কর্মসূচি : টুকু

এইচএসসি পরীক্ষা

শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপে এইচএসসিতে অংশ নেওয়ার সুযোগ পেলেন ৮ পরীক্ষার্থী

ভিসা

ভিসা আবেদনকারীদের জন্য নতুন বার্তা দিলো ভারতীয় হাইকমিশন

PM

জুলাই অভ্যুত্থানে নিহতদের স্মরণসভা শনিবার, থাকবেন প্রধানমন্ত্রী

Army

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

Logo

বিভিন্ন ভাতা ও শিক্ষা উপবৃত্তি আবেদনের তারিখ ঘোষণা, যেভাবে করবেন

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa