Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home মার্চের বেতন হয়নি ৫১ শতাংশ কারখানায়
জাতীয়

মার্চের বেতন হয়নি ৫১ শতাংশ কারখানায়

By Tarek HasanApril 9, 20242 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : পবিত্র ঈদুল ফিতরের আগে শেষ কর্মদিবস আজ, মঙ্গলবার (৯ এপ্রিল)। গতকাল সোমবার পর্যন্ত শিল্প অধ্যুষিত এলাকাগুলোর প্রায় ৫১ শতাংশের বেশি কারখানা শ্রমিকদের বেতন পরিশোধ করেনি। আর বোনাস হয়নি প্রায় ১৯ শতাংশ কারখানায়। তবে আট শিল্প অধ্যুষিত ও শ্রমঘন এলাকায় মার্চের বেতন হয়েছে কেবল ৪৮ দশমিক ৭৯ শতাংশ কারখানা।

girl

শিল্প পুলিশের হালনাগাদ তথ্য বলছে, দেশের আট শিল্প অধ্যুষিত- আশুলিয়া, গাজীপুর, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, খুলনা, কুমিল্লা ও সিলেট এলাকায় মোট কারখানার সংখ্যা ৯ হাজার ৪৬৯টি। সোমবার বিকেল ৫টা পর্যন্ত এসব এলাকার ৫১ দশমিক ২১ শতাংশ কারখানায় মার্চ মাসের বেতন হয়নি। এসময় পর্যন্ত ঈদ বোনাস পেয়েছে ৮১ দশমিক ৩৫ শতাংশ কারখানার শ্রমিক। শ্রমঘন এসব এলাকার কারখানাগুলোর সিংহভাগই পোশাক ও বস্ত্রখাতের। আট শিল্প এলাকায় বিজিএমইএ’র সদস্য কারখানা ১ হাজার ৫৬১টি। এর মধ্যে বেতন হয়েছে ৪১ দশমিক শূন্য ৬ শতাংশ কারখানায়। গতকাল পর্যন্ত অপরিশোধিত ছিল ৫৮ দশমিক ৯৪ শতাংশ কারখানার বেতন। তবে ঈদ বোনাস পেয়েছেন ৮৮ দশমিক ৪০ শতাংশ কারখানার শ্রমিক।

এ নিয়ে বিজিএমইএ’র সভাপতি এস এম মান্নান কচি বলেন, এবার পোশাকখাত একটা চ্যালেঞ্জের মুখোমুখি। কারখানায় বেতন বেড়েছে, গ্যাস-বিদ্যুতের দাম বেড়েছে, ব্যাংক ঋণের সুদ বেড়েছে। মজুরি বৃদ্ধির সঙ্গে পণ্যের দাম সমন্বয়ের কথা থাকলেও ক্রেতারা এটা করেনি। এরপরও প্রায় সব কারখানা মালিক বোনাস দিয়েছেন। বেশিরভাগ কারখানা বেতন দিয়েছে, এখনো দিচ্ছে।

তিনি বলেন, যেসব কারখানার সমস্যা আমাদের নজরে এসেছে সেগুলোর সমাধান হয়েছে। মিরপুরের একটি কারখানার মেশিন বিক্রি করে সমাধান করা হয়েছে। নতুন করে আশুলিয়া ও মিরপুরের দুই কারখানায় সমস্যা জানা গেছে। এখন পর্যন্ত সদস্যভুক্ত ৮৯ শতাংশ কারখানায় বেতন হয়েছে। আজ ব্যাংক খোলা, আশা রাখি ঈদের আগেই বেতন-বোনাস পরিশোধ হয়ে যাবে সব কারখানায়।

পোশাক শিল্পের অপর সংগঠন বিকেএমইএ’র সদস্য কারখানা ৬২৬টির মধ্যে বোনাস দিয়েছে ৭৭ শতাংশ কারখানা। বেতন পরিশোধ করা হয়েছে ৩০ দশমিক ৫১ শতাংশ কারখানায়। প্রায় ৭০ শতাংশ কারখানার শ্রমিক বেতন পাননি। আট শিল্প এলাকায় বিটিএমএ সদস্য কারখানা ৩৪৭টির মধ্যে ৫১ দশমিক শূন্য ১ শতাংশ কারখানায় বেতন পরিশোধ হয়েছে। গতকাল বিকেল ৫টা পর্যন্ত বোনাস পরিশোধ করা হয়েছে ৯২ দশমিক ৫১ শতাংশ কারখানায়।

বেপজার অধীন মোট কারখানা ৪২৩টি। এর মধ্যে ৮২ দশমিক শূন্য ৩ শতাংশ তাদের শ্রমিকদের বেতন পরিশোধ করেছে। এখন পর্যন্ত বোনাস হয়েছে ৯৭ দশমিক ৮৭ শতাংশ কারখানায়।

নতুন টাকা কেনাবেচা জায়েজ না কি নাজায়েজ?

এসব শিল্প এলাকাগুলোয় পাটকল রয়েছে ৯২টি, বেতন হয়েছে ৮০ শতাংশ কারখানায়, বোনাস হয়েছে ৮৯ শতাংশ কারখানার শ্রমিকদের। কোনো সংগঠনের আওতায় নেই এমন কারখানা ৬ হাজার ৪২০টি রয়েছে। এসব কারখানার মধ্যে ৪৯ দশমিক ৬৯ শতাংশ তাদের বেতন পরিশোধ করেছে। বোনাস দিয়েছে ৭৮ দশমিক ২৬ শতাংশ কারখানা।

সোমবার পর্যন্ত ঈদের ছুটি হয়েছে ৭৫ ভাগ কারখানায়। বাকি কারখানার শ্রমিকদের শেষ কর্মদিবস মঙ্গলবার।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
‘জাতীয় ৫১ কারখানায় বেতন মার্চের শতাংশ হয়নি,
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
বজ্রবৃষ্টিসহ কালবৈশাখী ঝড়

যে মাসে হতে পারে বজ্রবৃষ্টিসহ কালবৈশাখী ঝড়

February 3, 2026
Earthquake

দেশে ভূমিকম্প অনুভূত

February 3, 2026
mob

ব্যবহৃত মোবাইল বিক্রির আগে নিবন্ধন বাতিল বাধ্যতামূলক : বিটিআরসি

February 3, 2026
Latest News
বজ্রবৃষ্টিসহ কালবৈশাখী ঝড়

যে মাসে হতে পারে বজ্রবৃষ্টিসহ কালবৈশাখী ঝড়

Earthquake

দেশে ভূমিকম্প অনুভূত

mob

ব্যবহৃত মোবাইল বিক্রির আগে নিবন্ধন বাতিল বাধ্যতামূলক : বিটিআরসি

নির্বাচন

‘দেশে নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই, সবাই আন্তরিকভাবে কাজ করছি’

স্বরাষ্ট্র উপদেষ্টা

কোথাও কোনো কেন্দ্র দখল হলে কেউ ছাড় পাবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

আলী রীয়াজ

বাংলাদেশ এক ধরনের ক্রান্তিলগ্নে রয়েছে : আলী রীয়াজ

তাপমাত্রা নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস

RAB

র‌্যাবের নতুন নাম হবে ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’

র‌্যাব

বদলে যাচ্ছে র‌্যাবের নাম, পোশাকেও আসছে পরিবর্তন

সুরভী জাইমা রহমান

দীর্ঘ ৪৭ বছর ধরে শিশুদের মেধা বিকশিত করতে কাজ করছে সুরভী: জাইমা রহমান

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.