যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের প্রায় ২৭০ বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী-ঘনিষ্ঠ তাসনিম নিউজ এজেন্সির বরাতে এ তথ্য প্রকাশিত হয়েছে।

রুশ এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ইরান সরকারের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি জানান, প্রাথমিক হিসাব অনুযায়ী ক্ষতির পরিমাণ প্রায় ২৭০ বিলিয়ন ডলার বা ১৮৯ বিলিয়ন পাউন্ড। তবে এই হিসাব এখনো চূড়ান্ত নয়।
তিনি বলেন, ইরানি কর্তৃপক্ষ এখনও ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ মূল্যায়ন করছে। এতে ধ্বংস হওয়া অবকাঠামো, ভবন এবং শিল্পকারখানা বন্ধ থাকার কারণে রাজস্ব ক্ষতির বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে।
মোহাজেরানি আরও জানান, গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার সময় ক্ষতিপূরণের বিষয়টিও তুলে ধরা হয়েছে। এ তথ্য জানিয়েছে রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা।
এর আগে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন, পাকিস্তানে গুরুত্বপূর্ণ আলোচনা হলেও এখনো কোনো চুক্তি সম্পন্ন হয়নি। সূত্র: বিবিসি
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


