Advertisement

স্পোর্টস ডেস্ক : আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ বাংলাদেশে আসার কথা বেশ আগেই জানিয়েছিলেন সামাজিক যোগাযোগমাধ্যমে। এবার তিনি জানালেন ঢাকা ও কলকাতায় আসার দিনক্ষণও।

ফেসবুকে মার্তিনেজ বলেছেন, ৩ জুলাই বাংলাদেশ থেকেই তার সফর শুরু হবে। এরপর তিনি যাবেন কলকাতায় সেখানে আড়াই দিন অবস্থান করবেন।

ফেসবুক পোস্টে মার্তিনেজ লিখেছেন, ‘আনন্দের সাথে জানাচ্ছি ভারতীয় উপমহাদেশে আমার সফর শুরু হবে আগামী ৩ জুলাই ২০২৩।

বাংলাদেশ থেকে শুরু হবে এই সফর। যেখানে আমি ফাউন্ডনেক্সট ও নেক্সট ভেনচার টিমের সঙ্গে দেখা করব।… বাংলাদেশে দেখা-সাক্ষাৎ শেষে আমি কলকাতায় যাব, শুরু হবে আমার আড়াই দিনের ভারত অভিযান। আমি এই রোমাঞ্চকর অভিযান নিয়ে খুবই আগ্রহ ভরে অপেক্ষা করছি এবং এই যাত্রায় যে বৈচিত্র্যময় অভিজ্ঞতা এবং শিক্ষা নেওয়ার আশায় আছি।’

গত ২৯ মে মার্তিনেজ নিজেও ফেসবুকে নিশ্চিত করেছিলেন ৩ থেকে ৫ জুলাই তিনি ঢাকা ও কলকাতা সফর করবেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.