জুমবাংলা ডেস্ক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহকে নিয়ে স্ট্যাটাস দিয়ে সামাজিক মাধ্যমের আলোচনায় মাকসুদ ও ঢাকা ব্যান্ডের ভোকালিস্ট মাকসুদুল হক ম্যাক। তাঁর এই পোস্টের পর নেটিজেনরা তীব্র সমালোচনা করছেন।

Advertisement

‘বিপ্লবীদের ফাঁসির দড়ি এগিয়ে আসছে: হাসনাত’—এমন শিরোনামের একটি সংবাদের ফটোকার্ড শেয়ার দিয়ে একটি পোস্ট দিয়েছিলেন মাকসুদ। ক্যাপশনে তিনি লেখেন, ‘‘পূর্বাভাস: ডরাস ক্যা জিহাদি ভাই? ফাঁসি তো খুবই মামুলি জিনিস—তা হয় কারাগারের অভ্যন্তরে। কেউ স্বচক্ষে তা আজ অব্দি দেখে নাই। মাগার তোদের ফাঁসি বা জবাহ আমরা ফেসবুক ইউটিউব ও সকল টিভি চ্যানেলে সরাসরি লাইভ বা আনসেন্সর্ড দেখুম ইনশাআল্লাহ। ভালো কথা ‘জম তুপি’ পইড়া আমাগো ‘মজা’ নষ্ট করিস না মামা। এনকেলাপ ঝিন্দাভাত।’’

এই পোস্টের পর মাকসুওদকে নিয়ে সমালোচনা শুরু হয়। ভাইরাল হয়ে যায় পোস্টটি। মন্তব্যঘরে কেউ কেউ মাকসুদের কাছে প্রশ্ন রাখেন, ‘আপনি এমনভাবে সমালোচনা করতে পারলেন!’ চলে তর্কাতর্কি।

পরে পোস্টটি ফেসবুকের টাইমলাইনে আর পাওয়া যায়নি। তবে মাকসুদ বলছেন গণহারে রিপোর্টের ফলে ফেসবুক সেই পোস্ট মুছে ফেলেছে। বলেন, ‘‘শুভ সকাল। ডরাই নাই! পোস্টটি আমি না ফেসবুক ‘রিপোর্ট’-এর ঠেলায় ‘রিমুভ’ করসে।’’

১২ নভেম্বর ফেসবুকে একটি পোস্ট দেন সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। যেখানে তিনি লেখেন, ‘রাজনীতিবিদরা হাত মেলাচ্ছে, আর বিপ্লবীদের ফাঁসির দড়ি এগিয়ে আসছে।’ এরপরই তাঁর এই মন্তব্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। খবরের শিরোনাম হন তিনি।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.