ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনার সাঁথিয়া আসনে প্রায় ২৪ হাজার ৮০৪ ভোটের ব্যবধানে বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন জামায়াতে ইসলামীর প্রয়াত আমির মাওলানা মতিউর রহমান নিজামীর ছেলে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রিজু তামান্না উপজেলা চত্বরে এ ফলাফল ঘোষণা করেন।
সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সূত্রে জানা গেছে, ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন ১ লাখ ২৮ হাজার ৪৬৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। অপরদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী শামসুর রহমান পেয়েছেন ১ লাখ ৩ হাজার ৬৬৩ ভোট।
এ ছাড়া এ আসনে ইসলামী আন্দোলনের আব্দুল গণি ও মোটরসাইকেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী তাজুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করেন। এই আসনটিতে ভোটার সংখ্যা ৩ লাখ ৩৭ হাজার ৭২৩। মোট ৯৪টি কেন্দ্রে ভোট দেন ৭০ দশমিক ৬৩ শতাংশ ভোটার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


